“মাত্রাবৃত্তের ভালোবাসায় সিক্ত হলেন শতাধিক পরিবার “

Share the post

(আসাদুজ্জামান বুলবুল): সমগ্র বিশ্ব এক সংকটকালীন সময় পার করছে। করোনা ভাইরাসের প্রকোপে সবাই আতঙ্কিত।লক ডাউন থাকলেও পরিবারের সবার অন্ন যোগান দিতে কেউ কেউ কাজ করছে পুরো দমে।অনেকই কারো কাছে যেতে না পারার সত্ত্বেও নিবিড় হয়ে বাসায় কোন কোন বেলা না খেয়েও সময় পার করছে। আর তাদের কাছে ঈদ উপহার পৌঁছে দেয় মাত্রাবৃত্ত,এ লক্ষ্যে ১০০ পরিবারের কাছে ভালোবাসার উপহার পৌছে দেয় মাত্রাবৃত্ত।এ কার্যক্রমে প্রথম থেকে মাঠ কর্মী হিসেবে কাজ করেছেন সাগর দে,নয়ন দে,জয়নাল অাবেদিন,শেখ মোঃ সাকিব,অাশরাফুল অালম সিদ্দিক,শুভ দাশ,জয় মিত্র,মোঃ সোহাগ,রফিকুল ইসলাম সাগর,তানভির ইহান,জুনায়েদ শাহ,শুভ বিপুল,প্রান্ত রনি চক্রবর্তী,রায়হান,শ্রীকান্ত। সার্বিক সহযোগিতা করেছেন পাওয়ার লাইন কম্পিউটার এর স্বত্বাধিকারী রাখাল চন্দ্র নাথ। সংগঠনের পৃষ্ঠপোষক দীপাঞ্জন কুমার বড়ুয়া বলেন, সামাজিক দায়বদ্ধতা থেকেই আমরা এই মানবিক উদ্যোগ হাতে নিয়েছি, আমাদের দূরদূরান্তের বন্ধুরা তাদের আর্থিক সহায়তা দিয়ে আমাদের উৎসাহ ও অনুপ্রেরণা দিয়েছে।সমাজের বিত্তবানদের উচিত দেশের এই সংকটকালীন মুহুর্তে এগিয়ে আসা।ভবিষ্যতে ও “মাত্রাবৃত্ত” যে কোন মানবতার প্রয়োজনে বিরামহীন মানবসেবা দিয়ে যাবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Releated

ঘোড়াঘাটে করতোয়ার ভাঙনের মুখে আশ্রয়ণ প্রকল্প ও শতাধিক বসতবাড়ি, আতঙ্কে দিন কাটছে বাসিন্দাদের।

Share the post

Share the postশাহারুল ইসলাম, ঘোড়াঘাট (দিনাজপুর) প্রতিনিধি: দিনাজপুরের ঘোড়াঘাটে করতোয়া নদীর অব্যাহত ভাঙনে চরম ঝুঁকির মুখে পড়েছে একটি আশ্রয়ণ প্রকল্পসহ শতাধিক বসতবাড়ি। নদীর তীব্র ভাঙনে যেকোনো মুহূর্তে ঘরবাড়ি নদীগর্ভে বিলীন হওয়ার আশঙ্কায় দিন কাটছে তীরবর্তী মানুষের। ভাঙন আতঙ্কে নির্ঘুম রাত কাটাচ্ছেন অসহায় পরিবারগুলো। উপজেলার বুলাকিপুর ইউনিয়নের কুলানন্দনপুর নাপিতপাড়া এলাকায় সরেজমিন গিয়ে এমন ভয়াবহ চিত্র দেখা […]

ফরিদপুরে বিএসটিআইর মোবাইল কোর্ট: ৩ প্রতিষ্ঠানে ১ লাখ ১০ হাজার টাকা জরিমানা

Share the post

Share the postমো: মাহাবুব মিয়া, ফরিদপুর জেলা প্রতিনিধি : ফরিদপুর সদর উপজেলায় ভেজাল ও অনিয়মের বিরুদ্ধে পরিচালিত যৌথ মোবাইল কোর্টে তিনটি প্রতিষ্ঠানের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। এ সময় মোট তিনটি মামলায় ১ লাখ ১০ হাজার টাকা জরিমানা করা হয় এবং অননুমোদিত খাদ্য রং জব্দ করে ধ্বংস করা হয়। মঙ্গলবার (২১ জুলাই ২০২৬) ফরিদপুর […]