মাতৃভূমি ফাউন্ডেশনের খাদ্য সামগ্রী বিতরণে মোসলেম উদ্দিন আহমেদ এম.পি

Share the post

ডেস্ক নিউজ:

শেখ হাসিনা সরকারের সাফল্যে আজ গর্বিত বাংলাদেশ

চট্টগ্রাম-৮ আসনের নির্বাচিত জাতীয় সংসদ সদস্য ও চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব মোছলেম উদ্দিন আহমদ বলেছেন গনতন্ত্র এবং দেশের মানুষের ভোট ও ভাতের অধিকার প্রতিষ্ঠার আন্দোলন সংগ্রামে অসামান্য অবদান রাখার পাশাপাশি রাষ্ট্র পরিচালনায়ও ব্যাপক সাফল্যের পরিচয় দিতে সক্ষম হয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। দারিদ্র বিমোচন, শিক্ষা বিস্তার, জঙ্গীবাদ দমন, এসডিজি ও এমডিজি অর্জনে আন্তর্জাতিক সফলতায় বাংলাদেশ এখন বিশ্বের রোল মডেল হিসেবে আখ্যায়িত উল্লেখ করে মোছলেম উদ্দিন আহমদ বলেন শেখ হাসিনা সরকারের এ অব্যাহত সাফল্যে আজ গর্বিত বাংলাদেশ।
 
তিনি আজ ৭ মে ২০২১ তারিখ শুক্রবার সকালে চট্টগ্রাম মহানগরীর পাঁচলাইশ থানাধীন মোহাম্মদপুর এলাকায় বেসরকারী সংস্থা মাতৃভূমি ফাউন্ডেশনের উদ্যোগে গরীব ও কর্মহীন মানুষের মাঝে প্রধান অতিথি হিসেবে খাদ্য সামগ্রী বিতরণ করছিলেন।
 
মাতৃভূমি ফাউন্ডেশনের সভাপতি মোঃ আনোয়ারুল ইসলাম বাপ্পীর সভাপতিত্বে ও নির্বাহী পরিচালক কাজী আহসান ইকবাল মঞ্জুর পরিচালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামী লীগ শিক্ষা ও মানব সম্পদ বিষয়ক সম্পাদক বোরহান উদ্দিন এমরান, চসিক ৭নংওয়ার্ড কাউন্সিলর মোবারক আলী, চসিক সংরক্ষিত মহিলা ওয়ার্ড কাউন্সিলর জেসমিন পারভিন জেসী, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সিএসই বিভাগের সহযোগী অধ্যাপক রেজাউল করিম।
অন্যান্যোর মধ্যে উপস্হিত ছিলেন এডভোকেট তসলিম উদ্দিন, মাতৃভূমি ফাউন্ডেশন এর ট্রেজারার মোহাম্মদ আলমগীর, নিজাম উদ্দিন খোকন, নয়ন শীল, সাইফুদ্দিন, ইমতিয়াজুল কাদের সানি, আকিল বিন হাবিব প্রমুখ।
 
উল্লেখ্য, বিশ্বমানবতার জননী, মাননীয় প্রধানমন্ত্রী, দেশরত্ন জননেত্রী শেখ হাসিনার নির্দেশে ‘বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদে’র সভাপতি বাবু নির্মল রন্জন গুহ ও সাধারণ সম্পাদক এ কে এম আফজালুর রহমান বাবু ঘোষিত কর্মসূচি-র অংশ হিসেবে চট্টগ্রাম মহানগর-শাখার আহ্বায়ক অ্যাডভোকেট এ এইচ এম জিয়াউদ্দীন, যুগ্ম আহ্বায়ক কে বি এম শাহজাহান ও যুগ্ম আহ্বায়ক সালাউদ্দিন আহমেদ-এর পরামর্শে আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ চট্টগ্রাম মহানগর সম্মেলন প্রস্তুতি কমিটি-২০২১ এর যুগ্ম আহ্বায়ক সাবেক ছাত্রনেতা মোঃ আনোয়ারুল ইসলাম বাপ্পি’র উদ্যোগে রমজান মাসব্যাপী প্রতিদিন অসহায় মানুষের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ কর্মসূচির অংশ হিসেবে আজকের এ কর্মসূচি পালিত হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Releated

চট্টগ্রামে প্রকাশ্য বন্দুকযুদ্ধে সন্ত্রাসীদের গুলিতে র‍্যাব কর্মকর্তা নিহত, জিম্মি অন্তত ৩

Share the post

Share the post মো: সাইদুর রহমান সুমন, ব্যুরো প্রধান, চট্টগ্রাম :চট্টগ্রামের সীতাকুণ্ডের সলিমপুর ইউনিয়নে অবস্থিত জঙ্গল সলিমপুরের ছিন্নমূল এলাকায় সন্ত্রাসীদের গুলিতে এক র‍‍্যাব কর্মকর্তা নিহত হয়েছেন। নিহত র‍‍্যাব সদস্যের নাম মোতালেব। তিনি ডিএডি পদমর্যাদায় র‍‍্যাবে কর্মরত ছিলেন। এ ঘটনায় আরও কয়েকজন র‍‍্যাব সদস্য আহত হয়েছেন বলে প্রাথমিকভাবে জানা গেছে। এছাড়া দুর্বৃত্তের হাতে জিম্মি রয়েছেন র‍্যাবের […]

তিন দশকের বিতর্কের অবসান: ভাসানচর চূড়ান্তভাবে সন্দ্বীপের অন্তর্ভুক্ত।

Share the post

Share the post শাহাদাত হোসেন সন্দ্বীপ (চট্টগ্রাম) প্রতিনিধি :দীর্ঘ তিন দশকের প্রাকৃতিক পরিবর্তন, প্রশাসনিক সিদ্ধান্ত ও সামাজিক আন্দোলনের পর অবশেষে ভাসানচরের মালিকানা নিয়ে চলমান বিতর্কের অবসান ঘটেছে। ভূমি মন্ত্রণালয় চূড়ান্তভাবে সিদ্ধান্ত দিয়েছে— ভাসানচরের ছয়টি মৌজা চট্টগ্রাম জেলার সন্দ্বীপ উপজেলার অন্তর্ভুক্ত। এর মধ্য দিয়ে নোয়াখালীর হাতিয়া ও চট্টগ্রামের সন্দ্বীপ উপজেলার মধ্যে দীর্ঘদিন ধরে চলে আসা সীমানা […]