গরম ভাতের মাড়ে ননদের শরীর ঝলসে দিল ভাবী।

Share the post

মোঃ রাসেল হোসাইন ঈশ্বরদী,পাবনা: ঈশ্বরদীতে ভাবীর বিরুদ্ধে গরম ভাতের মাড় ঢেলে ননদের শরীর ঝলসে দেয়ার অভিযোগ উঠেছে ।সোমবার মধ্যরাতে শহরের দড়িনারিচা পশ্চিম টেংরী এলাকায় এ ঘটনা ঘটে।
ঝলসে যাওয়া নারীর নাম মরিয়ম বেগম। তিনি শহরের সাঁড়াগোপালপুর এলাকার লিটন হোসেনের স্ত্রী। পুলিশ মরিয়মের ভাই সাজাদুর রহমান ও ভাবি সংগীতা সুলতানাকে আটক করেছে।

পুলিশ জানায়, পারিবারিক দ্বন্দ্ব নিয়ে মরিয়মের ভাই ও ভাবির ঝগড়া চলছিল। বিবাদের খবর শুনে মরিয়ম সোমবার বাবার বাড়ি দড়িনারিচায় আসেন। ঝগড়ার এক পর্যায়ে ভাবির সঙ্গে মরিয়মের তর্ক বাধে। এক পর্যায়ে ক্ষিপ্ত হয়ে চুলার ‍ওপর থেকে পাতিল এনে গরম মাড় মরিয়মের শরীরে ঢেলে দেয় তার ভাবি। এতে মরিয়মের পিঠ, ঘাড় ও হাতসহ শরীরের বিভিন্ন অংশ ঝলসে যায়। স্বজনরা মরিয়মকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে।

উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা আসমা খাঁন বলেন, গরম পানি জাতীয় কোন জিনিসে মরিয়মের শরীরের কয়েকটি স্থান ঝলসে গেছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Releated

ধামরাইয়ে বৈদ্যুতিক শর্টসার্কিটে বসতঘরে আগুন, ক্ষতি ২ লাখ টাকা

Share the post

Share the postমো: রিপন হোসেন,ধামরাই (ঢাকা) প্রতিনিধি : ঢাকার ধামরাইয়ে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে একটি বসতঘরে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে প্রায় দুই লাখ টাকার ক্ষয়ক্ষতি হলেও কোনো হতাহতের ঘটনা ঘটেনি। ফায়ার সার্ভিসের তৎপরতায় প্রায় চার লাখ টাকার মালামাল উদ্ধার করা হয়েছে। বুধবার (২২ জুলাই) দুপুর ১২টা ৭ মিনিটে উপজেলার কুল্লা ইউনিয়নের পাল্লি এলাকায় এ অগ্নিকাণ্ডের ঘটনা […]

মাগুরার শ্রীপুরে সাচিলাপুর বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ড, ৩০ লক্ষাধিক টাকার ক্ষতি

Share the post

Share the postজিল্লুর রহমান সাগর,মাগুরা প্রতিনিধি:মাগুরা জেলার শ্রীপুর উপজেলার ঐতিহ্যবাহী সাচিলাপুর বাজারে এক ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে বাজারের একটি বড় ইলেকট্রনিক্স ও স্যানিটারি দোকান সম্পূর্ণ পুড়ে ছাই হয়ে গেছে। প্রাথমিকভাবে এতে প্রায় ৩০ লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানা গেছে। গতকাল বুধবার (২২ জুলাই) রাত ১২টা ১০ মিনিটের দিকে সাচিলাপুর বাজারের বিশিষ্ট ব্যবসায়ী মো: […]