“মানবের প্রতিচ্ছবি”

Share the post

মানুষ,তুমি নোংরা কতো, আয়না দেখো এবার; করোনার এই মহামারি- চক্ষু খুলে সবার। আলসে তুমি হাত ধোয়াতে, আঙুল নাকে-চোখে; নগ্নহাঁচি-কাশি শেষে- হস্ত চলাও মুখে। শিরায় শিরায় ইতর তুমি মুখোশ দিয়ে ঢাকো; হস্তে রেখে সস্তে জিনিস, ডেটল-সাবান মাখো। মরম ভরা তপ্ত গরল, ঠোঁটে বিষের ধারা; দুঃখীর ডাকে বধির তুমি, নৃত্যে পাগল পারা। সকাল-সন্ধ্যা নিচ্ছো এখন, পরিষ্কারের তালিম; ধ্বংসকারী-শোষক তুমি, চূড়ান্ত এক জালিম। সব ক্রিয়ারই আছে ধরায়, সমান প্রতিক্রিয়া; পৃথিবীটা নিচ্ছে শোধ আজ, কাঁপছে কেন হিয়া? ভিতর তোমার আবর্জনা, বোধে তুমি ক্লীব; সকল প্রাণী হননকারী, আত্মঘাতী জীব। হিংসা তোমার মরমজুড়ে, ঘৃণায় তুমি কাবু; ভোগের বেলায় সর্বভুক আর পেটভর্তি হাগু। চামড়া ঘেরা গ্যাসের বেলুন, মগজ ভরা ইগু; ঈর্ষা ভরা বামুন আবার উগ্রবাদী ছাগু। সাদা-কালোয় বিভেদ গড়ো, কাঁটাতারের দেয়াল; ধর্মের নামে অস্ত্র চালাও, লেঙ্গুড় কাটা শিয়াল। ফিলিস্তিন আর আফগানিস্তান- রোষানলে পুড়ে; কাশ্মীর ও আরাকানে দিচ্ছো আগুন ঢেলে। সৃষ্টির সেরা দাবি তোমার- পশুর অধম কাজে; কামান-গোলার ঝলকানিতে বিউগল কানে বাজে। পাগড়ি মাথায়-জোব্বা গায়ে, মরুভূমির শেখ; ইয়েমেন-কাতার বিনাশ করে জাহেল হলে ফের। শক্তের তুমি ভক্ত চরম- শক্তিহীনের যম; নাজিল হলে খোদার গজব- বন্ধ হবে দম। বুঝবে তুমি সরবে যখন- পায়ের তলার মাটি; দুঃখদাহে করলে গাহন- হইবে তবে খাঁটি। সবুজ ধরা মরু করে, রাঙলে আকাশ ধূসর; বন্ধু নাতো- ধরিত্রীর তুই, মস্ত লোভী দোসর। মানুষ হয়েও বেহুশ তুমি, বিপথগামী আদম; পৃথিবীটা নষ্ট করে- জুতোয় ঢাকো কদম। লজ্জা তোমার নেইকো বরং দম্ভ আকাশছোঁয়া; ভাবছো তুমি এই পৃথিবী- ছেলের হাতের মোয়া? উপর সাদা, ভেতর ফাঁকা- উন্মোচিত মুখোশ; জীবাণুতেই ব্যর্থ, এখন নীরব-নিরস-খামোশ। আর্তের ডাকে অন্ধ তুমি, বন্ধ তোমার মুখ; বন্দিদশার শিকল পায়ে- হারাম এবার সুখ। ঢাকলে কেবল দেহ ওরে, হয়কি লাজের বারণ; মাতাল বিবেক না জাগিলেই অশুদ্ধতার কারণ। মুখোশে কেবল ঘুচবে না আজ তোমার অপরাধ; আলোর ধরা করলে আঁধার- বাড়বে কেবল রাত। মনে রেখো, এই পৃথিবী- সকল প্রাণীর সমান; কোভিড নামের মহামারি দিচ্ছে তারই প্রমাণ।। লেখক:: মোঃ রেজাউল করিম রাজ প্রভাষক আইন বিভাগ লিডিং ইউনিভার্সিটি ,সিলেট।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Releated

শায়েস্তাগঞ্জে নারী ও শিশু মামলায় আসামী গ্রেফতার!

Share the post

Share the postস্বপন রবি দাশ,হবিগঞ্জ জেলা প্রতিনিধি: হবিগঞ্জের শায়েস্তাগঞ্জে নারী ও শিশু নির্যাতন দমন আইন মামলার ওয়ারেন্টভুক্ত পলাতক আসামী মোঃ কাওছার মিয়া কে গ্রেফতার করেছে শায়েস্তাগঞ্জ থানা পুলিশ। পুলিশ সূত্রে জানা যায়, গতকাল শনিবার রাতে নোয়াগাঁও(বাখরপুর এলাকা থেকে গ্রেফতার করে শায়েস্তাগঞ্জ মডেল থানায় নিয়ে আসেন। গ্রেফতারকৃত আসামী হলো- শায়েস্তাগঞ্জ উপজেলার নোয়াগাঁও(বাখরপুর) গ্রামের মৃত আছকির মিয়ার পুত্র মোঃ […]

সিলেটের দক্ষিণ সুরমা ওভারব্রিজ থেকে ১ লক্ষ ৪০ হাজার টাকা ছিনতাই

Share the post

Share the postসিলেট প্রতিনিধি : সিলেট শহরের দক্ষিণ সুরমার কদমতলি ওভারব্রিজ এলাকায় আল আরাফাহ ইসলামী ব্যাংক গোলাপগঞ্জ শাখার সহকারী ছিনতাইয়ের শিকার হয়েছেন। জানা যায়, শাহিন নামের এক ব্যক্তির নিকট থেকে মঙ্গলবার (১ অক্টোবর)  বেলা সাড়ে ১২টার দিকে সিলেটের দক্ষিণ সুরমা এলাকার কদমতলী ওভারব্রিজ থেকে ১ লক্ষ ৪০ হাজার টাকা ছিনতাই নিয়ে যায় ছিনতাইকারীরা। এ ঘটনায় […]