মাদারীপুরে দুই যাত্রীবাহী বাসের মুখোমুখি সংঘর্ষে আহত ১৫

Share the post

মাদারীপুর জেলা প্রতিনিধি: মাদারীপুরে দুই যাত্রীবাহী বাসের মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে অন্তত ১৫ জন আহত হয়েছেন।শনিবার (১৩ সেপ্টেম্বর) দুপুরে জেলার ঘটকচর এলাকায় ঢাকা-বরিশাল মহাসড়কের এই দুর্ঘটনা ঘটে।পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, শনিবার দুপুরে মাদারীপুর থেকে ঢাকার উদ্দেশে যাত্রা করে চন্দ্রা পরিবহনের
একটি যাত্রীবাহী বাস। পথে ঘটকচর এলাকায় পৌঁছালে ঢাকা থেকে ছেড়ে আসা বরিশালগামী গ্রীনভিউ পরিবহনের
অপর একটি বাসের সঙ্গে সংঘর্ষে দুই বাসের সামনের অংশ দুমড়ে-মুচড়ে গিয়ে এসময়ে চন্দ্রা পরিবহনের বাসটি
খাদে পড়ে গাছের সঙ্গে ধাক্কা লাগে।

এ ঘটনার পরে দুই বাসের চালকসহ অন্তত ১৫ জন আহত হন। স্থানীয়রা ঘটনাস্থল থেকে আহতদের উদ্ধার
করে মাদারীপুর ২৫০ শয্যা জেলা হাসপাতাল ও বিভিন্ন ক্লিনিকে নিয়ে যায়। এ সময় মহাসড়কের উভয় পাশে
প্রায় দুই কিলোমিটার পর্যন্ত যানজটের সৃষ্টি হলে ভোগান্তীতে পরে অন্য বাসের যাত্রীরা। খবর পেয়ে
ঘটনাস্থলে পৌঁছে যান চলাচল স্বাভাবিক করে হাইওয়ে পুলিশ, থানা-পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা।
প্রত্যক্ষদর্শীরা জানান, গ্রীনভিউ পরিবহনের বাসটি একটি ভ্যানকে ওভারটেক করার সময়ে চন্দ্রা
পরিবহনের বাসটির সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়।

মাদারীপুরের মস্তফাপুর হাইওয়ে থানার উপ-পরিদর্শক (এসআই) মতিউর রহমান বলেন, আমরা আসার আগেই
আহতদের উদ্ধার করে বিভিন্ন হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়েছে। তবে চন্দ্রা পরিবহনের চালকের অবস্থা
গুরুতর। বর্তমানে মহাসড়কে যান চলাচল স্বাভাবিক রয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Releated

ধামরাইয়ে বৈদ্যুতিক শর্টসার্কিটে বসতঘরে আগুন, ক্ষতি ২ লাখ টাকা

Share the post

Share the postমো: রিপন হোসেন,ধামরাই (ঢাকা) প্রতিনিধি : ঢাকার ধামরাইয়ে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে একটি বসতঘরে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে প্রায় দুই লাখ টাকার ক্ষয়ক্ষতি হলেও কোনো হতাহতের ঘটনা ঘটেনি। ফায়ার সার্ভিসের তৎপরতায় প্রায় চার লাখ টাকার মালামাল উদ্ধার করা হয়েছে। বুধবার (২২ জুলাই) দুপুর ১২টা ৭ মিনিটে উপজেলার কুল্লা ইউনিয়নের পাল্লি এলাকায় এ অগ্নিকাণ্ডের ঘটনা […]

মাগুরার শ্রীপুরে সাচিলাপুর বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ড, ৩০ লক্ষাধিক টাকার ক্ষতি

Share the post

Share the postজিল্লুর রহমান সাগর,মাগুরা প্রতিনিধি:মাগুরা জেলার শ্রীপুর উপজেলার ঐতিহ্যবাহী সাচিলাপুর বাজারে এক ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে বাজারের একটি বড় ইলেকট্রনিক্স ও স্যানিটারি দোকান সম্পূর্ণ পুড়ে ছাই হয়ে গেছে। প্রাথমিকভাবে এতে প্রায় ৩০ লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানা গেছে। গতকাল বুধবার (২২ জুলাই) রাত ১২টা ১০ মিনিটের দিকে সাচিলাপুর বাজারের বিশিষ্ট ব্যবসায়ী মো: […]