বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নারায়ণগঞ্জ জেলা কমিটি থেকে শাকিল সাইফুল্লার পদত্যাগ

Share the post
সোনারগাঁ সংবাদদাতা ফাহাদ : নারায়ণগঞ্জের সোনারগাঁও উপজেলার পিরোজপুর ইউনিয়নের বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নারায়ণগঞ্জ জেলা কমিটির যুগ্ম আহ্বায়ক শাকিল সাইফুল্লাহ তার পদ থেকে পদত্যাগের সিদ্ধান্ত নিয়েছেন। সোমবার (২৮ এপ্রিল) দুপুরে তার ফেসবুক পেইজে পদত্যাগ পত্র প্রকাশ করে জেলা কমিটির আহবায়ক সদস্য সচিব বরাবর একটি লিখিত পদত্যাগ পত্র জমা দেন।
এ বিষয়ে শাকিল সাইফুল্লাহর  কাছ থেকে জানা যায়,জুলাই অভ্যুত্থানের যোদ্ধাদের আইনি সহায়তা প্রদান, আন্দোলন সংগঠিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন এবং ন্যায়ের পক্ষে রাজপথে সক্রিয় অবদান রাখা বাংলাদেশের আইনজীবীদের নতুন বাংলাদেশ গঠনের লক্ষ্যে সুসংগঠিত করতে জাতীয় নাগরিক পার্টি ‘এনসিপি আইনজীবী উইং’ গঠনের উদ্যোগ নিয়েছে।
 নতুন রাজনৈতিক সংগঠন  জাতীয় নাগরিক পার্টি ( এনসিপি) হলো বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও জাতীয় নাগরিক কমিটি কর্তৃক বাংলাদেশে প্রতিষ্ঠিত একটি রাজনৈতিক দল।
 বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নাহিদ ইসলামকে আহ্বায়ক করে ২৮ ফেব্রুয়ারি ২০২৫ সালে রাজনৈতিক দলটি প্রতিষ্ঠিত হয়। এটি হচ্ছে বাংলাদেশের ইতিহাসের প্রথম ছাত্র-নেতৃত্বাধীন রাজনৈতিক দল। বর্তমানে অভ্যুত্থানের আকাঙ্ক্ষা বাস্তবায়নে মানুষের সেবায় নিজেকে নিয়োজিত রাখতে এ নতুন রাজনৈতিক সংগঠন এনসিপিতে যোগদানের নিমিত্তে এ সিদ্ধান্তে উপনীত হয়েছি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Releated

ধামরাইয়ে বৈদ্যুতিক শর্টসার্কিটে বসতঘরে আগুন, ক্ষতি ২ লাখ টাকা

Share the post

Share the postমো: রিপন হোসেন,ধামরাই (ঢাকা) প্রতিনিধি : ঢাকার ধামরাইয়ে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে একটি বসতঘরে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে প্রায় দুই লাখ টাকার ক্ষয়ক্ষতি হলেও কোনো হতাহতের ঘটনা ঘটেনি। ফায়ার সার্ভিসের তৎপরতায় প্রায় চার লাখ টাকার মালামাল উদ্ধার করা হয়েছে। বুধবার (২২ জুলাই) দুপুর ১২টা ৭ মিনিটে উপজেলার কুল্লা ইউনিয়নের পাল্লি এলাকায় এ অগ্নিকাণ্ডের ঘটনা […]

মাগুরার শ্রীপুরে সাচিলাপুর বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ড, ৩০ লক্ষাধিক টাকার ক্ষতি

Share the post

Share the postজিল্লুর রহমান সাগর,মাগুরা প্রতিনিধি:মাগুরা জেলার শ্রীপুর উপজেলার ঐতিহ্যবাহী সাচিলাপুর বাজারে এক ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে বাজারের একটি বড় ইলেকট্রনিক্স ও স্যানিটারি দোকান সম্পূর্ণ পুড়ে ছাই হয়ে গেছে। প্রাথমিকভাবে এতে প্রায় ৩০ লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানা গেছে। গতকাল বুধবার (২২ জুলাই) রাত ১২টা ১০ মিনিটের দিকে সাচিলাপুর বাজারের বিশিষ্ট ব্যবসায়ী মো: […]