মাধবপুরে গাঁজাসহ ২ মাদক ব্যবসায়ী আটক।

Share the post

মোঃজাকির হোসেন,মাধবপুর প্রতিনিধি : হবিগঞ্জে মাধবপুর উপজেলার পুরাতন ঢাকা-সিলেট মহাসড়ক জগদীশপুর (তেমুনিয়া) প্রবেশদ্বারে অভিযান চালিয়ে দুই মাদক পাঁচারকারীকে আটক করেছে পুলিশ। পুলিশ সূত্রে জানা যায়, বৃহস্পতিবার (৮জুলাই) সকাল ৬:৩০ মিনিট সময়ে অভিযান চালিয়ে ২৫ কেজি ভারতীয় গাঁজাসহ ২জন মাদক পাচারকারীকে গ্রেফতার করেন মাধবপুর থানার অন্তর্গত তেলিয়াপাড়া হরষপুর পুলিশ ফাঁড়ির ইনচার্জ ইন্সপেক্টর গোলাম মোস্তফা ও সঙ্গীয় পুলিশ সদস্যরা। আটককৃতরা হলো মাধবপুর উপজেলার শাহজাহানপুর ইউনিয়নের সুরমা চা বাগান ২০নং ডিভিশন গ্রামের পিতামৃত কিরন রেলীর ছেলে লিটন রেলী (৩৫), একই এলাকার পিতামৃত অনিল কর্মকারের ছেলে মিঠন কর্মকার (৩২)।

তেলিয়াপাড়া হরষপুর পুলিশ ফাঁড়ির ইনচার্জ ইন্সপেক্টর গোলাম মোস্তফা ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, অভিযান চালিয়ে আমরা ২৫ কেজি ভারতীয় গাঁজা উদ্ধার করেছি ও ২ মাদক ব্যবসায়ীকে আটক করা হয়েছে। আটককৃতদের বিরুদ্ধে মাধবপুর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Releated

ঘোড়াঘাটে করতোয়ার ভাঙনের মুখে আশ্রয়ণ প্রকল্প ও শতাধিক বসতবাড়ি, আতঙ্কে দিন কাটছে বাসিন্দাদের।

Share the post

Share the postশাহারুল ইসলাম, ঘোড়াঘাট (দিনাজপুর) প্রতিনিধি: দিনাজপুরের ঘোড়াঘাটে করতোয়া নদীর অব্যাহত ভাঙনে চরম ঝুঁকির মুখে পড়েছে একটি আশ্রয়ণ প্রকল্পসহ শতাধিক বসতবাড়ি। নদীর তীব্র ভাঙনে যেকোনো মুহূর্তে ঘরবাড়ি নদীগর্ভে বিলীন হওয়ার আশঙ্কায় দিন কাটছে তীরবর্তী মানুষের। ভাঙন আতঙ্কে নির্ঘুম রাত কাটাচ্ছেন অসহায় পরিবারগুলো। উপজেলার বুলাকিপুর ইউনিয়নের কুলানন্দনপুর নাপিতপাড়া এলাকায় সরেজমিন গিয়ে এমন ভয়াবহ চিত্র দেখা […]

ফরিদপুরে বিএসটিআইর মোবাইল কোর্ট: ৩ প্রতিষ্ঠানে ১ লাখ ১০ হাজার টাকা জরিমানা

Share the post

Share the postমো: মাহাবুব মিয়া, ফরিদপুর জেলা প্রতিনিধি : ফরিদপুর সদর উপজেলায় ভেজাল ও অনিয়মের বিরুদ্ধে পরিচালিত যৌথ মোবাইল কোর্টে তিনটি প্রতিষ্ঠানের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। এ সময় মোট তিনটি মামলায় ১ লাখ ১০ হাজার টাকা জরিমানা করা হয় এবং অননুমোদিত খাদ্য রং জব্দ করে ধ্বংস করা হয়। মঙ্গলবার (২১ জুলাই ২০২৬) ফরিদপুর […]