বোয়ালখালীতে পল্লি চিকিৎসক ও ডায়গনস্টিক সেন্টার প্রতিনিধিদের সাথে উপজেলা প্রশাসনের মতবিনিময়

Share the post

মুহাম্মদ সাইফুদ্দিন খালেদ, বোয়ালখালী প্রতিনিধি: কোভিড-১৯ জনিত কারণে বোয়ালখালীতে স্বাস্থ্যসেবা অব্যাহত রাখতে চট্টগ্রাম-৮ আসনের মাননীয় সংসদ সদস্য আলহাজ্ব মোছলেম উদ্দিন আহমদের নির্দেশনায় পল্লি চিকিৎসক ও ডায়গনস্টিক সেন্টারের প্রতিনিধিদের সাথে উপজেলা প্রশাসনের মতবিনিময় ১ জুন বেলা ১২ টায় উপজেলা কনফারেন্স রুমে অনুষ্ঠিত হয়। সভায় মাননীয় সংসদ সদস্য আলহাজ্ব মোছলেম উদ্দিন আহমদ টেলি

কনফারেন্সিং এর মাধ্যমে যুক্ত হয়ে সকলকে সঠিক স্বাস্থ্যবিধি অনুসরণ করে জনসাধারণকে চিকিৎসা সেবা প্রদান করতে অনুরোধ করেন এবং এ ব্যপারে প্রয়োজনীয় সহযোগিতা প্রদানের আশ্বাস দেন। সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার আছিয়া খাতুন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা: মো: জিল্লুর রহমান, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান এস এম সেলিম।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Releated

ঘোড়াঘাটে করতোয়ার ভাঙনের মুখে আশ্রয়ণ প্রকল্প ও শতাধিক বসতবাড়ি, আতঙ্কে দিন কাটছে বাসিন্দাদের।

Share the post

Share the postশাহারুল ইসলাম, ঘোড়াঘাট (দিনাজপুর) প্রতিনিধি: দিনাজপুরের ঘোড়াঘাটে করতোয়া নদীর অব্যাহত ভাঙনে চরম ঝুঁকির মুখে পড়েছে একটি আশ্রয়ণ প্রকল্পসহ শতাধিক বসতবাড়ি। নদীর তীব্র ভাঙনে যেকোনো মুহূর্তে ঘরবাড়ি নদীগর্ভে বিলীন হওয়ার আশঙ্কায় দিন কাটছে তীরবর্তী মানুষের। ভাঙন আতঙ্কে নির্ঘুম রাত কাটাচ্ছেন অসহায় পরিবারগুলো। উপজেলার বুলাকিপুর ইউনিয়নের কুলানন্দনপুর নাপিতপাড়া এলাকায় সরেজমিন গিয়ে এমন ভয়াবহ চিত্র দেখা […]

ফরিদপুরে বিএসটিআইর মোবাইল কোর্ট: ৩ প্রতিষ্ঠানে ১ লাখ ১০ হাজার টাকা জরিমানা

Share the post

Share the postমো: মাহাবুব মিয়া, ফরিদপুর জেলা প্রতিনিধি : ফরিদপুর সদর উপজেলায় ভেজাল ও অনিয়মের বিরুদ্ধে পরিচালিত যৌথ মোবাইল কোর্টে তিনটি প্রতিষ্ঠানের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। এ সময় মোট তিনটি মামলায় ১ লাখ ১০ হাজার টাকা জরিমানা করা হয় এবং অননুমোদিত খাদ্য রং জব্দ করে ধ্বংস করা হয়। মঙ্গলবার (২১ জুলাই ২০২৬) ফরিদপুর […]