বোয়ালখালীতে লকডাউন না মেনে ঢাকা থেকে এসে বিয়ে, ১৫ হাজার টাকা জরিমানা

Share the post

মুহাম্মদ সাইফুদ্দিন খালেদ, (বোয়ালখালী প্রতিনিধি): বোয়ালখালী উপজেলার কধুরখীল ইউনিয়ন এর সি ওয়ার্ড এর নুর আহমদ জমাদার বাড়ীর বাসিন্দা ঢাকায় এক্সিম ব্যাংকে চাকরিরত জনৈক ব্যক্তি ঢাকা থেকে বোয়ালখালী উপজেলায় আসে গত ২৭ এপ্রিল। ঢাকা থেকে আসার পরে ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান এবং ইউনিয়ন করোনা প্রতিরোধ কমিটির সভাপতি তাকে ১৪ দিন হোম কোয়ারেন্টিন এ থাকার নির্দেশ দিলেও সে হোম কোয়ারেন্টিন না মেনে আশেপাশের এলাকায় ঘোরাঘুরি করতে থাকে এবং আজ ১লা মে বিবাহ করে স্ত্রীকে বাড়ীতে নিয়ে আসে।

বিষয়টি আগেই জেনে ইউনিয়ন পরিষদ এর মেম্বারসহ সকলে নিষেধ করলেও সকল নিষেধ অমান্য করে। আজ দুপুর ২ টায় উপজেলার সহকারী কমিশনার(ভূমি) মোঃ মোজাম্মেল হক চৌধুরী বাংলাদেশে সেনাবাহিনীর টিম ও পুলিশসহ নিয়মিত টহলে থাকাকালীন এলাকাবাসীর অভিযোগ পেয়ে সরেজমিন পরিদর্শনে গিয়ে অভিযোগের সত্যতা পান। তাকে সরকারের নির্দেশিত হোম কোয়ারেন্টিন না মেনে ঘোরাঘুরি করা ও বিয়ে করে স্ত্রীকে নিয়ে আসায় তার সরকারি নির্দেশ অমান্য ও সংক্রমন ছড়ানোর ঝুকি থাকায় ১৫ হাজার টাকা জরিমানা করেন এবং তাকে বাড়ীতে হোম কোয়ারেন্টিন এ থাকার নির্দেশনা দেওয়া হয়। জানতে চাইলে সহকারী কমিশনার(ভূমি) মোঃ মোজাম্মেল হক চৌধুরী চ্যানেল-২১ কে বলেন, অভিযোগ পেয়ে দ্রুত ঘটনাস্থলে গিয়ে ঘটনার সত্যতা পেয়ে ঐ ব্যক্তিকে ১৫ হাজার টাকা জরিমানা করে সরকারি নির্দেশনামতে হোম কোয়ারেন্টিনে থাকতে বলা হয়েছে। তবে তিনি যেটা করেছেন সেটা একেবারে উচিত হয়নি। মোবাইল কোর্টের সময় উপস্থিত ছিলেন ক্যাপ্টেন মুবিন এর নেতৃত্বে ১৮ বীর ব্যাটেলিয়ন এর সেনা সদস্যবৃন্দ এবং এস আই সৈয়দ মাহফুজ এর নেতৃত্বে বোয়ালখালী থানা পুলিশ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Releated

চট্টগ্রামে প্রকাশ্য বন্দুকযুদ্ধে সন্ত্রাসীদের গুলিতে র‍্যাব কর্মকর্তা নিহত, জিম্মি অন্তত ৩

Share the post

Share the post মো: সাইদুর রহমান সুমন, ব্যুরো প্রধান, চট্টগ্রাম :চট্টগ্রামের সীতাকুণ্ডের সলিমপুর ইউনিয়নে অবস্থিত জঙ্গল সলিমপুরের ছিন্নমূল এলাকায় সন্ত্রাসীদের গুলিতে এক র‍‍্যাব কর্মকর্তা নিহত হয়েছেন। নিহত র‍‍্যাব সদস্যের নাম মোতালেব। তিনি ডিএডি পদমর্যাদায় র‍‍্যাবে কর্মরত ছিলেন। এ ঘটনায় আরও কয়েকজন র‍‍্যাব সদস্য আহত হয়েছেন বলে প্রাথমিকভাবে জানা গেছে। এছাড়া দুর্বৃত্তের হাতে জিম্মি রয়েছেন র‍্যাবের […]

তিন দশকের বিতর্কের অবসান: ভাসানচর চূড়ান্তভাবে সন্দ্বীপের অন্তর্ভুক্ত।

Share the post

Share the post শাহাদাত হোসেন সন্দ্বীপ (চট্টগ্রাম) প্রতিনিধি :দীর্ঘ তিন দশকের প্রাকৃতিক পরিবর্তন, প্রশাসনিক সিদ্ধান্ত ও সামাজিক আন্দোলনের পর অবশেষে ভাসানচরের মালিকানা নিয়ে চলমান বিতর্কের অবসান ঘটেছে। ভূমি মন্ত্রণালয় চূড়ান্তভাবে সিদ্ধান্ত দিয়েছে— ভাসানচরের ছয়টি মৌজা চট্টগ্রাম জেলার সন্দ্বীপ উপজেলার অন্তর্ভুক্ত। এর মধ্য দিয়ে নোয়াখালীর হাতিয়া ও চট্টগ্রামের সন্দ্বীপ উপজেলার মধ্যে দীর্ঘদিন ধরে চলে আসা সীমানা […]