মাদারীপুরে প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁসের অভিযোগে গ্রেফতার দুই
মাসুদ রেজা ফিরোজী,মাদারীপুর জেলা প্রতিনিধি: মাদারীপুরে প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস ও অনিয়মের অভিযোগে দুইজনকে গ্রেফতার করেছে প্রশাসন ও পুলিশ থেকে। গ্রেফতারকৃতদের একজন আনসার সদস্য এবং অপরজন গৃহিণী বলে জানা যায়। শনিবার ( ১০ জানুয়ারি) তাদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
শুক্রবার (৯ ডিসেম্বর) বিকেলে মাদারীপুর সদর উপজেলার দুটি পৃথক পরীক্ষা কেন্দ্র থেকে তাদেরকে গ্রেফতার করা হয়েছে। এ বিষয়টি নিশ্চিত করেন মাদারীপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কালাম আজাদ। গ্রেফতারকৃতরা কালকিনি উপজেলার জুরগাঁও গ্রামের অবিনাশ মণ্ডলের ছেলে অমৃত মন্ডল এবং সদর উপজেলার ঘটমাঝি ইউনিয়নের ছয়না এলাকার আরিফুল ইসলামের স্ত্রী লাভলী বেগম। বর্তমানে অমৃত মন্ডল আনসার সদস্য হিসেবে রাজধানী ঢাকার মতিঝিল এলাকায় কর্মরত রয়েছেন।
তাদেরকে তাৎক্ষণিকভাবে আটক করে মাদারীপুর সদর থানায় হস্তান্তর হয়। অন্যদিকে, একই দিনে সদর উপজেলার চরমুগরিয়া মহাবিদ্যালয় পরীক্ষা কেন্দ্রের সামনে থেকে লাভলী বেগমকে আটক করা হয়। শিবচর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মাহবুবা ইসলাম তাকে আটক করেছেন।
মাদারীপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কালাম আজাদ বলেন, প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষায় অনিয়মের অভিযোগে দুইজনকে গ্রেফতার করা হয়েছে। শনিবার দুপুরে আইনগত প্রক্রিয়া সম্পন্ন করে তাদের আদালতে সোপর্দ করা হয়

