ভোলায় কোস্টগার্ডের উদ্যোগে তারুণ্যের উৎসব ও সচেতনতা কর্মশালা

Share the post

মোঃ সামিরুজ্জামান, ভোলা প্রতিনিধি : “এসো দেশ বদলাই, পৃথিবী বদলাই” প্রতিপাদ্য নিয়ে ভোলায় ‘তারুণ্যের উৎসব’ অনুষ্ঠিত হয়েছে। এ উপলক্ষে মৎস্য সংরক্ষণে জনসচেতনতামূলক কার্যক্রমও পরিচালিত হয়।

রবিবার (২৫ মে, ২০২৫) সকালে ভোলার কোস্টগার্ড দক্ষিণ জোনের আয়োজনে এই অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। সকাল ৯টায় ভোলার খেয়াঘাট এলাকায় কোস্টগার্ড দক্ষিণ জোনের কার্যালয় চত্বরে জেলার বিভিন্ন স্কুল-কলেজের শিক্ষার্থীদের নিয়ে ‘তারুণ্যের উৎসব’ শীর্ষক মৎস্য সংরক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়।

কর্মশালা শেষে বেলা ১১টায় ইলিশা মৎস্য অঞ্চলে একটি বর্ণাঢ্য র‌্যালি অনুষ্ঠিত হয়। র‌্যালিটি জেলার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। এরপর জেলে ও মৎস্য ব্যবসায়ীদের মাঝে সচেতনতামূলক লিফলেট বিতরণ করা হয়।

অনুষ্ঠানে কোস্টগার্ড দক্ষিণ জোন, মৎস্য বিভাগের কর্মকর্তা এবং নৌ-পুলিশের সদস্যরা উপস্থিত ছিলেন। এই উদ্যোগের মাধ্যমে মৎস্য সম্পদ সংরক্ষণে তরুণ প্রজন্মের সচেতনতা বৃদ্ধি ও স্থানীয় জনগোষ্ঠীর মধ্যে দায়িত্বশীল মনোভাব গড়ে তোলার লক্ষ্য নেওয়া হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Releated

পাবিপ্রবিতে র‍্যাগিংয়ের অভিযোগ, গুরুতর অবস্থায় শিক্ষার্থী মেডিকেলে প্রেরণ

Share the post

Share the postপাবিপ্রবি প্রতিনিধি:পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (পাবিপ্রবি) ফার্মেসি বিভাগের ২০২৪–২৫ শিক্ষাবর্ষের (১৭ ব্যাচ) কয়েকজন শিক্ষার্থীর বিরুদ্ধে ২০২৫–২৬ শিক্ষাবর্ষের (১৮ ব্যাচ) নবীন শিক্ষার্থীদের র‍্যাগিংয়ের অভিযোগ উঠেছে। ভুক্তভোগী নবীন শিক্ষার্থীর নাম মুশফিকুর রহমান তুহিন। অভিযুক্ত সিনিয়র শিক্ষার্থীরা হলেন ফার্মেসি বিভাগের সোহানুর, সাকিব, জাহিদ, তানিম, ইউনুস, মুশফিক ও সাইদুরসহ আরও কয়েকজন। খোঁজ নিয়ে জানা যায়, মঙ্গলবার […]

ঘোড়াঘাটে করতোয়ার ভাঙনের মুখে আশ্রয়ণ প্রকল্প ও শতাধিক বসতবাড়ি, আতঙ্কে দিন কাটছে বাসিন্দাদের।

Share the post

Share the postশাহারুল ইসলাম, ঘোড়াঘাট (দিনাজপুর) প্রতিনিধি: দিনাজপুরের ঘোড়াঘাটে করতোয়া নদীর অব্যাহত ভাঙনে চরম ঝুঁকির মুখে পড়েছে একটি আশ্রয়ণ প্রকল্পসহ শতাধিক বসতবাড়ি। নদীর তীব্র ভাঙনে যেকোনো মুহূর্তে ঘরবাড়ি নদীগর্ভে বিলীন হওয়ার আশঙ্কায় দিন কাটছে তীরবর্তী মানুষের। ভাঙন আতঙ্কে নির্ঘুম রাত কাটাচ্ছেন অসহায় পরিবারগুলো। উপজেলার বুলাকিপুর ইউনিয়নের কুলানন্দনপুর নাপিতপাড়া এলাকায় সরেজমিন গিয়ে এমন ভয়াবহ চিত্র দেখা […]