বোয়ালখালীতে ভোটকেন্দ্রে যুবক ‘আটক’

Share the post

চট্টগ্রামের বোয়ালখালী পৌরসভা নির্বাচনে কাউন্সিলর প্রার্থীর পক্ষে ভোট দিতে ভোটারদের উদ্ধুদ্ধ করার অভিযোগে জাবেদ (৩০) নামে এক ব্যক্তিকে আটকের খবর পাওয়া গেছেসোমবার (২০ সেপ্টেম্বর) দুপুর ১০টায় পশ্চিম কদুরখীল স্কুল এন্ড কলেজ কেন্দ্র থেকে তাকে আটক করা হয়।

জানা যায়, আটক জাবেদ পশ্চিম কদুরখীল স্কুল এন্ড কলেজ কেন্দ্রে প্রবেশ করে কাউন্সিলর প্রাথী মো. তারেকুল ইসলামের পক্ষে ভোট দিতে ভোটারদের উদ্ধুদ্ধ করছিল। বিষয়টি আঁচ করতে পেরে প্রশাসন তাকে আটক করে।

বিয়ষটি নিশ্চিত করে জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট ওমর ফারুক জানান, ভোটকেন্দ্রে ভোটারদের ভোট দিতে উদ্বুদ্ধ করায় তাকে আটক করে প্রিসাইডিং অফিসারের হেফাজতে দেওয়া হয়।

প্রিসাইডিং অফিসার আবদুল বাসেত জানান, ভোটকেন্দ্রে ভোটারদের ভোট দিতে উদ্বুদ্ধ করায় তাকে আটক করা হয়। পরে মুছলেখা নিয়ে দুপুর ১টায় তাকে ছেড়ে দেওয়া হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Releated

মাগুরার শ্রীপুরে সাচিলাপুর বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ড, ৩০ লক্ষাধিক টাকার ক্ষতি

Share the post

Share the postজিল্লুর রহমান সাগর,মাগুরা প্রতিনিধি:মাগুরা জেলার শ্রীপুর উপজেলার ঐতিহ্যবাহী সাচিলাপুর বাজারে এক ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে বাজারের একটি বড় ইলেকট্রনিক্স ও স্যানিটারি দোকান সম্পূর্ণ পুড়ে ছাই হয়ে গেছে। প্রাথমিকভাবে এতে প্রায় ৩০ লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানা গেছে। গতকাল বুধবার (২২ জুলাই) রাত ১২টা ১০ মিনিটের দিকে সাচিলাপুর বাজারের বিশিষ্ট ব্যবসায়ী মো: […]

ববি মেডিকেল সেন্টারের ভুল চিকিৎসায় ভোগান্তিতে শিক্ষার্থী

Share the post

Share the postববি প্রতিনিধি: বরিশাল বিশ্ববিদ্যালয়ের (ববি) মেডিকেল সেন্টারে চিকিৎসাসেবা নিয়ে অবহেলা ও ভুল ড্রেসিংয়ের অভিযোগ তুলেছেন এক শিক্ষার্থী। তার দাবি, প্রাথমিক চিকিৎসায় অবহেলার কারণে পায়ে সংক্রমণ ছড়িয়ে পড়ে এবং পরবর্তীতে দুই দফা অস্ত্রোপচার করাতে হয়েছে। এ ঘটনায় তিনি বিশ্ববিদ্যালয় প্রশাসনের কাছে লিখিত অভিযোগ দেওয়ার প্রস্তুতি নিচ্ছেন। সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে এ অভিযোগ […]