মহিলাদের তা’লিমের নামে ডেকে নির্বাচনী প্রচারণা হাত পাখার প্রার্থী কে জরিমানা

Share the post
ফাহাদ, সোনারগাঁ : নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে নির্বাচনী আচরণবিধি ভঙ্গের দায়ে নারায়ণগঞ্জ-৩ (সোনারগাঁ-সিদ্ধিরগঞ্জ) আসনের বাংলাদেশ ইসলামী আন্দোলন সমর্থিত এমপি প্রার্থী গোলাম মসীহকে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে জরিমানা করা হয়েছে। তার স্ত্রী নিজ বাসভবনে তা’লিমের নামে মহিলাদের ডেকে নির্বাচনী প্রচারণা ও হাতপাখা প্রতীকে ভোট চান বলে খবর পাওয়া গেছে।
জানা গেছে, শনিবার (১০ জানুয়ারী) দুপুরে পৌরসভার আদমপুর মুন্সীরাইল এলাকায় গোলাম মসীহর নিজস্ব বাসভবন পোদ্দার বাড়িতে তার সহধর্মিণী মরিয়ম মসীহের নেতৃত্বে কয়েকশ’ মহিলাদের তা’লিমের নামে ডেকে নির্বাচনী প্রচারণা ও হাতপাখা প্রতীকে ভোট চাইছেন। খবর পেয়ে নির্বাহী ম্যাজিস্ট্রেট ফাইরুজ তাসনিম ঘটনাস্থলে গিয়ে সত্যতা পেয়ে জরিমানা করেন।
বাংলাদেশ ইসলামী আন্দোলন সমর্থিত এমপি প্রার্থী গোলাম মসীহ বলেন, তা’লিমের জন্য মহিলারা আমার বাড়িতে এসেছে। কে বা কারা হাতপাখা প্রতীকে ভোট চেয়েছে তা আমার জানা নেই।
সহকারী কমিশনার (ভূমি) নির্বাহী ম্যাজিস্ট্রেট ফাইরুজ তাসনিম বলেন, নারায়ণগঞ্জ-৩ আসনের এমপি প্রার্থী গোলাম মসীহর পক্ষে তা’লিমের নামে হাতপাখা প্রতীকের ভোট চাওয়ার সত্যতা পেয়েছি। তাই নির্বাচনী আচরণবিধি ভঙ্গের দায়ে ভ্রাম্যমান আদালতের মাধ্যমে তাকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Releated

ধামরাইয়ে অবৈধ সিসা কারখানায় পরিবেশ অধিদপ্তরের অভিযান, ২ লাখ টাকা জরিমানা

Share the post

Share the postমোঃ রিপন হোসেন,ধামরাই (ঢাকা)  প্রতিনিধি :ঢাকার ধামরাইয়ে অবৈধভাবে ব্যবহৃত ব্যাটারি পুড়িয়ে সিসা উৎপাদনের অভিযোগে একটি কারখানায় অভিযান চালিয়েছে পরিবেশ অধিদপ্তর। এ সময় কারখানার মালিককে ২ লাখ টাকা জরিমানা করা হয়। একই সঙ্গে ভবিষ্যতে যাতে সেখানে পুনরায় কার্যক্রম চালু করতে না পারে, সে জন্য কারখানার অবকাঠামো ভেঙে গুঁড়িয়ে দেওয়া হয়েছে। বুধবার (২২ জুলাই) বিকেলে […]

ধামরাইয়ে বৈদ্যুতিক শর্টসার্কিটে বসতঘরে আগুন, ক্ষতি ২ লাখ টাকা

Share the post

Share the postমো: রিপন হোসেন,ধামরাই (ঢাকা) প্রতিনিধি : ঢাকার ধামরাইয়ে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে একটি বসতঘরে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে প্রায় দুই লাখ টাকার ক্ষয়ক্ষতি হলেও কোনো হতাহতের ঘটনা ঘটেনি। ফায়ার সার্ভিসের তৎপরতায় প্রায় চার লাখ টাকার মালামাল উদ্ধার করা হয়েছে। বুধবার (২২ জুলাই) দুপুর ১২টা ৭ মিনিটে উপজেলার কুল্লা ইউনিয়নের পাল্লি এলাকায় এ অগ্নিকাণ্ডের ঘটনা […]