মিরসরাই অর্থনৈতিক অঞ্চলে নির্মাণাধীন কারখানার শ্রমিকের মৃত্যু

Share the post

মিরসরাই প্রতিনিধি :মিরসরাই অর্থনৈতিক অঞ্চলে নির্মাণাধীন বাংলাদেশ অটো ইন্ডাষ্ট্রিজের কারখানায় কর্মরত এক শ্রমিক মারা গেছে। ওই শ্রমিকের নাম মো. শাহীন (৩২)। সে গাইবান্ধা জেলার সা ঘাটা থানার মান্দুরা শেখ বাড়ীর মৃত মনছুর আহমেদের ছেলে।সোমবার (২৫ জানুয়ারি) বেলা ১২টায় পাইলিংয়ের কংক্রিট ভাঙ্গার সময় সেটি তার বুকে এসে আঘাত করলে সে মাটিতে লুটিয়ে পড়ে। পরবর্তীতে হাসপাতালে আনার সময় তার মৃত্যু হয়।

কারখানার শ্রমিক মো. হৃদয় বলেন, সোমবার দুপুরে বাংলাদেশ অটো ইন্ডাষ্ট্রিজের কারখানায় পাইলিংয়ের কংক্রিট ভাঙ্গার কাজ করছিলো মো. শাহীন। এসময় হঠাৎ জমানো কংক্রিটের বড় একটি খন্ড তার বুকে এসে আঘাত করে। পরবর্তীতে ঘটনাস্থলে শাহীন মাটিতে পড়ে যায়। আমরা সিএনজি-অটোরিক্সা যোগে মিরসরাই মাতৃকা হাসপাতালে আনার সময় পথে তার মৃত্যু হয়। জাহাঙ্গীর এন্টার প্রাইজে তারা কাজ করেন বলে জানান তিনি।

জোরারগঞ্জ থানার উপ-পরিদর্শক নিবাস কুমার ভট্টাচার্জ্য জানান, মিরসরাই অর্থনৈতিক অঞ্চলে কর্মরত শ্রমিক মো. শাহীন পাইলিংয়ের কংক্রিট ভাঙ্গার সময় কংক্রিটের আঘাতে আহত হয়। হাসপাতালে আনার সময় তার মৃত্যু হয়। লাশ সুরতাহাল শেষে ময়না তদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানোর প্রক্রিয়া করা হচ্ছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Releated

ঘোড়াঘাটে করতোয়ার ভাঙনের মুখে আশ্রয়ণ প্রকল্প ও শতাধিক বসতবাড়ি, আতঙ্কে দিন কাটছে বাসিন্দাদের।

Share the post

Share the postশাহারুল ইসলাম, ঘোড়াঘাট (দিনাজপুর) প্রতিনিধি: দিনাজপুরের ঘোড়াঘাটে করতোয়া নদীর অব্যাহত ভাঙনে চরম ঝুঁকির মুখে পড়েছে একটি আশ্রয়ণ প্রকল্পসহ শতাধিক বসতবাড়ি। নদীর তীব্র ভাঙনে যেকোনো মুহূর্তে ঘরবাড়ি নদীগর্ভে বিলীন হওয়ার আশঙ্কায় দিন কাটছে তীরবর্তী মানুষের। ভাঙন আতঙ্কে নির্ঘুম রাত কাটাচ্ছেন অসহায় পরিবারগুলো। উপজেলার বুলাকিপুর ইউনিয়নের কুলানন্দনপুর নাপিতপাড়া এলাকায় সরেজমিন গিয়ে এমন ভয়াবহ চিত্র দেখা […]

ফরিদপুরে বিএসটিআইর মোবাইল কোর্ট: ৩ প্রতিষ্ঠানে ১ লাখ ১০ হাজার টাকা জরিমানা

Share the post

Share the postমো: মাহাবুব মিয়া, ফরিদপুর জেলা প্রতিনিধি : ফরিদপুর সদর উপজেলায় ভেজাল ও অনিয়মের বিরুদ্ধে পরিচালিত যৌথ মোবাইল কোর্টে তিনটি প্রতিষ্ঠানের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। এ সময় মোট তিনটি মামলায় ১ লাখ ১০ হাজার টাকা জরিমানা করা হয় এবং অননুমোদিত খাদ্য রং জব্দ করে ধ্বংস করা হয়। মঙ্গলবার (২১ জুলাই ২০২৬) ফরিদপুর […]