মাইলস্টোনে নিহতদের স্মরণে দুর্গাপুরে প্রদীপ প্রজ্বালন

Share the post

তোবারক হোসেন খোকন,দুর্গাপুর (নেত্রকোনা) প্রতিনিধি: ঢাকার উত্তরার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ এলাকায় যুদ্ধবিমান বিধ্বস্ত হয়ে শিক্ষার্থীসহ নিহতদের স্মরণে নেত্রকোনার দুর্গাপুরে মোমবাতি প্রজ্বলন কর্মসূচি পালন করেছে স্বেচ্ছাসেবী সংগঠন এসবি রক্তদান সমাজ কল্যাণ ফাউন্ডেশন। মঙ্গলবার (২২ জুলাই) রাতে পৌর শহরের কেন্দ্রীয় শহীদ মিনারে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।

এসময় প্রজ্বলিত মোমবাতি হাতে নিয়ে নিহতদের স্মরণে এক মিনিট নীরবতা পালন করেন উপস্থিতি সকলেই। সেইসাথে তাদের আত্মার মাগফিরাত কামনা এবং আহতদের দ্রুত সুস্থতা কামনা করে মহান সৃস্টিকতার্র দরবারে দোয়া করা হয়।

কর্মসূচিতে অন্যদের মাঝে এসবি রক্তদান সমাজ কল্যাণ ফাউন্ডেশনের সভাপতি সৈকত সরকার, উপজেলা সমাজসেবা কর্মকর্তা মাসুল তালুকদার, প্রেসক্লাব সাধারণ সম্পাদক মাসুম বিল্লাহ, সাংবাদিক সমিতির সাধারন সম্পাদক রাজেশ গৌড়, কবি মাহমুদুল হাসান শাওন, সাংবাদিক ওয়ালী হাসান, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন জেলা শাখার যুগ্ম—আহ্বায়ক রাতুল খান রুদ্র সহ সংগঠনের অন্যান্য নেতাকমীর্গণ উপস্থিত ছিলেন।

অংশগ্রহণকারীরা বলেন, উত্তরায় প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত ও মাইলস্টোন স্কুল এন্ড কলেজে ঘটে যাওয়া ভয়াবহ এই দুর্ঘটনা আমাদের সকলকে গভীরভাবে নাড়া দিয়েছে। সন্তানহারা মা—বাবার কান্না সারা দেশের মানুষকে শোকার্ত করে তুলেছে। আমরা অবিলম্বে ঘটনার সুষ্ঠু তদন্ত, নিহতদের যথাযথ ক্ষতিপূরণ এবং আহতদের বিদেশে নিয়ে সুচিকিৎসা নিশ্চিত করার দাবি জানাচ্ছি। ভবিষ্যতে যাতে আর কোনো বিদ্যালয়ের ওপর এমন দূর্ঘটনা না ঘটে, তার জন্য সরকারকে যথাযথ ব্যবস্থা গ্রহণের আহ্বান জানাচ্ছি। সেইসাথে ঘনবসতিপুর্ন ঢাকা শহর থেকে বিমান প্রশিক্ষণ কেন্দ্রটি দেশের অন্য খোলামেলা এলাকায় স্থাপনের জোর দাবি জানাচ্ছি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Releated

মাগুরার শ্রীপুরে সাচিলাপুর বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ড, ৩০ লক্ষাধিক টাকার ক্ষতি

Share the post

Share the postজিল্লুর রহমান সাগর,মাগুরা প্রতিনিধি:মাগুরা জেলার শ্রীপুর উপজেলার ঐতিহ্যবাহী সাচিলাপুর বাজারে এক ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে বাজারের একটি বড় ইলেকট্রনিক্স ও স্যানিটারি দোকান সম্পূর্ণ পুড়ে ছাই হয়ে গেছে। প্রাথমিকভাবে এতে প্রায় ৩০ লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানা গেছে। গতকাল বুধবার (২২ জুলাই) রাত ১২টা ১০ মিনিটের দিকে সাচিলাপুর বাজারের বিশিষ্ট ব্যবসায়ী মো: […]

ববি মেডিকেল সেন্টারের ভুল চিকিৎসায় ভোগান্তিতে শিক্ষার্থী

Share the post

Share the postববি প্রতিনিধি: বরিশাল বিশ্ববিদ্যালয়ের (ববি) মেডিকেল সেন্টারে চিকিৎসাসেবা নিয়ে অবহেলা ও ভুল ড্রেসিংয়ের অভিযোগ তুলেছেন এক শিক্ষার্থী। তার দাবি, প্রাথমিক চিকিৎসায় অবহেলার কারণে পায়ে সংক্রমণ ছড়িয়ে পড়ে এবং পরবর্তীতে দুই দফা অস্ত্রোপচার করাতে হয়েছে। এ ঘটনায় তিনি বিশ্ববিদ্যালয় প্রশাসনের কাছে লিখিত অভিযোগ দেওয়ার প্রস্তুতি নিচ্ছেন। সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে এ অভিযোগ […]