ইসলামী বিশ্ববিদ্যালয়ের পুকুরে মিলল শিক্ষার্থীর মরদেহ

Share the post
ইবি প্রতিনিধি: ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) শাহ আজিজুর রহমান হল সংলগ্ন পুকুর থেকে এক শিক্ষার্থীর মরদেহ উদ্ধার করা হয়েছে। আজ বৃহস্পতিবার (১৭ জুলাই) বিকেলে পুকুরে লাশ ভেসে থাকতে দেখে শিক্ষার্থীরা তাকে উদ্ধার করে।
জানা গেছে, নিহত শিক্ষার্থীর নাম সাজিদ আব্দুল্লাহ। তিনি আল কুরআন অ্যান্ড ইসলামিক স্টাডিজ বিভাগের ২০২১-২২ শিক্ষাবর্ষের ছাত্র ছিলেন। গত বছরের জুলাই আন্দোলনে তার সক্রিয় অংশগ্রহণ ছিল বলে জানা গেছে।
প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, তিনি পুকুরে সাঁতার কাটতে গিয়ে দুর্ঘটনার শিকার হন। তবে মৃত্যুর সুনির্দিষ্ট কারণ তাৎক্ষণিকভাবে নিশ্চিত করা যায়নি।
ইবি মেডিকেল সেন্টারের কর্তব্যরত চিকিৎসক ডা. সাহেদ জানান, “উদ্ধারের পর যখন তাকে আমাদের এখানে আনা হয়, তখন আমরা তার পালস পাইনি। তবে আমাদের এখানে আনুষ্ঠানিকভাবে মৃত ঘোষণা করার সুযোগ না থাকায় তাকে কুষ্টিয়া সদর হাসপাতালে পাঠানো হয়েছে।”
ইবি থানার ওসি শেখ মেহেদী হাসান বলেন, “খবর পেয়ে আমরা ঘটনাস্থলে এসে লাশটি পুকুর থেকে উদ্ধার করি। পরে ইবি মেডিকেল হয়ে তাকে সদর হাসপাতালে পাঠানো হয়। ময়নাতদন্ত শেষে বিস্তারিত জানা যাবে।”
প্রসঙ্গত, সাজিদের এই অকালমৃত্যু কেউই মেনে নিতে পারছেন না। সহপাঠীসহ আত্মীয়-স্বজনরা ভেঙে পড়েছেন শোকে। তার বাড়ি ঢাকার টাঙ্গাইলে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Releated

ধামরাইয়ে বৈদ্যুতিক শর্টসার্কিটে বসতঘরে আগুন, ক্ষতি ২ লাখ টাকা

Share the post

Share the postমো: রিপন হোসেন,ধামরাই (ঢাকা) প্রতিনিধি : ঢাকার ধামরাইয়ে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে একটি বসতঘরে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে প্রায় দুই লাখ টাকার ক্ষয়ক্ষতি হলেও কোনো হতাহতের ঘটনা ঘটেনি। ফায়ার সার্ভিসের তৎপরতায় প্রায় চার লাখ টাকার মালামাল উদ্ধার করা হয়েছে। বুধবার (২২ জুলাই) দুপুর ১২টা ৭ মিনিটে উপজেলার কুল্লা ইউনিয়নের পাল্লি এলাকায় এ অগ্নিকাণ্ডের ঘটনা […]

মাগুরার শ্রীপুরে সাচিলাপুর বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ড, ৩০ লক্ষাধিক টাকার ক্ষতি

Share the post

Share the postজিল্লুর রহমান সাগর,মাগুরা প্রতিনিধি:মাগুরা জেলার শ্রীপুর উপজেলার ঐতিহ্যবাহী সাচিলাপুর বাজারে এক ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে বাজারের একটি বড় ইলেকট্রনিক্স ও স্যানিটারি দোকান সম্পূর্ণ পুড়ে ছাই হয়ে গেছে। প্রাথমিকভাবে এতে প্রায় ৩০ লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানা গেছে। গতকাল বুধবার (২২ জুলাই) রাত ১২টা ১০ মিনিটের দিকে সাচিলাপুর বাজারের বিশিষ্ট ব্যবসায়ী মো: […]