মামুনের জোড়া গোলে কলাতলীর বিপক্ষে সোনাইছড়ি খেলোয়াড় সমিতির জয়।

Share the post

সোহেল রানা,উখিয়া প্রতিনিধি। কক্সবাজার কলাতলী বীচ ফুটবল খেলার মাঠে কলাতলী ব্ল্যাক স্টর্ম স্পোর্টস ক্লাব কর্তৃক আয়োজিত। ফুটবল টূর্ণামেন্ট-২০২০ইং এর খেলায় সোনাইছড়ি খেলোয়াড় সমিতি বনাম বৃহত্তর কলাতলী ঝিরঝিরি পাড়া খেলোয়াড় সমিতির মধ্যকার অাজ বিকেলে অনুষ্ঠিত খেলার সপ্তম ম্যাচে ২৫-২৫ নির্ধারিত সময়ের প্রথমার্ধের ১২মিনিটের মাথায় সোনাইছড়ি খেলোয়াড় সমিতির খেলোয়াড় মামুনের করা গোলে প্রথমে কক্সবাজার কলাতলী ঝিরঝিরি পাড়া খেলোয়াড় সমিতি বেশ চাপের মুখে পড়ে যায়। সোনাইছড়িকে এগিয়ে নিয়ে যায় প্রথমে১-০ গোলে।তখন দুপক্ষের জয় পরাজয়ের লড়াইয়ে চলছে তুমুল উত্তেজনা। পূর্ণ দর্শকে ভরপুর গ্যালারীতে দৃষ্টিনন্দন এই খেলা যখন ২০মিনিটে ছুঁই ছুঁই পর্যায়ে তখন কক্সবাজার কলাতলী ঝিরঝিরি পাড়া খেলোয়াড় সমিতি গোলের দেখা পায় এবং ১-১ গোলে খেলার সমতা ফিরে অাসে। অাক্রমণ -পাল্টা অাক্রমণের এই উত্তেজনাপূর্ণ খেলার দ্বিতীয়ার্ধ শুরুর ১৫মিনিটের মাথায় আবারো সেই সোনাইছড়ি খেলোয়াড় সমিতির খ্যাতিমান খেলোয়াড় মামুনের পায়ের জাদুতে ২য় গোলটি অাসে যেনো সোনার হরিণ হয়ে সোনাইছড়ি খেলোয়াড় সমিতির জন্য। এতে করে সোনাইছড়ি খেলোয়াড় সমিতি ২-১ গোলে অাবারও এগিয়ে যায়। পরে খেলা শেষ হওয়া অবধি দু’দলই আর কোন গোলের দেখা না পাওয়ায় শেষ পর্যন্ত ২-১ গোলে সোনাইছড়ি খেলোয়াড় সমিতিই অপরাজিত থেকে বিজয়ের শেষ হাসিটি হাসে। এবং টূর্ণামেন্ট কর্তৃপক্ষ ২-১গোলে সোনাইছড়ি খেলোয়াড় সমিতিকে বিজয়ী ঘোষণা করে। এসময় সোনাইছড়ি খেলোয়াড় সমিতিকে স্ব -শরীরে উপস্থিত থেকে উৎসাহ প্রদান করেন সোনাইছড়ি খেলোয়াড় সমিতির সভাপতি বিশিষ্ট ক্রীড়াবিদ ছানা উল্লাহ, টিম ম্যানেজার ও জালিয়াপালং ইউনিয়ন ছাত্রলীগের সাবেক সভাপতি ক্রীড়াপ্রেমী ও সমাজ সেবক নুরুল আবছার নান্নু, উপস্থিত ছিলেন ক্রীড়া উৎসাহী মোঃ হোছাইন,এডভোকেট সোহেল সহ জালিয়াপালং ইউনিয়নের ক্রীড়াপ্রেমী অসংখ্য নেতৃবৃন্দ ও সমর্থকেরা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Releated

সমন্বিত শিশু পুনর্বাসন কেন্দ্রে বাঙালীয়ানায় পিঠাপুলি উৎসবের আয়োজন…

Share the post

Share the postমীর কাশেম আজাদ, কক্সবাজার: কক্সবাজার সমন্বিত শিশু পুনর্বাসন কেন্দ্রে আশ্রয় পাওয়া সমাজের এক সময়কার সুবিধাবঞ্চিত-বিপন্ন-ঝুঁকিতে থাকা-পথ শিশুদের নিয়ে শিশু বরণ, দেয়ালিকা উন্মোচন, পিঠাপুলি উৎসব, বই বিতরণ, শীতবস্ত্র বিতরণ, কৃতি শিক্ষার্থীদের পুরস্কার বিতরণ, সাংস্কৃতিক সন্ধ্যা, তাঁবু জলসা এবং বিশেষ নৈশ ভোজের আয়োজন করা হয়েছে। গত ৫ জানুয়ারি রোজ সোমবার বিকাল ৪:০০ টায় কেন্দ্র  প্রাঙ্গণে […]

কক্সবাজার সদরে দুস্থ ও শীতার্ত মানুষের মাঝে সেনাবাহিনীর শীতবস্ত্র বিতরণ

Share the post

Share the postমীর কাশেম আজাদ, কক্সবাজার :কক্সবাজার সদর উপজেলায় বিভিন্ন স্থানে চার শতাধিক শীতার্ত ও দুস্থ মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করেছে বাংলাদেশ সেনাবাহিনী। শীতের তীব্রতা বাড়ার প্রেক্ষাপটে সুবিধাবঞ্চিত জনগোষ্ঠীর মাঝে শীতবস্ত্র (কম্বল) বিতরণ করা হয়েছে। সোমবার (১৫ ডিসেম্বর) রাতে কক্সবাজার সদর আর্মি ক্যাম্পের উদ্যোগে রামু সেনানিবাসের ১০ পদাতিক ডিভিশনের ২ পদাতিক ব্রিগেডের অধীনস্থ ৯ইষ্ট বেঙ্গল […]