ভূমি সেবা সহায়তা কেন্দ্র নিয়োগে অনিয়মের অভিযোগ, জেলা প্রশাসক বরাবর লিখিত অভিযোগ

Share the post
মোঃ শামীম মিয়া,ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি : ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর উপজেলার পাহাড়পুর ইউনিয়নের আউলিয়া বাজারে ভূমি সেবা সহায়তা কেন্দ্র (এলএসএফসি) নিয়োগে অনিয়মের অভিযোগ উঠেছে।
উক্ত নিয়োগে অনিয়মের অভিযোগ এনে উপজেলার ভিটিদাউদপুর গ্রামের মোঃ কেফায়েত উল্লাহ ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রশাসক বরাবর লিখিত অভিযোগ দায়ের করেন। আরেক আবেদন প্রার্থী একেই এলাকার সফলা আক্তারও লিখিত অভিযোগ করে প্রতিবাদ জানান। নিয়োগটি যাচাই-বাছাই করে পূর্ণরায় যোগ্য প্রার্থীকে নিয়োগ প্রদানের দাবী করা হয়।
অভিযোগ সূত্রে জানা যায়, উপজেলার আউলিয়া বাজার ইউনিয়ন ভূমি সেবা সহায়তা কেন্দ্রটি অনুমোদন হয়েছে উপজেলার চম্পকনগর ইউনিয়নের চম্পকনগর বাজারের স্যোসাল ইসলামী ব্যাংকের এজেন্টের মালিক মোঃ সাদেকুল ইসলাম ভূইয়ার নামে। তার আউলিয়া বাজারে কোনো দোকান বা ব্যবসা প্রতিষ্ঠান নেই। তার পিতা চম্পকনগর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি এবং  নিয়োগ বিজ্ঞপ্তিতে বলা হয়েছিলো ব্যবসার ট্রেড লাইসেন্স এবং নিজস্ব দোকান না থাকিলে ভাড়াটিয়া চুক্তি থাকতে হবে কিন্তু তার কোনটি নাই।
অভিযোগকারী মোঃ কেফায়েত উল্লাহ বলেন, আমি দীর্ঘ ৫/৬ বছর যাবৎ কম্পিউটার, প্রিন্টার ও ইন্টারনেট সুবিধাসহ আউলিয়া বাজারে অফিস নিয়ে স্থানীয় জনগণকে ভূমি বিষয়ক নানা সেবা প্রদান করে আসছেন। আমার অফিসে তদন্তকারী কর্মকর্তা তদন্ত করে সরেজমিনে তদন্ত করে একমাত্র আমি একক প্রার্থী হিসেবে যোগ্য বলে যাওয়ার পরেও কি কারনে নিয়মবহির্ভূত ভাবে অন্য এলাকার একজনকে নিয়োগ দিয়েছে সেটা বুঝে আসছে না।
এই নিয়োগ প্রক্রিয়ার মধ্যে অনিয়ম হয়েছে। নিয়োগ বিজ্ঞপ্তির মধ্যে যা যোগ্যতা চাওয়া হয়েছে সব আমার থাকলেও চম্পকনগর ইউনিয়ন আওয়ামী পরিবারের একজনকে কিভাবে নিয়োগ প্রদান করা হয়েছে সেটার তদন্ত করে ব্যবস্থা গ্রহনের দাবী জানান তিনি।
এ বিষয়ে অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) জেসমিন সুলতানা বলেন, ‘আমার জানামতে নিয়মনীতি মেনেই নিয়োগ প্রদান করা হয়েছে। তার পরেও অভিযোগ যেহেতু করেছে তদন্ত করে যথাযথ ব্যবস্থা নেওয়া হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Releated

ধামরাইয়ে বৈদ্যুতিক শর্টসার্কিটে বসতঘরে আগুন, ক্ষতি ২ লাখ টাকা

Share the post

Share the postমো: রিপন হোসেন,ধামরাই (ঢাকা) প্রতিনিধি : ঢাকার ধামরাইয়ে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে একটি বসতঘরে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে প্রায় দুই লাখ টাকার ক্ষয়ক্ষতি হলেও কোনো হতাহতের ঘটনা ঘটেনি। ফায়ার সার্ভিসের তৎপরতায় প্রায় চার লাখ টাকার মালামাল উদ্ধার করা হয়েছে। বুধবার (২২ জুলাই) দুপুর ১২টা ৭ মিনিটে উপজেলার কুল্লা ইউনিয়নের পাল্লি এলাকায় এ অগ্নিকাণ্ডের ঘটনা […]

মাগুরার শ্রীপুরে সাচিলাপুর বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ড, ৩০ লক্ষাধিক টাকার ক্ষতি

Share the post

Share the postজিল্লুর রহমান সাগর,মাগুরা প্রতিনিধি:মাগুরা জেলার শ্রীপুর উপজেলার ঐতিহ্যবাহী সাচিলাপুর বাজারে এক ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে বাজারের একটি বড় ইলেকট্রনিক্স ও স্যানিটারি দোকান সম্পূর্ণ পুড়ে ছাই হয়ে গেছে। প্রাথমিকভাবে এতে প্রায় ৩০ লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানা গেছে। গতকাল বুধবার (২২ জুলাই) রাত ১২টা ১০ মিনিটের দিকে সাচিলাপুর বাজারের বিশিষ্ট ব্যবসায়ী মো: […]