মৃত্যু রোধে ৯৮ শতাংশ কার্যকর সেরামের কোভিশিল্ড

Share the post

ভারতে করোনাভাইরাসের নতুন ডেল্টা ভ্যারিয়েন্টে মৃত্যু ৯৮ শতাংশ রুখে দিতে সক্ষম সেরাম ইনস্টিটিউটের তৈরি টিকা কোভিশিল্ড টিকা। প্রায় ১৬ লাখ মানুষের উপর চালানো এক জরিপের প্রাপ্ত ফলাফলে এ তথ্য পাওয়া গেছে।

মঙ্গলবার দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয়ের বরাতে আনন্দবাজার একটি প্রতিবেদন প্রকাশ করেছে।ভারতীয় সেনার সঙ্গে যুক্ত প্রায় ১৫ লক্ষ ৯৫ হাজার স্বাস্থ্যকর্মী এবং প্রথম সারির করোনা যোদ্ধার উপর সমীক্ষা চালিয়েছে দেশটির আর্মড ফোর্সেস মেডিক্যাল সার্ভিসেস (এএফএমএস)। প্রাপ্ত ওই রিপোর্ট উল্লেখ করে দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয় দাবি করেছে, এটিই কোভিড টিকার কার্যকারিতা নিয়ে সবচেয়ে বড় সমীক্ষা।

এই সমীক্ষায় যারা অংশ নিয়েছেন, তাদের অধিকাংশই স্বাস্থ্যবান ও সুস্থ পুরুষ। তবে বয়স্ক এবং শিশুদের উপর টিকার কার্যকারিতা সংক্রান্ত কোনও তথ্য নেই ওই রিপোর্টে।

গত জানুয়ারি মাস থেকে ভারতে কোভিড টিকাকরণ চালু হয়। সেই সময় থেকে এখনও পর্যন্ত ভারতীয় সেনার সঙ্গে যুক্তরা কবে প্রথম ও দ্বিতীয় টিকা নিয়েছেন, কে কবে কোভিডে আক্রান্ত হয়েছেন, কত জনের মৃত্যু হয়েছে। সব তথ্যই খতিয়ে দেখে এই রিপোর্ট তৈরি করা হয়েছে বলে জানিয়েছে দেশটির ওই মন্ত্রণালয়।

অক্সফোর্ড-অ্যাস্ট্রাজেনেকার তৈরি কোভিশিল্ড টিকাটি বাণিজ্যিকভাবে ভারতের সেরাম ইনস্টিটিউট উৎপাদন করার অনুমতি পায়। বাংলাদেশে জানুয়ারির শেষের দিকে ব্রিটেনের তৈরি এবং ভারতের সিরাম ইন্সটিটিউটে উৎপাদিত অক্সফোর্ড অ্যাস্ট্রাজেনেকার কোভিশিল্ড টিকার পরীক্ষামূলক প্রয়োগ শুরু হয়। পরে ৭ ফেব্রুয়ারি থেকে সারাদেশে ওই টিকা দিয়ে শুরু হয় গণ টিকাদান কার্যক্রম।

কিন্তু ভারত চুক্তি অনুযায়ী সময় মতো বাংলাদেশকে টিকা না দেয়ায় এই কার্যক্রম বাধার মুখে পড়ে এবং ২৬শে এপ্রিল থেকে প্রথম ডোজের টিকা কার্যক্রম বন্ধ হয়ে যায়।

তবে কোভিশিল্ড টিকার পরীক্ষামূলক প্রয়োগে প্রাথমিকভাবে দাবি করা হয়েছিল অক্সফোর্ড-অ্যাস্ট্রাজেনেকার টিকাটি ৬২–৯০ শতাংশ পর্যন্ত কার্যকর। ৪ থেকে ১২ সপ্তাহের ব্যবধানে এই টিকা দুই মাত্রায় নিতে হবে।

ডেল্টা ভ্যারিয়েন্টে মৃত্যু ও সংক্রমণ রোধে কোভিশিল্ড টিকা নিয়ে নতুন যে তথ্য দিয়েছে ভারতের প্রতিরক্ষা মন্ত্রণালয় তা আগের তুলনায় অনেক বেশি কার্যকার।
অন্যদিকে সরকারি এক সমীক্ষায় দেখা গেছে মে মাসের ২৫ তারিখ থেকে ৭ জুন পর্যন্ত রাজধানী ঢাকায় যতজন কোভিড পজিটিভি রোগী পাওয়া গেছে, তাদের ৬৮ শতাংশই ডেল্টা ভ্যারিয়েন্টে আক্রান্ত ছিল।আর এ সংক্রমণ সামাল দিতে বাংলাদেশে এখন দেশজুড়ে কঠোর লক-ডাউন চলছে।ভারতে করোনাভাইরাসের নতুন ডেল্টা ভ্যারিয়েন্টে মৃত্যু ৯৮ শতাংশ রুখে দিতে সক্ষম সেরাম ইনস্টিটিউটের তৈরি টিকা কোভিশিল্ড টিকা। প্রায় ১৬ লাখ মানুষের উপর চালানো এক জরিপের প্রাপ্ত ফলাফলে এ তথ্য পাওয়া গেছে।

মঙ্গলবার দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয়ের বরাতে আনন্দবাজার একটি প্রতিবেদন প্রকাশ করেছে।ভারতীয় সেনার সঙ্গে যুক্ত প্রায় ১৫ লক্ষ ৯৫ হাজার স্বাস্থ্যকর্মী এবং প্রথম সারির করোনা যোদ্ধার উপর সমীক্ষা চালিয়েছে দেশটির আর্মড ফোর্সেস মেডিক্যাল সার্ভিসেস (এএফএমএস)। প্রাপ্ত ওই রিপোর্ট উল্লেখ করে দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয় দাবি করেছে, এটিই কোভিড টিকার কার্যকারিতা নিয়ে সবচেয়ে বড় সমীক্ষা।

