ভোলার মনপুরায় ভিজিএফ চাল বিতরণকে কেন্দ্র করে ত্রিমুখী সংঘর্ষ, আহত ২০

Share the post

 মোঃ সামিরুজ্জামান, ভোলা প্রতিনিধি :ভোলার বিচ্ছিন্ন দ্বীপ মনপুরা উপজেলার দক্ষিণ সাকুচিয়া ইউনিয়নের বাংলাবাজার এলাকায় ভিজিএফ চাল বিতরণে অনিয়মের অভিযোগকে কেন্দ্র করে ত্রিমুখী সংঘর্ষের ঘটনা ঘটেছে। রবিবার (২৩ মার্চ) দুপুরে এ সংঘর্ষে অন্তত ১৫ জন আহত হয়েছেন।

প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, ভিজিএফ চাল বিতরণে অনিয়মের প্রতিবাদকে কেন্দ্র করে বিএনপি, জামায়াত ও ইসলামী আন্দোলনের নেতাকর্মীদের মধ্যে উত্তেজনা তৈরি হয়। একপর্যায়ে তা ত্রিমুখী সংঘর্ষে রূপ নেয়। সংঘর্ষে লাঠি-সোটা ও ইট-পাটকেল ব্যবহার করা হয়।

আহতদের স্থানীয়ভাবে চিকিৎসা দেওয়া হয়েছে এবং গুরুতর আহত কয়েকজনকে ভোলা সদর হাসপাতালে পাঠানো হয়েছে বলে জানা গেছে।

এ ঘটনায় এলাকায় এখনও উত্তেজনা বিরাজ করছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, বিষয়টি তদন্ত করে দোষীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Releated

ভোলায় এসএসসি ১৯৮৪ ব্যাচের বন্ধু উৎসব অনুষ্ঠিত

Share the post

Share the postমোঃ সামিরুজ্জামান, ভোলা প্রতিনিধি : ‘বন্ধুত্বের বন্ধনে আমরা চুরাশিয়ান’—এই প্রতিপাদ্যকে সামনে রেখে ভোলায় এসএসসি ১৯৮৪ ব্যাচের বন্ধু উৎসব–২০২৫ অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২৮ নভেম্বর) ড্রিমল্যান্ড পার্ক-এ দিনব্যাপী এ মিলনমেলার আয়োজন করা হয়। উৎসবজুড়ে ছিল স্মৃতিচারণ, নানা ধরনের খেলাধুলা, জাদু প্রদর্শনী এবং সংগীতানুষ্ঠানসহ বিভিন্ন বিনোদনমূলক আয়োজন। দীর্ঘদিন পর সহপাঠী বন্ধুদের একত্রে পাওয়ার আনন্দে মুখর হয়ে […]

ভোলার ভেলুমিয়ায় যুবদলের কর্মীসভা অনুষ্ঠিত

Share the post

Share the postমো. সামিরুজ্জামান, প্রতিনিধি, ভোলা: ভোলা সদর উপজেলার ভেলুমিয়া ইউনিয়ন যুবদলের উদ্যোগে কর্মীসভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৮ অক্টোবর) সন্ধ্যায় ভেলুমিয়া বাজারসংলগ্ন জৈনপুরী হুজুরের মাঠে আয়োজিত এ কর্মীসভায় উপস্থিত ছিলেন জেলা ও উপজেলা পর্যায়ের নেতাকর্মীরা। সভায় প্রধান অতিথি ছিলেন জেলা যুবদলের সাধারণ সম্পাদক আব্দুর কাদের সেলিম। প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন সদর উপজেলা যুবদলের আহ্বায়ক […]