মির্জাপুরে ছেলের হাতে মা খুন; আটক ছেলে ইউনুস

Share the post
সীমান্ত দাস,মির্জাপুর (টাঙ্গাইল) প্রতিনিধি :‎টাঙ্গাইলের মির্জাপুরে ছেলের হাতে মার রহস্যজনকভাবে মৃত্যু হয়েছে। শুক্রবার (২৫ জুলাই) সন্ধ্যার দিকে নিজ বাড়িতে এই ঘটনা ঘটেছে বলে জানা যায়।‎
‎তথ্য মতে জানা যায়, ছেলে ইউনুস পিটিয়ে গুরুতরভাবে আঘাত করেন ফলে ওই ব্যক্তির মৃত্যু হয়। ঘটনাটি এলাকার লোকজন শুনতে পারলে যুবক পলাতক থাকেন। তবে কি কারণে এইভাবে মাকে হত্যা করা হয়েছে তা এখনো সুস্পষ্টভাবে জানা যায়নি। পুলিশ রহস্য উদঘাটনের জন্য চেষ্টা চালিয়ে যাচ্ছেন।
‎নিহত ব্যক্তি হলেন, মির্জাপুর উপজেলার আনাইতারা ইউনিয়নের মশাজান দক্ষিণ পাড়া গ্রামের স্বামী মৃত সিরাজ উদ্দিন এর স্ত্রী ফুলমালা বেগম (৫৫)।
‎এব্যাপারে মির্জাপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মুহাম্মদ রাশেদুল ইসলাম জানান, উক্ত ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসে। পরে ময়নাতদন্তের জন্য টাঙ্গাইল প্রেরণ করা হয়। এই ঘটনায় জড়িত ছেলেকে গ্রেফতার করে টাঙ্গাইল কোর্টে প্রেরণ করা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Releated

মির্জাপুরে নবনির্বাচিত এমপিকে মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা

Share the post

Share the postসীমান্ত দাস, মির্জাপুর, টাঙ্গাইল প্রতিনিধি:টাঙ্গাইলের মির্জাপুর থেকে তৃতীয় বার সংসদ সদস্য নির্বাচিত হওয়ায় আবুল কালাম আজাদ সিদ্দিকীকে সংবর্ধনা দেয়া হয়েছে। শনিবার (১৮ এপ্রিল ২৬) বিকেলে মির্জাপুর উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ শহীদ ভবানী প্রসাদ সাহা সরকারি কলেজ মিলনায়তনে উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ এ অনুষ্ঠানের আয়োজন করে। উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের আহ্বায়ক মো. তাজ উদ্দিন সিকদারের সভাপতিত্বে অনুষ্ঠানে […]

টাঙ্গাইল জেলার শ্রেষ্ঠ ওসি হলেন মির্জাপুর থানার মামুন

Share the post

Share the postসীমান্ত দাস,মির্জাপুর (টাঙ্গাইল) প্রতিনিধি :টাঙ্গাইল জেলা পুলিশের মাসিক কল্যাণ সভা পুলিশ লাইনে অনুষ্ঠিত হয়েছে। সভায় মির্জাপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল্লাহ আল মামুনকে জেলার শ্রেষ্ঠ ওসি হিসেবে সম্মাননা প্রদান করা হয়েছে। রোববার দিনব্যাপী এ সভা অনুষ্ঠিত হয়। জেলা পুলিশ সুপার মুহম্মদ শামসুল আলমের সভাপতিত্বে আয়োজিত সভায় উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম ও […]