মসজিদের ইমাম মোয়াজ্জিনের জন্য সংসদ মোছলেম উদ্দিন আহমদের উপহার

Share the post

মুহাম্মদ সাইফুদ্দিন খালেদ, (বোয়ালখালী প্রতিনিধি): বোয়ালখালী উপজেলার মসজিদের ইমাম মুয়াজ্জিনের জন্য উপহার সামগ্রী পাঠিয়েছেন চট্টগ্রাম ৮ আসনের সাংসদ ও দক্ষিণ জেলা আওয়ামীলীগের সভাপতি আলহাজ্ব মোছলেম উদ্দিন আহমদ। তার ব্যক্তিগত পক্ষ থেকে এই উপহার সামগ্রি দেয়া হচ্ছে বলে জানা যায়। তারই ধারাবাহিকতায় আজ (২১ এপ্রিল) বিকেলে সংসদের বাসভবনে বোয়ালখালী পৌরসভা আওয়ামীলীগের আহবায়ক জহুরুল ইসলাম জহুরের হাতে পূর্ব গোমদন্ডী ও পশ্চিম গোমদন্ডী এলাকার মসজিদের ইমাম মোয়াজ্জিনদের জন্য এই উপহার তুলে দেন। করোনা ভাইরাসের প্রাদুর্ভাবে কাজ বন্ধ থাকায় খেটে খাওয়া অসহায় মানুষগুলি দূর্ভোগে পড়লে সরকারের পাশাপাশি সংসদও ব্যক্তিগতভাবে ত্রাণ বিতরণ করে আসছেন। জানতে চাইলে পৌরসভা আওয়ামীলীগের আহবায়ক জহুরুল ইসলাম জহুর চ্যানেল-২১ কে বলেন, আমাদের নেতা চট্টগ্রাম ৮ আসনের মাননীয় সাংসদ আলহাজ্ব মোছলেম উদ্দিন আহমদ করোনা ভাইরাসে অসহায় মানুষদের পাশে থেকে প্রথম থেকেই সহযোগীতা করে যাচ্ছেন। করোনা ভাইরাসের ফলে দরিদ্রদের পাশাপাশি তার নির্বাচনী এলাকার মসজিদের ইমাম মোয়াজ্জিনদের জন্য তার ব্যক্তিগত পক্ষ থেকে উপহার দেন। তিনি সর্বদা বোয়ালখালীবাসির পাশে থেকে সেবা করে যাবার প্রত্যয় ব্যক্ত করেন। কাউকে চিন্তিত না হয়ে ধৈর্য্য ধরে ভাইরাস মোকাবেলার পরামর্শ দেন। সকলকে ঘরে নিরাপদে থাকতে বলেন এবং তার জন্য দোয়া করতে বলেন। এসময় উপস্থিত ছিলেন বোয়ালখালী উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি আলহাজ্ব শফিউল আলম, দক্ষিণজেলা যুবলীগের সাবেক যুগ্ম আহবায়ক তারেকুল ইসলাম, পৌরসভা যুবলীগের সভাপতি কাজী আসাদ রাসেল, দক্ষিণজেলা ছাত্রলীগের সহ-সভাপতি এম জাহাঙ্গীর রেজা, প্রচার সম্পাদক আবু বকর জীবন প্রমুখ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Releated

চট্টগ্রামে প্রকাশ্য বন্দুকযুদ্ধে সন্ত্রাসীদের গুলিতে র‍্যাব কর্মকর্তা নিহত, জিম্মি অন্তত ৩

Share the post

Share the post মো: সাইদুর রহমান সুমন, ব্যুরো প্রধান, চট্টগ্রাম :চট্টগ্রামের সীতাকুণ্ডের সলিমপুর ইউনিয়নে অবস্থিত জঙ্গল সলিমপুরের ছিন্নমূল এলাকায় সন্ত্রাসীদের গুলিতে এক র‍‍্যাব কর্মকর্তা নিহত হয়েছেন। নিহত র‍‍্যাব সদস্যের নাম মোতালেব। তিনি ডিএডি পদমর্যাদায় র‍‍্যাবে কর্মরত ছিলেন। এ ঘটনায় আরও কয়েকজন র‍‍্যাব সদস্য আহত হয়েছেন বলে প্রাথমিকভাবে জানা গেছে। এছাড়া দুর্বৃত্তের হাতে জিম্মি রয়েছেন র‍্যাবের […]

তিন দশকের বিতর্কের অবসান: ভাসানচর চূড়ান্তভাবে সন্দ্বীপের অন্তর্ভুক্ত।

Share the post

Share the post শাহাদাত হোসেন সন্দ্বীপ (চট্টগ্রাম) প্রতিনিধি :দীর্ঘ তিন দশকের প্রাকৃতিক পরিবর্তন, প্রশাসনিক সিদ্ধান্ত ও সামাজিক আন্দোলনের পর অবশেষে ভাসানচরের মালিকানা নিয়ে চলমান বিতর্কের অবসান ঘটেছে। ভূমি মন্ত্রণালয় চূড়ান্তভাবে সিদ্ধান্ত দিয়েছে— ভাসানচরের ছয়টি মৌজা চট্টগ্রাম জেলার সন্দ্বীপ উপজেলার অন্তর্ভুক্ত। এর মধ্য দিয়ে নোয়াখালীর হাতিয়া ও চট্টগ্রামের সন্দ্বীপ উপজেলার মধ্যে দীর্ঘদিন ধরে চলে আসা সীমানা […]