মঙ্গল-বুধ ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস

Share the post

লঘুচাপের প্রভাবে মঙ্গলবার উপকূলীয় জেলাগুলোতে এবং বুধবার ঢাকায় ভারী বৃষ্টিপাত হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। তবে বৃষ্টিপাত বাড়লেও নেই ঘূর্ণিঝড়ের শঙ্কা।

এদিকে দেশজুড়ে বৃষ্টিপাত হলেও তাপমাত্রা কমার সম্ভাবনা নেই বলেও জানিয়েছে আবহাওয়া অফিস। বঙ্গোপসাগর সৃষ্ট লঘুচাপটি নিম্নচাপে রূপ নিতে পারে, গত কয়েকদিন যাবৎ এমন শঙ্কা ছিল আবহাওয়া অফিসের।

তবে এখন সেই শঙ্কা কেটে যাচ্ছে জানিয়ে আবহাওয়া অফিস বলছে, এর প্রভাবে খুলনা, বরিশাল, চট্টগ্রামে ভারী বৃষ্টি হতে পারে। তবে ঘূর্ণিঝড় বা জলোচ্ছ্বাসের আশঙ্কা নেই।

আবহাওয়াবিদ বজলুর রশীদ জানিয়েছেন, সাগরে সৃষ্ট লঘুচাপের কারণে ঢাকাসহ আশপাশের জেলাগুলোতে স্বাভাবিক বৃষ্টিপাত হবে, তবে, বুধবার থেকে এসব এলাকায় বজ্রপাতসহ ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে।

সাগরে লঘুচাপ সৃষ্টির কারণে দেশের সমুদ্রবন্দরগুলোতে শনিবার থেকে তিন নম্বর সতর্ক সংকেত চলছে। সেই সাথে উত্তর বঙ্গোপসাগরে অবস্থানরত মাছ ধরার নৌকা ও ট্রলারকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত উপকূলের কাছাকাছি থেকে সাবধানে চলার পরামর্শ দিয়েছে অধিদপ্তর।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Releated

ঘোড়াঘাটে করতোয়ার ভাঙনের মুখে আশ্রয়ণ প্রকল্প ও শতাধিক বসতবাড়ি, আতঙ্কে দিন কাটছে বাসিন্দাদের।

Share the post

Share the postশাহারুল ইসলাম, ঘোড়াঘাট (দিনাজপুর) প্রতিনিধি: দিনাজপুরের ঘোড়াঘাটে করতোয়া নদীর অব্যাহত ভাঙনে চরম ঝুঁকির মুখে পড়েছে একটি আশ্রয়ণ প্রকল্পসহ শতাধিক বসতবাড়ি। নদীর তীব্র ভাঙনে যেকোনো মুহূর্তে ঘরবাড়ি নদীগর্ভে বিলীন হওয়ার আশঙ্কায় দিন কাটছে তীরবর্তী মানুষের। ভাঙন আতঙ্কে নির্ঘুম রাত কাটাচ্ছেন অসহায় পরিবারগুলো। উপজেলার বুলাকিপুর ইউনিয়নের কুলানন্দনপুর নাপিতপাড়া এলাকায় সরেজমিন গিয়ে এমন ভয়াবহ চিত্র দেখা […]

ফরিদপুরে বিএসটিআইর মোবাইল কোর্ট: ৩ প্রতিষ্ঠানে ১ লাখ ১০ হাজার টাকা জরিমানা

Share the post

Share the postমো: মাহাবুব মিয়া, ফরিদপুর জেলা প্রতিনিধি : ফরিদপুর সদর উপজেলায় ভেজাল ও অনিয়মের বিরুদ্ধে পরিচালিত যৌথ মোবাইল কোর্টে তিনটি প্রতিষ্ঠানের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। এ সময় মোট তিনটি মামলায় ১ লাখ ১০ হাজার টাকা জরিমানা করা হয় এবং অননুমোদিত খাদ্য রং জব্দ করে ধ্বংস করা হয়। মঙ্গলবার (২১ জুলাই ২০২৬) ফরিদপুর […]