দাফনের আট মাস পর কবর থেকে লাশ উত্তোলন

Share the post

মুরাদনগর (কুমিল্লা) প্রতিনিধিঃ কুমিল্লা জেলার মুরাদনগরে দাফনের ৮ মাস পর কবর থেকে শাহিনুর আক্তার (২৫) নামের এক গৃহবধূর লাশ উত্তোলন করেছে পুলিশ। নিহত শাহিনুর মুরাদনগর উপজেলার নবীপুর পশ্চিম ইউনিয়নের দক্ষিণ ত্রিশ গ্রামের এনামুল হকের স্ত্রী ও নবীপুর পূর্ব ইউনিয়নের বাখরনগর গ্রামের আলী আজম খানের মেয়ে।

রবিবার দুপুরে কুমিল্লার মুরাদনগর উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) সুমাইয়া মমিনের উপস্থিতিতে কবর থেকে লাশ উত্তোলন করে পুলিশ। মামলার তদন্তকারী কর্মকর্তা ও মুরাদনগর থানার উপ-পরিদর্শক জাহাঙ্গীর আলম জানান, গত ৯ই জানুয়ারি শাহিনুর তার স্বামীর বাড়িতে মৃত্যুবরণ করেন। সে সময় তার স্বাভাবিক মৃত্যু হয়েছে বলে সর্বসম্মতিক্রমে তার লাশ দাফন করা হয়। ঘটনার দেড় মাস পর শাহিনুরকে শ্বশুরবাড়ির লোকজন হত্যা করেছে বলে অভিযোগ আনেন গৃহবধূর পরিবারের লোকজন। এতে বড় ভাই মামুন খান শাহিনুরের বোনের স্বামী, শ্বশুর ও শাশুড়িসহ ৭ জনকে আসামি করে আদালতে মামলা দায়ের করেন। মামলার প্রেক্ষিতে কুমিল্লার অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট সাইদুল আরেফিন লাশ উত্তোলন করে ময়নাতদন্তের নির্দেশ দেন।

মুরাদনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাদেকুর রহমান জানান, আদালতের নির্দেশনায় নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) সুমাইয়া মমিনের উপস্থিতিতে নিহত শাহিনুর আক্তারের লাশ কবর থেকে তুলে ময়নাতদন্তের জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Releated

মাগুরার শ্রীপুরে সাচিলাপুর বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ড, ৩০ লক্ষাধিক টাকার ক্ষতি

Share the post

Share the postজিল্লুর রহমান সাগর,মাগুরা প্রতিনিধি:মাগুরা জেলার শ্রীপুর উপজেলার ঐতিহ্যবাহী সাচিলাপুর বাজারে এক ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে বাজারের একটি বড় ইলেকট্রনিক্স ও স্যানিটারি দোকান সম্পূর্ণ পুড়ে ছাই হয়ে গেছে। প্রাথমিকভাবে এতে প্রায় ৩০ লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানা গেছে। গতকাল বুধবার (২২ জুলাই) রাত ১২টা ১০ মিনিটের দিকে সাচিলাপুর বাজারের বিশিষ্ট ব্যবসায়ী মো: […]

ববি মেডিকেল সেন্টারের ভুল চিকিৎসায় ভোগান্তিতে শিক্ষার্থী

Share the post

Share the postববি প্রতিনিধি: বরিশাল বিশ্ববিদ্যালয়ের (ববি) মেডিকেল সেন্টারে চিকিৎসাসেবা নিয়ে অবহেলা ও ভুল ড্রেসিংয়ের অভিযোগ তুলেছেন এক শিক্ষার্থী। তার দাবি, প্রাথমিক চিকিৎসায় অবহেলার কারণে পায়ে সংক্রমণ ছড়িয়ে পড়ে এবং পরবর্তীতে দুই দফা অস্ত্রোপচার করাতে হয়েছে। এ ঘটনায় তিনি বিশ্ববিদ্যালয় প্রশাসনের কাছে লিখিত অভিযোগ দেওয়ার প্রস্তুতি নিচ্ছেন। সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে এ অভিযোগ […]