দৌলতখানে ৩ দিনব্যাপী ভূমি মেলা শুরু

Share the post
মোঃরাশেদ খান,ভোলা : ভোলার দৌলতখানে তিন দিনব্যাপী ভূমি মেলা শুরু হয়েছে। রবিবার ২৫ মে উপজেলা ভূমি অফিস কমপ্লেক্স চত্বরে এ মেলার আয়োজন করা হয়। সকাল ৯ টায় মেলার শুভ উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার নিয়তি রাণী কৈরী। উপজেলা সহকারি কমিশনার (ভূমি) মুন্নী ইসলাম এর সভাপতিত্বে অনুষ্ঠিত উদ্বোধনী  আলোচনা সভায় বক্তব্য রাখেন, থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা জিল্লুর রহমান, উপজেলা বিএনপি’র সিনিয়র সহ-সভাপতি ফারুক হোসেন  তালুকদার, জামায়াতে ইসলামীর সেক্রেটারি মাওঃ আশরাফ উদ্দিন ফারুক, প্রেস ক্লাব সভাপতি জাকির হোসেন, জুলাই বিপ্লব সমন্বয়ক মোঃ নাহিদ ইসলাম প্রমুখ।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপি’র সভাপতি আব্দুল মান্নান মিয়া, পৌর বিএনপির যুগ্ম সম্পাদক জাকির হোসেন বাবুল, উপজেলার বিভিন্ন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, মেম্বার সহ স্থানীয় বিভিন্ন পেশার ও বিভিন্ন শ্রেণির লোকজন। অনুষ্ঠানে আলোচনা সভায় বক্তারা বলেন, মেলায় প্রতিদিন সকাল ৯ টা থেকে বিকেল ৫ টা পর্যন্ত ভূমি সংক্রান্ত সকল সেবা প্রদান করা হবে। নিয়মিত ভূমি উন্নয়ন কর প্রদান করে নিজের জমি সুরক্ষিত রাখা, ই – নামজারি এর আবেদন প্রক্রিয়া ও ভূমির সেবা সংক্রান্ত  যে কোন অভিযোগের সহায়তা প্রদান করা হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Releated

পাবিপ্রবিতে র‍্যাগিংয়ের অভিযোগ, গুরুতর অবস্থায় শিক্ষার্থী মেডিকেলে প্রেরণ

Share the post

Share the postপাবিপ্রবি প্রতিনিধি:পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (পাবিপ্রবি) ফার্মেসি বিভাগের ২০২৪–২৫ শিক্ষাবর্ষের (১৭ ব্যাচ) কয়েকজন শিক্ষার্থীর বিরুদ্ধে ২০২৫–২৬ শিক্ষাবর্ষের (১৮ ব্যাচ) নবীন শিক্ষার্থীদের র‍্যাগিংয়ের অভিযোগ উঠেছে। ভুক্তভোগী নবীন শিক্ষার্থীর নাম মুশফিকুর রহমান তুহিন। অভিযুক্ত সিনিয়র শিক্ষার্থীরা হলেন ফার্মেসি বিভাগের সোহানুর, সাকিব, জাহিদ, তানিম, ইউনুস, মুশফিক ও সাইদুরসহ আরও কয়েকজন। খোঁজ নিয়ে জানা যায়, মঙ্গলবার […]

ঘোড়াঘাটে করতোয়ার ভাঙনের মুখে আশ্রয়ণ প্রকল্প ও শতাধিক বসতবাড়ি, আতঙ্কে দিন কাটছে বাসিন্দাদের।

Share the post

Share the postশাহারুল ইসলাম, ঘোড়াঘাট (দিনাজপুর) প্রতিনিধি: দিনাজপুরের ঘোড়াঘাটে করতোয়া নদীর অব্যাহত ভাঙনে চরম ঝুঁকির মুখে পড়েছে একটি আশ্রয়ণ প্রকল্পসহ শতাধিক বসতবাড়ি। নদীর তীব্র ভাঙনে যেকোনো মুহূর্তে ঘরবাড়ি নদীগর্ভে বিলীন হওয়ার আশঙ্কায় দিন কাটছে তীরবর্তী মানুষের। ভাঙন আতঙ্কে নির্ঘুম রাত কাটাচ্ছেন অসহায় পরিবারগুলো। উপজেলার বুলাকিপুর ইউনিয়নের কুলানন্দনপুর নাপিতপাড়া এলাকায় সরেজমিন গিয়ে এমন ভয়াবহ চিত্র দেখা […]