সীমান্ত দাস মির্জাপুর (টাঙ্গাইল) প্রতিনিধি:টাঙ্গাইলের মির্জাপুর উপজেলার ১১ নং আজগানা ইউনিয়নের ৪ নং ওয়ার্ড যুবদলের সাধারণ সম্পাদক ইউসুফ মিয়ার মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
জানা যায়, গত ১৪ মার্চ রাত থেকে ইউসুফ মিয়া নিখোঁজ ছিলেন। পরিবারের পক্ষ থেকে তাকে বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করা হলেও তার কোনো সন্ধান পাওয়া যায়নি। এমনকি তার ব্যবহৃত মোবাইল ফোনটিও বন্ধ পাওয়া যায়।
পরবর্তীতে নিখোঁজের কয়েকদিন পর পুলিশ অভিযান চালিয়ে তার মরদেহ উদ্ধার করে। মরদেহ উদ্ধারের পর এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
এ ঘটনায় স্থানীয়দের মধ্যে উদ্বেগ ও চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। পুলিশ জানিয়েছে, মৃত্যুর প্রকৃত কারণ উদঘাটনে তদন্ত চলছে।

