মানিকগঞ্জে তাবলীগ জামাতের তিন জনের দেহে করোনা শনাক্ত!

Share the post

মোজাম্মেল আনোয়ারঃ মানিকগঞ্জের সিংগাইরে তাবলীগ জামাতের১১ জন মুসল্লির করোনার নমুনা পরীক্ষা করার পর ৩ জনের করোনা রিপোর্ট পজিটিভ এসেছে।অর্থাৎ ৩ জনের দেহে করোনা শনাক্ত হয়েছে। জেলার সিভিল সার্জান ডা. আনোয়ারুল আমিন আখন্দ এই তথ্যটি মঙ্গলবার দুপুরে নিশ্চিত করেছেন। ওই তিন জনকে সিংগাইর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আইসোলেশন-এ রাখার প্রস্তুতি চলছে। আক্রান্ত তিন মুসুল্লি ফরিদপুর জেলার বাসিন্দা। সিভিল সার্জান জানান, গত ২৪ মার্চ ফরিদপুর থেকে মানিকগঞ্জের সিংগাইরের বাইতুল মামুর ও মারকাযুল মা আরিফ ওয়াদ-দা ওয়াহ মাদ্রাসায় ১২ জনের একটি তবলীগ জামাতের দল এসেছিলেন।এদের মধ্যে ৬০ বছরের এক বৃদ্ধের শরীরে করোনার উপসর্গ দেখা দিলে তিনি আইইডিসিআর-এ পরীক্ষা করান।পরীক্ষায় তার করোনা ভাইরাস ধরা পড়ে। এর প্রেক্ষিতে রোববার ওই মাদ্রাসাসহ পুরো সিংগাইর পৌরসভা লক ডাউন করে দেয় প্রশাসন। সেই সাথে তাবলীগ জামাতের ১১ সদস্যকে ওই মাদ্রাসায় হোম কোয়ারেন্টাইনে রাখা হয়। একই সাথে জামাতে যোগ দেওয়া স্থানীয় ৬ জনকে এবং তাদের পরিবারের সদস্যদের হোম কোয়ারেন্টাইন-এ রাখা হয়। তাছাড়াও দেশে গত ২৪ ঘন্টায় ৪১ জন নতুন করোনা রোগী সনাক্ত হয়েছে।এই নিয়ে মোট করোনা রোগীর সংখ্যা ১৬৪ জন। মারা গেলেন আরও ৫ জন।এই নিয়ে মোট মারা গেলেন ১৭ জন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Releated

ঘোড়াঘাটে করতোয়ার ভাঙনের মুখে আশ্রয়ণ প্রকল্প ও শতাধিক বসতবাড়ি, আতঙ্কে দিন কাটছে বাসিন্দাদের।

Share the post

Share the postশাহারুল ইসলাম, ঘোড়াঘাট (দিনাজপুর) প্রতিনিধি: দিনাজপুরের ঘোড়াঘাটে করতোয়া নদীর অব্যাহত ভাঙনে চরম ঝুঁকির মুখে পড়েছে একটি আশ্রয়ণ প্রকল্পসহ শতাধিক বসতবাড়ি। নদীর তীব্র ভাঙনে যেকোনো মুহূর্তে ঘরবাড়ি নদীগর্ভে বিলীন হওয়ার আশঙ্কায় দিন কাটছে তীরবর্তী মানুষের। ভাঙন আতঙ্কে নির্ঘুম রাত কাটাচ্ছেন অসহায় পরিবারগুলো। উপজেলার বুলাকিপুর ইউনিয়নের কুলানন্দনপুর নাপিতপাড়া এলাকায় সরেজমিন গিয়ে এমন ভয়াবহ চিত্র দেখা […]

ফরিদপুরে বিএসটিআইর মোবাইল কোর্ট: ৩ প্রতিষ্ঠানে ১ লাখ ১০ হাজার টাকা জরিমানা

Share the post

Share the postমো: মাহাবুব মিয়া, ফরিদপুর জেলা প্রতিনিধি : ফরিদপুর সদর উপজেলায় ভেজাল ও অনিয়মের বিরুদ্ধে পরিচালিত যৌথ মোবাইল কোর্টে তিনটি প্রতিষ্ঠানের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। এ সময় মোট তিনটি মামলায় ১ লাখ ১০ হাজার টাকা জরিমানা করা হয় এবং অননুমোদিত খাদ্য রং জব্দ করে ধ্বংস করা হয়। মঙ্গলবার (২১ জুলাই ২০২৬) ফরিদপুর […]