আশুলিয়ায় গাজাসহ আটক শীর্ষ মাদক ব্যাবসায়ী, গ্রেফতার-২

Share the post
মাহমুদুল ইসলাম সাগর ,সাভার উপজেলা প্রতিনিধি :আশুলিয়ায় অভিযান চালিয়ে গাঁজাসহ এলাকার চিহ্নিত দুই মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে যৌথ বাহিনী। এ সময় তাদের হেফাজত থেকে ২ কেজি ৩০০ গ্রাম গাঁজা ও মাদক বিক্রির নগদ ৩০ হাজার ৭৮০ টাকা উদ্ধার করা হয়।
মঙ্গলবার (২২ জুলাই) রাত সোয়া ১১টার দিকে আশুলিয়ার আউকপাড়া এলাকা থেকে তাদেরকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃতরা হলো- আউকপাড়া আদর্শ গ্রাম এলাকার তোতা মিয়ার ছেলে চিহ্নিত মাদক ব্যবসায়ী হোসেন ভান্ডারী (৫০) ও শেখ লিটন।
পুলিশ জানায়, রাতে আশুলিয়ার আউকপাড়া এলাকার ৩০ ফিট রাস্তা সংলগ্ন যৌথ বাহিনীর চেকপোস্ট চলাকালীন সময়ে গোপন সংবাদের ভিত্তিতে পার্শ্ববর্তী হোসেন ভান্ডারীর বাড়ীর সামনে থেকে মাদকদ্রব্য গাঁজা ক্রয়-বিক্রয়ের সময় দুই মাদক কারবারিকে গ্রেপ্তার করা হয়। এ সময় তাদের হেফাজত থেকে ২ কেজি ৩০০ গ্রাম গাঁজা ও মাদক বিক্রির নগদ ৩০ হাজার ৭৮০ টাকা উদ্ধার করা হয়।
আশুলিয়া থানার অফিসার ইনচার্জ আব্দুল হান্নান বলেন, আটককৃত মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে মামলা দায়েরের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।
উল্লেখ্য যে, আটককৃতদের মধ্যে হোসেন ভান্ডারীর নামে বিভিন্ন থানায় অন্তত ৫টি মাদক মামলা রয়েছে। সর্বশেষ তিনি গত ২৬ মে ২৬৮ পুড়িয়া গাঁজা ও ১ গ্রাম হিরোইন এবং মাদক বিক্রির ১ লক্ষ ৫০ হাজার টাকাসহ পুলিশের হাতে আটক গ্রেপ্তার হয়। তবে মাত্র ২৮ দিনের মাথায় জামিনে এসে আবার মাদক ব্যবসা শুরু করে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Releated

মাগুরার শ্রীপুরে সাচিলাপুর বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ড, ৩০ লক্ষাধিক টাকার ক্ষতি

Share the post

Share the postজিল্লুর রহমান সাগর,মাগুরা প্রতিনিধি:মাগুরা জেলার শ্রীপুর উপজেলার ঐতিহ্যবাহী সাচিলাপুর বাজারে এক ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে বাজারের একটি বড় ইলেকট্রনিক্স ও স্যানিটারি দোকান সম্পূর্ণ পুড়ে ছাই হয়ে গেছে। প্রাথমিকভাবে এতে প্রায় ৩০ লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানা গেছে। গতকাল বুধবার (২২ জুলাই) রাত ১২টা ১০ মিনিটের দিকে সাচিলাপুর বাজারের বিশিষ্ট ব্যবসায়ী মো: […]

ববি মেডিকেল সেন্টারের ভুল চিকিৎসায় ভোগান্তিতে শিক্ষার্থী

Share the post

Share the postববি প্রতিনিধি: বরিশাল বিশ্ববিদ্যালয়ের (ববি) মেডিকেল সেন্টারে চিকিৎসাসেবা নিয়ে অবহেলা ও ভুল ড্রেসিংয়ের অভিযোগ তুলেছেন এক শিক্ষার্থী। তার দাবি, প্রাথমিক চিকিৎসায় অবহেলার কারণে পায়ে সংক্রমণ ছড়িয়ে পড়ে এবং পরবর্তীতে দুই দফা অস্ত্রোপচার করাতে হয়েছে। এ ঘটনায় তিনি বিশ্ববিদ্যালয় প্রশাসনের কাছে লিখিত অভিযোগ দেওয়ার প্রস্তুতি নিচ্ছেন। সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে এ অভিযোগ […]