আশুগঞ্জ মেঘনা নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলন করায় ড্রেজার জব্দ, দুইজনের জেল

Share the post
মাহমুদুল হাসান ,স্টাফ রিপোর্টার চট্টগ্রাম বিভাগঃ ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ মেঘনা নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে একটি ড্রেজার জব্দ করেছে ভ্রাম্যমাণ আদালত।  উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রাফে মোহাম্মদ ছড়া সোমবার দুপুরে উপজেলার দূর্গাপুর এলাকায় অভিযান চালিয়ে ড্রেজারটি জব্দ করেন।
এসময় দেলোয়ার হোসেন-(৫৩) ও রফিক মিয়া- (৪০) নামে দুই ব্যক্তিকে আটক করে ১ মাসের বিনাশ্রম কারাদন্ড প্রদান করা হয়। তাদের দু’জনের বাড়ি কিশোরগঞ্জ জেলার বাজিতপুর উপজেলায়।
এ ব্যাপারে ভ্রাম্যমাণ আদালত পরিচালনাকারী আশুগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রাফে মোহাম্মদ ছড়া জানান, আশুগঞ্জে মেঘনা নদীতে  বালু উত্তোলনের কোন অনুমোদন নেই৷ অবৈধ ভাবে মেঘনা নদী থেকে ড্রেজারে বালু উত্তোলন করার খবরে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়। এসময় একটি ড্রেজার জব্দ ও দুইজনকে আটকের একমাস বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Releated

ধামরাইয়ে বৈদ্যুতিক শর্টসার্কিটে বসতঘরে আগুন, ক্ষতি ২ লাখ টাকা

Share the post

Share the postমো: রিপন হোসেন,ধামরাই (ঢাকা) প্রতিনিধি : ঢাকার ধামরাইয়ে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে একটি বসতঘরে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে প্রায় দুই লাখ টাকার ক্ষয়ক্ষতি হলেও কোনো হতাহতের ঘটনা ঘটেনি। ফায়ার সার্ভিসের তৎপরতায় প্রায় চার লাখ টাকার মালামাল উদ্ধার করা হয়েছে। বুধবার (২২ জুলাই) দুপুর ১২টা ৭ মিনিটে উপজেলার কুল্লা ইউনিয়নের পাল্লি এলাকায় এ অগ্নিকাণ্ডের ঘটনা […]

মাগুরার শ্রীপুরে সাচিলাপুর বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ড, ৩০ লক্ষাধিক টাকার ক্ষতি

Share the post

Share the postজিল্লুর রহমান সাগর,মাগুরা প্রতিনিধি:মাগুরা জেলার শ্রীপুর উপজেলার ঐতিহ্যবাহী সাচিলাপুর বাজারে এক ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে বাজারের একটি বড় ইলেকট্রনিক্স ও স্যানিটারি দোকান সম্পূর্ণ পুড়ে ছাই হয়ে গেছে। প্রাথমিকভাবে এতে প্রায় ৩০ লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানা গেছে। গতকাল বুধবার (২২ জুলাই) রাত ১২টা ১০ মিনিটের দিকে সাচিলাপুর বাজারের বিশিষ্ট ব্যবসায়ী মো: […]