এই সমীক্ষায় যারা অংশ নিয়েছেন, তাদের অধিকাংশই স্বাস্থ্যবান ও সুস্থ পুরুষ। তবে বয়স্ক এবং শিশুদের উপর টিকার কার্যকারিতা সংক্রান্ত কোনও তথ্য নেই ওই রিপোর্টে।

গত জানুয়ারি মাস থেকে ভারতে কোভিড টিকাকরণ চালু হয়। সেই সময় থেকে এখনও পর্যন্ত ভারতীয় সেনার সঙ্গে যুক্তরা কবে প্রথম ও দ্বিতীয় টিকা নিয়েছেন, কে কবে কোভিডে আক্রান্ত হয়েছেন, কত জনের মৃত্যু হয়েছে। সব তথ্যই খতিয়ে দেখে এই রিপোর্ট তৈরি করা হয়েছে বলে জানিয়েছে দেশটির ওই মন্ত্রণালয়।

অক্সফোর্ড-অ্যাস্ট্রাজেনেকার তৈরি কোভিশিল্ড টিকাটি বাণিজ্যিকভাবে ভারতের সেরাম ইনস্টিটিউট উৎপাদন করার অনুমতি পায়। বাংলাদেশে জানুয়ারির শেষের দিকে ব্রিটেনের তৈরি এবং ভারতের সিরাম ইন্সটিটিউটে উৎপাদিত অক্সফোর্ড অ্যাস্ট্রাজেনেকার কোভিশিল্ড টিকার পরীক্ষামূলক প্রয়োগ শুরু হয়। পরে ৭ ফেব্রুয়ারি থেকে সারাদেশে ওই টিকা দিয়ে শুরু হয় গণ টিকাদান কার্যক্রম।

কিন্তু ভারত চুক্তি অনুযায়ী সময় মতো বাংলাদেশকে টিকা না দেয়ায় এই কার্যক্রম বাধার মুখে পড়ে এবং ২৬শে এপ্রিল থেকে প্রথম ডোজের টিকা কার্যক্রম বন্ধ হয়ে যায়।

তবে কোভিশিল্ড টিকার পরীক্ষামূলক প্রয়োগে প্রাথমিকভাবে দাবি করা হয়েছিল অক্সফোর্ড-অ্যাস্ট্রাজেনেকার টিকাটি ৬২–৯০ শতাংশ পর্যন্ত কার্যকর। ৪ থেকে ১২ সপ্তাহের ব্যবধানে এই টিকা দুই মাত্রায় নিতে হবে।

ডেল্টা ভ্যারিয়েন্টে মৃত্যু ও সংক্রমণ রোধে কোভিশিল্ড টিকা নিয়ে নতুন যে তথ্য দিয়েছে ভারতের প্রতিরক্ষা মন্ত্রণালয় তা আগের তুলনায় অনেক বেশি কার্যকার।
অন্যদিকে সরকারি এক সমীক্ষায় দেখা গেছে মে মাসের ২৫ তারিখ থেকে ৭ জুন পর্যন্ত রাজধানী ঢাকায় যতজন কোভিড পজিটিভি রোগী পাওয়া গেছে, তাদের ৬৮ শতাংশই ডেল্টা ভ্যারিয়েন্টে আক্রান্ত ছিল।আর এ সংক্রমণ সামাল দিতে বাংলাদেশে এখন দেশজুড়ে কঠোর লক-ডাউন চলছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Releated

ঘোড়াঘাটে করতোয়ার ভাঙনের মুখে আশ্রয়ণ প্রকল্প ও শতাধিক বসতবাড়ি, আতঙ্কে দিন কাটছে বাসিন্দাদের।

Share the post

Share the postশাহারুল ইসলাম, ঘোড়াঘাট (দিনাজপুর) প্রতিনিধি: দিনাজপুরের ঘোড়াঘাটে করতোয়া নদীর অব্যাহত ভাঙনে চরম ঝুঁকির মুখে পড়েছে একটি আশ্রয়ণ প্রকল্পসহ শতাধিক বসতবাড়ি। নদীর তীব্র ভাঙনে যেকোনো মুহূর্তে ঘরবাড়ি নদীগর্ভে বিলীন হওয়ার আশঙ্কায় দিন কাটছে তীরবর্তী মানুষের। ভাঙন আতঙ্কে নির্ঘুম রাত কাটাচ্ছেন অসহায় পরিবারগুলো। উপজেলার বুলাকিপুর ইউনিয়নের কুলানন্দনপুর নাপিতপাড়া এলাকায় সরেজমিন গিয়ে এমন ভয়াবহ চিত্র দেখা […]

ফরিদপুরে বিএসটিআইর মোবাইল কোর্ট: ৩ প্রতিষ্ঠানে ১ লাখ ১০ হাজার টাকা জরিমানা

Share the post

Share the postমো: মাহাবুব মিয়া, ফরিদপুর জেলা প্রতিনিধি : ফরিদপুর সদর উপজেলায় ভেজাল ও অনিয়মের বিরুদ্ধে পরিচালিত যৌথ মোবাইল কোর্টে তিনটি প্রতিষ্ঠানের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। এ সময় মোট তিনটি মামলায় ১ লাখ ১০ হাজার টাকা জরিমানা করা হয় এবং অননুমোদিত খাদ্য রং জব্দ করে ধ্বংস করা হয়। মঙ্গলবার (২১ জুলাই ২০২৬) ফরিদপুর […]