ভোলায় তেলজাতীয় ফসল উৎপাদনে কৃষকদের অবদানের জন্য সম্মাননা প্রদান

Share the post

মোঃ সামিরুজ্জামন, ভোলা প্রতিনিধি : তেলজাতীয় ফসল উৎপাদনে গুরুত্বপূর্ণ অবদানের জন্য ভোলার কৃষকদের সম্মাননা প্রদান করা হয়েছে। ২০২৪-২৫ অর্থবছরের তেলজাতীয় ফসল উৎপাদন বৃদ্ধি প্রকল্পের আওতায় সোমবার (৩ জুন ২০২৫) সকাল ১১টায় কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের সম্মেলন কক্ষ খামারবাড়ির ভোলায় এই পুরস্কার বিতরণী অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা প্রশিক্ষণ অফিসার ড. শামীম আহমেদ। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক মো. খায়রুল ইসলাম মল্লিক। এ ছাড়া উপস্থিত ছিলেন অতিরিক্ত উপ-পরিচালক (শস্য) আলী আজিম শরীফ, অতিরিক্ত উপ-পরিচালক (উদ্ভিদ সংরক্ষণ) এ. এফ. এম. শাহাবুদ্দিন, বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউট, ভোলার বৈজ্ঞানিক কর্মকর্তা মো. রাশিদুল হাসান অনিক, বাংলাদেশ কৃষি উন্নয়ন কর্পোরেশন, ভোলার সিনিয়র সহকারী পরিচালক মো. আবিদ হাসান, ভোলা সদর উপজেলা কৃষি কর্মকর্তা মো. কামরুল হাসানসহ অন্যান্য কর্মকর্তারা।

অনুষ্ঠানে বক্তারা বলেন, দেশের ভোজ্যতেলের চাহিদা মেটাতে স্থানীয় উৎপাদন বৃদ্ধির কোনো বিকল্প নেই। কৃষকরা স্বতঃস্ফূর্তভাবে তেলজাতীয় ফসল চাষে অংশ নিচ্ছেন, যা অত্যন্ত প্রশংসনীয়। সরকার কৃষকদের উৎসাহিত করতে এবং তাদের অবদানের স্বীকৃতি প্রদানের জন্য এ ধরনের উদ্যোগ গ্রহণ করেছে, যা ভবিষ্যতে আরও কৃষকদের উৎপাদন বাড়াতে উৎসাহিত করবে।

কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের কর্মকর্তারা জানান, বর্তমানে সূর্যমুখী, সরিষা, তিলসহ বিভিন্ন তেলজাতীয় ফসলের উৎপাদনে কৃষকরা উল্লেখযোগ্য সাফল্য অর্জন করছেন। আধুনিক প্রযুক্তি ও সঠিক কৃষি পরামর্শের ফলে তারা ভালো ফলন পাচ্ছেন, যা স্থানীয়ভাবে ভোজ্যতেলের যোগান বৃদ্ধি এবং দেশের খাদ্য নিরাপত্তা নিশ্চিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।

অনুষ্ঠানে জেলার বিভিন্ন উপজেলা ও ইউনিয়ন থেকে প্রায় ২০০ জন কৃষক ও কৃষাণী অংশগ্রহণ করেন। অনুষ্ঠানের শেষে সফল কৃষকদের হাতে পুরস্কার ও সনদপত্র তুলে দেওয়া হয়।

এই উদ্যোগ কৃষকদের মধ্যে নতুন উদ্যম সৃষ্টি করবে এবং তেলজাতীয় ফসলের উৎপাদন বৃদ্ধির মাধ্যমে দেশের অর্থনীতিতে ইতিবাচক প্রভাব ফেলবে বলে আয়োজকরা আশাবাদী।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Releated

মাগুরার শ্রীপুরে সাচিলাপুর বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ড, ৩০ লক্ষাধিক টাকার ক্ষতি

Share the post

Share the postজিল্লুর রহমান সাগর,মাগুরা প্রতিনিধি:মাগুরা জেলার শ্রীপুর উপজেলার ঐতিহ্যবাহী সাচিলাপুর বাজারে এক ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে বাজারের একটি বড় ইলেকট্রনিক্স ও স্যানিটারি দোকান সম্পূর্ণ পুড়ে ছাই হয়ে গেছে। প্রাথমিকভাবে এতে প্রায় ৩০ লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানা গেছে। গতকাল বুধবার (২২ জুলাই) রাত ১২টা ১০ মিনিটের দিকে সাচিলাপুর বাজারের বিশিষ্ট ব্যবসায়ী মো: […]

ববি মেডিকেল সেন্টারের ভুল চিকিৎসায় ভোগান্তিতে শিক্ষার্থী

Share the post

Share the postববি প্রতিনিধি: বরিশাল বিশ্ববিদ্যালয়ের (ববি) মেডিকেল সেন্টারে চিকিৎসাসেবা নিয়ে অবহেলা ও ভুল ড্রেসিংয়ের অভিযোগ তুলেছেন এক শিক্ষার্থী। তার দাবি, প্রাথমিক চিকিৎসায় অবহেলার কারণে পায়ে সংক্রমণ ছড়িয়ে পড়ে এবং পরবর্তীতে দুই দফা অস্ত্রোপচার করাতে হয়েছে। এ ঘটনায় তিনি বিশ্ববিদ্যালয় প্রশাসনের কাছে লিখিত অভিযোগ দেওয়ার প্রস্তুতি নিচ্ছেন। সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে এ অভিযোগ […]