মাভাবিপ্রবিতে সুন্দরবন স্টুডেন্টস এসোসিয়েশনের শিক্ষকদের সম্মাননা ও নবীনবরণ অনুষ্ঠিত

Share the post

শুভ দে (মাভাবিপ্রবি প্রতিনিধি) : মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে আজ সন্ধ্যায় সুন্দরবন স্টুডেন্টস এসোসিয়েশন কর্তৃক শিক্ষকদের সম্মাননা ও নবীনবরণ অনুষ্ঠিত হয়েছে। বর্ণিল অনুষ্ঠানে উপস্থিত ছিলেন এসোসিয়েশনের উপদেষ্টামণ্ডলীর সদস্য-গৌরাঙ্গ কুমার পাল(সহযোগী অধ্যাপক, পরিসংখ্যান বিভাগ), মোঃ মাহফুজ রেজা (সহকারী অধ্যাপক, সিএসই বিভাগ),মোহাম্মদ সুলতান আহমেদ (প্রভাষক, সিএসই বিভাগ) প্রতুল দীপ্ত সমাদার (প্রভাষক, বিজিই বিভাগ), সমরেশ কুমার মণ্ডল(প্রভাষক, পরিসংখ্যান বিভাগ) সহ বিশ্ববিদ্যালয়ের কর্মকর্তা-কর্মচারী ও শিক্ষার্থীরা। সেখানে নবীন শিক্ষার্থীদের বরণের পাশাপাশি নবীন প্রবীণের এক মিলন মেলা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানের শুরুতে নবীনদের ফুল ও কলম, সম্মানীয় শিক্ষকদের ক্রেস্ট, কর্মকর্তা কর্মচারীদের জন্য উপহার সামগ্রী দেওয়া হয়। সুন্দরবন স্টুডেন্টস এসোসিয়েশন সভাপতি নাসিম খান বলেন, আম রা খুলনা বিভাগের ৮ টি জেলা নিয়ে এই এসোসিয়েশনটি গঠন করেছি। সকলের সাথে সামাজিক মেলবন্ধন সৃস্টি করতে এটি সর্বোচ্চ সহায়তা করবে। অন্যদিকে সুন্দরবন স্টুডেন্টস এসোসিয়েশন সাধারন সম্পাদক বলেন, সত্যিকারের মানুষ হিসেবে গড়ে উঠতে একজন শিক্ষার্থীর উচ্চ শিক্ষা যেমন প্রয়োজন, তেমনি নৈতিকতা শিক্ষারও প্রয়োজন রয়েছে। আমাদের শুধু পড়াশোনা করে উচ্চ শিক্ষিত হলেই চলবে না, নৈতিক শিক্ষায় বলীয়ান হতে হবে। উচ্চশিক্ষার সঙ্গে নৈতিকতাকে মেখে নিতে হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Releated

খুলনায় আবাসিক হোটেল থেকে ৯ জন আটক।

Share the post

Share the postআব্দুর রাজ্জাক রাজুঃ স্টাফ রিপোর্টারঃখুলনা সদর থানায় অসামাজিক কার্যকলাপে জড়িত থাকার অভিযোগে ৯জন কে আটক করেছে পুলিশ গতকাল সকাল ১০ঘটিকায় আবাসিক হোটেল আরাফাত ইন্টারন্যাশনালে অভিযান চালিয়ে অসামাজিক কার্যকলাপে জড়িত থাকার অভিযোগে ১) খাদিজা পারভীন(৩৬) পিতা মৃত আঃ আজিজ সাং জাব্দিপুর থানা খানজাহান আলী,২) সুলতানা আক্তার (১৯) পিতা আবুল কালাম সাং রামনগর থানা রপসা […]

বাগেরহাটের ফকিরহাটে ট্রাকের চাপায় যুবক নিহত

Share the post

Share the postএ এইচ নান্টু, বাগেরহাট প্রতিনিধি: বাগেরহাটের ফকিরহাটে মালবাহী ট্রাকের ধাক্কায় অন্য ট্রাকের সহযোগী নিহত হয়েছেন। মঙ্গলবার (১০ সেপ্টেম্বর)দুপুরে উপজেলার টাউন-নওয়াপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত তানজু শেখ (১৮) গোপালগঞ্জ সদরের খেলনা এলাকার ট্রাক চালক ইকবাল শেখের ছেলে। ফকিরহাট ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশনের টিম লিডার মোল্লা মনিরুজ্জামান জানান, ট্রাক চালক ইকবাল শেখ বাগেরহাটের […]