ব্যতিক্রমী উদ্যোগে পালিত হল অনাথ সংহতি’র বানী অর্চনা-২০২০’

Share the post

অস্মিত চক্রবর্তী অমিত (চট্রগ্রাম প্রতিনিধি) : কিছু স্বপ্নবান সনাতনী তরুনের সংগঠন ‘অনাথ সংহতি’ সরস্বতী পূজার প্রাক্কালে পুজোর আনন্দে ভিন্নমাত্রা যোগ করতে এবং অনেকের মধ্যে তা ছড়িয়ে দিতে অনাথ সংহতি ঠিক করেছিল এবারে তাদের পুষ্পাঞ্জলি হবে সনাতনী অনাথ,হতদরিদ্র ও মেধাবী শিক্ষার্থীদের শিক্ষার পথ সুগম করার প্রচেষ্টার মধ্য দিয়ে। নতুন বছরে নতুন বই-খাতা, কলম-পেন্সিল কেনা যাদের পক্ষে খুব কষ্টের, নতুন স্কুল ব্যাগ, স্কুল ড্রেস বা নতুন জুতো-মোজা পড়ে স্কুল এ যাওয়া যাদের কাছে কেবলই স্বপ্ন, স্কুল, কলেজ এর ভর্তি ফিস যোগাড় করা কিংবা নতুন পাঠ্যবই কেনা যাদের কাছে দুঃসাধ্য ব্যাপার তাদের পাশে দাঁড়ানোর মধ্য দিয়েই তাঁরা পালন করলো বাণীঅর্চনা-২০২০। বেশ কয়েকজন দরিদ্র মেধাবী শিক্ষার্থীকে শিক্ষা বৃত্তি দেয়া, তাদের শিক্ষাব্যয় নির্বাহ করা ছাড়া ও এবার তাঁরা বিবেকানন্দ অনাথালয় , রামগড় এবং নন্দীপাড়া কালীবাড়ি অনাথাশ্রম, সুলতানপুর, রাউজান এ তাঁরা দুঃস্থ ও অনাথ শিশুদের মাঝে নতুন বই, খাতা, কাগজ, কলম, পেন্সিল, নতুন স্কুল ব্যাগ, স্কুল ড্রেস, জুতো-মোজা ইত্যাদি বিতরণ করেন। তাদের এই কর্মসূচীকে সফল ও সার্থক করার জন্য সংগঠনটির সভাপতি রাজীব পাল এবং সাধারণ সম্পাদক রঞ্জন সেন সকল অনুদান দাতা, সংগঠক এবং স্বেচ্ছাসেবকদের আন্তরিক ধন্যবাদ জানান।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Releated

চট্টগ্রামে প্রকাশ্য বন্দুকযুদ্ধে সন্ত্রাসীদের গুলিতে র‍্যাব কর্মকর্তা নিহত, জিম্মি অন্তত ৩

Share the post

Share the post মো: সাইদুর রহমান সুমন, ব্যুরো প্রধান, চট্টগ্রাম :চট্টগ্রামের সীতাকুণ্ডের সলিমপুর ইউনিয়নে অবস্থিত জঙ্গল সলিমপুরের ছিন্নমূল এলাকায় সন্ত্রাসীদের গুলিতে এক র‍‍্যাব কর্মকর্তা নিহত হয়েছেন। নিহত র‍‍্যাব সদস্যের নাম মোতালেব। তিনি ডিএডি পদমর্যাদায় র‍‍্যাবে কর্মরত ছিলেন। এ ঘটনায় আরও কয়েকজন র‍‍্যাব সদস্য আহত হয়েছেন বলে প্রাথমিকভাবে জানা গেছে। এছাড়া দুর্বৃত্তের হাতে জিম্মি রয়েছেন র‍্যাবের […]

তিন দশকের বিতর্কের অবসান: ভাসানচর চূড়ান্তভাবে সন্দ্বীপের অন্তর্ভুক্ত।

Share the post

Share the post শাহাদাত হোসেন সন্দ্বীপ (চট্টগ্রাম) প্রতিনিধি :দীর্ঘ তিন দশকের প্রাকৃতিক পরিবর্তন, প্রশাসনিক সিদ্ধান্ত ও সামাজিক আন্দোলনের পর অবশেষে ভাসানচরের মালিকানা নিয়ে চলমান বিতর্কের অবসান ঘটেছে। ভূমি মন্ত্রণালয় চূড়ান্তভাবে সিদ্ধান্ত দিয়েছে— ভাসানচরের ছয়টি মৌজা চট্টগ্রাম জেলার সন্দ্বীপ উপজেলার অন্তর্ভুক্ত। এর মধ্য দিয়ে নোয়াখালীর হাতিয়া ও চট্টগ্রামের সন্দ্বীপ উপজেলার মধ্যে দীর্ঘদিন ধরে চলে আসা সীমানা […]