অসহায় দুস্থ পরিবারের পাশে ইয়াহইয়া ফাউন্ডেশন। 

Share the post

সাব্বির ইবনে ছিদ্দিক হাতিয়া (নোয়াখালী)প্রতিনিধি: নোয়াখালী হাতিয়ায়  দুস্থ অসহায় পরিবারের মাঝে ঈদ সামগ্রী বিতরণ করেছেন মাষ্টার মোহাম্মদ ইয়াহ্ইয়া ফাউন্ডেশন । মঙ্গল ও বুধবার দুই দিনব্যাপী প্রায় দুই হাজার পরিবারের মাঝে নগদ অর্থ ও শাড়ি বিতরণ করা হয়।

 

উপজেলা তমরদ্দি ইউনিয়নের খিরোদিয়া গ্রামে মাস্টার ইয়াহইয়া মাদ্রাসা মাঠে এই বিতরণ কার্যক্রম করা হয়।

 

এই সময় উপস্থিত ছিলেন  ফাউন্ডেশনের উপদেষ্টা মোসলেহ উদ্দিন নিজাম চৌধুরী, সভাপতি মহি উদ্দিন হেলাল চৌধুরী, কোষাধ্যক্ষ ফারুক চৌধুরী, হাফেজ মাওলানা আকবর আলী এবং অন্যান্য সমাজকর্মী ও গণ্যমান্য ব্যক্তিবর্গ।

 

এর আগে তমরদ্দি ইউনিয়নের বিভিন্ন গ্রামের প্রায় দুই হাজার লোকের তালিকা প্রস্তুত করা হয়। তালিকায় থাকা লোকজনকে লাইনে দাড় করিয়ে বিতরণ করা হয় ঈদ সামগ্রী। মহিলাদের দেওয়া হয় শাড়ি ও পুরুষদের দেওয়া হয় নগদ অর্থ।

 

এই বিষয়ে ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা প্রকৌশলী মোঃ মিনহাজ উদ্দিন বলেন, আমারা নিজস্ব অর্থায়নে চেষ্টা করি এলাকার অসহায় মানুষের পাশে দাঁড়াতে। এই ফাউন্ডেশনের মুল উদ্দেশ্য হলো অসহায় মানুষের পাশে দাঁড়ানো। ইতিমধ্যে অনেক অসহায় পরিবারকে নতুন ঘর তৈরি করে দেওয়া হয়েছে।

 

উল্লেখ্য, ফাউন্ডেশনটি শুধুমাত্র সামাজিক সহায়তা নয়, বরং একটি হাফেজি মাদ্রাসা, একটি নূরানী মাদ্রাসা এবং একটি কাওমী মাদ্রাসা পরিচালনা করে আসছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Releated

পল্লী চিকিৎসকের দোকানে হামলা, আটক ৩

Share the post

Share the postসাব্বির ইবনে ছিদ্দিক  হাতিয়া প্রতিনিধি :হাতিয়া (নোয়াখালী) প্রতিনিধি: নোয়াখালীর হাতিয়ায় জমি সংক্রান্ত বিরোধের জেরে দিনের বেলায় এক হিন্দু পল্লী চিকিৎসকের ফার্মেসিতে হামলার ঘটনা ঘটেছে। এ ঘটনায় জড়িত তিনজনকে আটক করেছে পুলিশ।   রবিবার (২৬ এপ্রিল) দুপুরে উপজেলার ওচখালী পুরাতন বাজারে পল্লী চিকিৎসক উৎপল চন্দ্র মজুমদারের রুবেল ফার্মেসিতে এ হামলার ঘটনা ঘটে।   স্থানীয় […]

নোয়াখালীতে ১৪০০ লিটার ডিজেলসহ গ্রেফতার ৪

Share the post

Share the postমোঃ আরিফ হোসেন নোয়াখালী প্রতিনিধি:নোয়াখালীর সদর উপজেলায় জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশের অভিযানে অবৈধভাবে মজুদ করা ১৪০০ লিটার ডিজেলসহ চার জনকে গ্রেফতার করা হয়েছে। এ সময় একটি ভাউচার গাড়িও জব্দ করা হয়। শনিবার (১৮ এপ্রিল) সকালে বিষয়টি নিশ্চিত করেন জেলা গোয়েন্দা পুলিশের ওসি মহিনউদ্দিন। এর আগে শুক্রবার (১৭ এপ্রিল) রাত সাড়ে ১০টার দিকে […]