মাধবপুরে গাঁজাসহ মাদক পাচারকারী আটক

Share the post

মোঃজাকির হোসেন মাধবপুর (হবিগঞ্জ) প্রতিনিধিঃ হবিগঞ্জের মাধবপুরে পৃথক দুটি অভিযান চালিয়ে ১৪ কেজি গাঁজা ও মোটরসাইকেলসহ এক মাদক পাচারকারীকে আটক করেছে পুলিশ।

বৃহস্পতিবার ( ১৯ আগষ্ট) সকাল ৮টার দিকে গোপন সূত্রে খবর পেয়ে কাসিমনগর পুলিশ ফাঁড়ির এস আই বাবুল চৌধুরী’ এবং এটি এস আই শাহআলম চৌধুরীর নেতৃত্বে পুলিশের একটি টিম উপজেলার চৌমুহনী ইউনিয়নের মেস্তুুরি বাড়ি মোড়ে অভিযান চালিয়ে ছয় কেজি গাঁজাসহ জামাল মিয়া(৫০) নামে এক মাদক পাচারকারীকে আটক করে। এসময় মাদক পরিবহনের কাজে ব্যাবহৃত একটি মোটরসাইকেল জব্দ করা হয়। জামাল মিয়া ব্রাহ্মণবাড়ীয়া জেলার সরাইল উপজেলার শাহবাজপুর ইউনিয়নের দেওড়া এলাকার হিরা মিয়ার পুত্র। একই দিন সকালে একই এলাকার একটি ধানক্ষেত থেকে পরিত্যাক্ত অবস্থায় ৮ কেজি গাঁজা উদ্ধার করে পুলিশ। কাসিমনগর পুলিশ ফাঁড়ির ইনচার্জ উত্তম কুমার দাশ সত্যতা নিশ্চিত করে জানান,আটককৃতের ব্যক্তির বিরোদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Releated

ধামরাইয়ে বৈদ্যুতিক শর্টসার্কিটে বসতঘরে আগুন, ক্ষতি ২ লাখ টাকা

Share the post

Share the postমো: রিপন হোসেন,ধামরাই (ঢাকা) প্রতিনিধি : ঢাকার ধামরাইয়ে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে একটি বসতঘরে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে প্রায় দুই লাখ টাকার ক্ষয়ক্ষতি হলেও কোনো হতাহতের ঘটনা ঘটেনি। ফায়ার সার্ভিসের তৎপরতায় প্রায় চার লাখ টাকার মালামাল উদ্ধার করা হয়েছে। বুধবার (২২ জুলাই) দুপুর ১২টা ৭ মিনিটে উপজেলার কুল্লা ইউনিয়নের পাল্লি এলাকায় এ অগ্নিকাণ্ডের ঘটনা […]

মাগুরার শ্রীপুরে সাচিলাপুর বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ড, ৩০ লক্ষাধিক টাকার ক্ষতি

Share the post

Share the postজিল্লুর রহমান সাগর,মাগুরা প্রতিনিধি:মাগুরা জেলার শ্রীপুর উপজেলার ঐতিহ্যবাহী সাচিলাপুর বাজারে এক ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে বাজারের একটি বড় ইলেকট্রনিক্স ও স্যানিটারি দোকান সম্পূর্ণ পুড়ে ছাই হয়ে গেছে। প্রাথমিকভাবে এতে প্রায় ৩০ লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানা গেছে। গতকাল বুধবার (২২ জুলাই) রাত ১২টা ১০ মিনিটের দিকে সাচিলাপুর বাজারের বিশিষ্ট ব্যবসায়ী মো: […]