মনোহরদীতে উপজেলা প্রেসক্লাবের আয়োজনে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

Share the post
নরসিংদীর মনোহরদীতে উপজেলা প্রেসক্লাবের আয়োজনে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার বিকেলে উপজেলার আসমত আলী ভবনের নিচতলায় অবস্থিত উপজেলা প্রেসক্লাব কার্যালয়ে এ আয়োজন অনুষ্ঠিত হয়।
উপজেলা প্রেসক্লাবের সভাপতি কামাল উদ্দীন সরকার বাদল-এর সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক খন্দকার সেলিম রেজা-এর সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মনোহরদী পৌর যুবদলের আহ্বায়ক আব্দুস ছামাদ আকন্দ বকুল,মনোহরদী প্রেসক্লাবের সিনিয়র সহ-সভাপতি আনোয়ার হোসেন,মনোহরদী প্রেসক্লাবের কোষাধ্যক্ষ রায়হান উদ্দীন বাচ্ছু প্রমূখ।
অনুষ্ঠানে বক্তারা সংগঠনের কার্যক্রম গতিশীল করা এবং বস্তুনিষ্ঠ ও দায়িত্বশীল সাংবাদিকতার ওপর গুরুত্বারোপ করে বক্তব্য রাখেন। ইফতারের পূর্বে দেশ ও জাতির কল্যাণ কামনা করে বিশেষ দোয়া করা হয়। দোয়া পরিচালনা করেন উপজেলা প্রেসক্লাবের সহ-সাধারণ সম্পাদক মাওলানা মোহাম্মদ এমরুল ইসলাম।
এ সময় উপজেলা প্রেসক্লাবের সহ-সভাপতি তাজুল ইসলাম বাদল,কোষাধ্যক্ষ শফিকুল ইসলাম,দপ্তর সম্পাদক আল-মমিন হোসাইন সজিব,প্রচার সম্পাদক আরিফুল ইসলাম,সম্মানিত সদস্য কবির হোসেন,গাজী ইসমাঈল হোসেন,আল-আমিন,হিমেল মিয়া,মাহমুদুল হাসান লিমনসহ অন্যান্য সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Releated

মনোহরদীতে বাংলা নববর্ষ ১৪৩৩ উদযাপন: ঐতিহ্য, সম্প্রীতি ও সংস্কৃতির মিলনমেলা

Share the post

Share the postনরসিংদীর মনোহরদী উপজেলায় বাংলা নববর্ষ ১৪৩৩ উদযাপন উপলক্ষে উপজেলা প্রশাসনের উদ্যোগে আয়োজন করা হয় এক বর্ণাঢ্য বর্ষবরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান। “নববর্ষের ঐকতান, গণতন্ত্রের পুনর্জাগরণ”—এই প্রতিপাদ্যকে সামনে রেখে আয়োজিত এ অনুষ্ঠানটি রূপ নেয় প্রাণবন্ত ও উৎসবমুখর এক মিলনমেলায়, যেখানে ফুটে ওঠে বাঙালির চিরায়ত সংস্কৃতি, আনন্দ ও সম্প্রীতির উজ্জ্বল বহিঃপ্রকাশ। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত […]

মনোহরদীতে বাংলা নববর্ষ ১৪৩৩ উদযাপন: ঐতিহ্য, সম্প্রীতি ও সংস্কৃতির মিলনমেলা

Share the post

Share the postমো হিমেল মিয়া মনোহরদী নরসিংদী।নরসিংদীর মনোহরদী উপজেলায় বাংলা নববর্ষ ১৪৩৩ উদযাপন উপলক্ষে উপজেলা প্রশাসনের উদ্যোগে আয়োজন করা হয় এক বর্ণাঢ্য বর্ষবরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান। “নববর্ষের ঐকতান, গণতন্ত্রের পুনর্জাগরণ”—এই প্রতিপাদ্যকে সামনে রেখে আয়োজিত এ অনুষ্ঠানটি রূপ নেয় প্রাণবন্ত ও উৎসবমুখর এক মিলনমেলায়, যেখানে ছিল বাঙালির চিরায়ত সংস্কৃতি, আনন্দ ও সম্প্রীতির উজ্জ্বল প্রকাশ। অনুষ্ঠানে প্রধান […]