পুলিশের এসআই হলেন মাভাবিপ্রবির চার শিক্ষার্থী

Share the post
মো. নাজমুল হাসান ভূঁইয়া, মাভাবিপ্রবি প্রতিনিধি : মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (মাভাবিপ্রবি) চার শিক্ষার্থী বাংলাদেশ পুলিশের উপ-পরিদর্শক (নিরস্ত্র) পদে সুপারিশপ্রাপ্ত হয়েছেন।গত মঙ্গলবার (১৮ মার্চ, ২০২৫) পুলিশ সদর দপ্তর ২০২৪ সালের উপ-পরিদর্শক (নিরস্ত্র) পদে মৌলিক প্রশিক্ষণের জন্য মনোনীত ২৪৫ জনের তালিকা প্রকাশ করলে এ তথ্য জানা যায়।
সুপারিশপ্রাপ্তদের মধ্যে গণিত বিভাগের দুইজন, পরিসংখ্যান বিভাগের একজন ও ইএসআরএম বিভাগের একজন রয়েছেন। তারা হলেন— গণিত বিভাগের ২০১৫-১৬ শিক্ষাবর্ষের মো. পলাশ শেখ ও ২০১৭-১৮ শিক্ষাবর্ষের মো. মুনাওয়ার আঞ্জুম নিলয়, পরিসংখ্যান বিভাগের ২০১৭-১৮ শিক্ষাবর্ষের অমিত হাসান খান এবং ইএসআরএম বিভাগের ২০১৫-১৬ শিক্ষাবর্ষের হৃদয় চন্দ্র চন্দ।
তাদের এই অর্জনে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা সামাজিক যোগাযোগ মাধ্যমে শুভেচ্ছা জানাচ্ছেন। আগামী ৯ এপ্রিল থেকে তারা এক বছরের মৌলিক প্রশিক্ষণে অংশ নেবেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Releated

শেরপুরে যুব কল্যাণ ক্লাবের উদ্যোগে ফলজ গাছ বিতরণ ও কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত

Share the post

Share the postজহুরুল ইসলাম জপি,শেরপুর প্রতিনিধি: শেরপুর সদর উপজেলার রৌহা ইউনিয়নের চরপাড়ায় যুব কল্যাণ ক্লাবের উদ্যোগে ২৫০টি পরিবারের মাঝে বিভিন্ন প্রজাতির ফলজ গাছ বিতরণ ও কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৫ আগস্ট) বিকেলে চরপাড়ার মরহুম ইদ্রিস আলী মেম্বারের বাড়ির প্রাঙ্গণে এ কর্মসূচির আয়োজন করা হয়। কর্মসূচির মূল উদ্দেশ্য ছিল পরিবেশের ভারসাম্য রক্ষা, বৃক্ষরোপণে সাধারণ মানুষকে […]

রূপসীর শীর্ষ সন্ত্রাসী আতঙ্ক ইমরান আটক

Share the post

Share the postবি এম আবুল হাসনাত বাপ্পী, রূপগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিনিধিঃ নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার রূপসী এলাকার শীর্ষ সন্ত্রাসী আতঙ্ক ইমরানকে (২৭) গ্রেফতার করেছে পুলিশ। গত ১৪ আগস্ট শুক্রবার সন্ধ্যায় রূপসী থেকে ঢাকার বিশেষ টিম চাঁদাবাজ আতঙ্ক ইমরানকে গ্রেফতার করে। গ্রেফতারকৃত ইমরান রূপসী এলাকার দিলার ছেলে। আটকের বিষয়টি নিশ্চিত করে রূপগঞ্জ থানার ওসি এএইচএম সালাউদ্দিন।পুলিশ জানায়, ঢাকার বিশেষ […]