মুরাদনগর উপজেলা পরিষদ চেয়ারম্যানের বিরুদ্ধে শ্রমীকলীগ নেতার সংবাদ সম্মেলন।

Share the post

মুরাদনগর (কুমিল্লা) প্রতিনিধি:পাওনা টাকা না দিয়ে উল্টো পাঁচ কোটি টাকার মানহানি মামলার হুমকি দেওয়ার অভিযোগে সাংবাদিক সম্মেলন করেছেন উপজেলা শ্রমীকলীগের সহ সভাপতি মুন্সী মহসিন উদ্দিন। শনিবার দুপুরে কুমিল্লার মুরাদনগর প্রেসক্লাবে তিনি ওই সম্মেলন করেন।
সংবাদ সম্মেলনে শ্রমীকলীগ নেতা বলেন, উপজেলা চেয়ারম্যান আহসানুল আলম সরকার কিশোরের একনিষ্ঠ কর্মী হিসাবে তিনি ‘আমাদের গ্রামের ঈদগাহ মসজিদের অজুখানা নির্মানের দুটি প্রকল্প দেন। সেই প্রকল্পে গত ৩০জুন ২০১৯ তারিখে আমাকে ৩,৭৫,৫৭২ (তিন লক্ষ পঁচাত্তর হাজার পাঁচশত বাহাত্তর) টাকার ইস্টিমেট দেওয়া হয়। আমি চেয়ারম্যানের কথা অনুযায়ী সরল বিশ্বাসে নিজস্ব অর্থ ব্যয় করে প্রকল্পের কাজ শেষ করি।

কাজ শেষে চেয়ারম্যানের কাছে প্রকল্পের টাকা চাইলে, তিনি আমাকে টাকা দেব-দিচ্ছি বলে ঘুরাতে থাকেন। এভাবে গত দুই বছর যাবত সকাল-বিকাল তাঁর কাছে ধর্না দিয়েও টাকা পাইনি। উল্টো গত ২৫ মে ২০২১ইং মঙ্গলবার আনুমানিক সন্ধ্যা ৭:৪৫ ঘটিকায় মুরাদনগর কোম্পানীগঞ্জ সিএনজি স্ট্যান্ড থেকে উপজেলা চেয়ারম্যান কিশোর গুরুত্বপূর্ণ কথা আছে বলে তাঁর গাড়িতে আমাকে তুলে নেয়। তখন গাড়িতে ছিল জাকারিয়া, মিলনসহ আরো অপরিচিত ২/৩ জন। তাদের সামনে তিনি আমাকে বলেন, টাকা নিয়ে বাড়াবাড়ি করলে পাঁচ কোটি টাকার মানহানির মামলা করব।
সম্মেলনে তিনি আরো বলেন, ‘বর্তমানে আমি মানসিক ভাবে বিপর্যস্ত এবং আমি ও আমার পরিবার নিরাপত্তাহীনতায় আছি। মাননীয় প্রধানমন্ত্রীর কাছে এই ঘটনার ন্যায্য বিচার দাবি করছি।

এ বিষয়ে জানতে চাইলে উপজেলা চেয়ারম্যান আহসানুল আলম সরকার কিশোর মুঠোফোনে বলেন, মুন্সী মহসিন উদ্দিন পাটনারে প্রকল্পের কাজ করেছেন। তাদের মধ্যে কি হয়েছে? তা তিনি আমার কাঁধে চাপাতে পারেন না! আমাকে বিব্রত করার জন্যই মূলত এ কাজ করেছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Releated

ঘোড়াঘাটে করতোয়ার ভাঙনের মুখে আশ্রয়ণ প্রকল্প ও শতাধিক বসতবাড়ি, আতঙ্কে দিন কাটছে বাসিন্দাদের।

Share the post

Share the postশাহারুল ইসলাম, ঘোড়াঘাট (দিনাজপুর) প্রতিনিধি: দিনাজপুরের ঘোড়াঘাটে করতোয়া নদীর অব্যাহত ভাঙনে চরম ঝুঁকির মুখে পড়েছে একটি আশ্রয়ণ প্রকল্পসহ শতাধিক বসতবাড়ি। নদীর তীব্র ভাঙনে যেকোনো মুহূর্তে ঘরবাড়ি নদীগর্ভে বিলীন হওয়ার আশঙ্কায় দিন কাটছে তীরবর্তী মানুষের। ভাঙন আতঙ্কে নির্ঘুম রাত কাটাচ্ছেন অসহায় পরিবারগুলো। উপজেলার বুলাকিপুর ইউনিয়নের কুলানন্দনপুর নাপিতপাড়া এলাকায় সরেজমিন গিয়ে এমন ভয়াবহ চিত্র দেখা […]

ফরিদপুরে বিএসটিআইর মোবাইল কোর্ট: ৩ প্রতিষ্ঠানে ১ লাখ ১০ হাজার টাকা জরিমানা

Share the post

Share the postমো: মাহাবুব মিয়া, ফরিদপুর জেলা প্রতিনিধি : ফরিদপুর সদর উপজেলায় ভেজাল ও অনিয়মের বিরুদ্ধে পরিচালিত যৌথ মোবাইল কোর্টে তিনটি প্রতিষ্ঠানের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। এ সময় মোট তিনটি মামলায় ১ লাখ ১০ হাজার টাকা জরিমানা করা হয় এবং অননুমোদিত খাদ্য রং জব্দ করে ধ্বংস করা হয়। মঙ্গলবার (২১ জুলাই ২০২৬) ফরিদপুর […]