নেত্রকোনায় জাতীয় আইনগত সহায়তা দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত

Share the post
সোহেল খান দূর্জয়,নেত্রকোনা : নেত্রকোনায় পালিত হয়েছে জাতীয় আইনগত সহায়তা দিবস। সোমবার (২৮ এপ্রিল ২০২৫) সকাল থেকে জেলা লিগ্যাল এইড কমিটির আয়োজনে নানা কর্মসূচির মধ্য দিয়ে দিবসটি উদযাপন করা হয়। দিনের শুরুতে বর্ণাঢ্য র‍্যালি বের হয় জেলা শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে।
পরে জেলা আদালত প্রাঙ্গণে অনুষ্ঠিত হয় স্বাস্থ্যসেবা কর্মসূচি এবং আলোচনা সভা। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সিনিয়র জেলা ও দায়রা জজ ও জেলা কমিটির চেয়ারম্যান জনাব হাফিজুল রহমান। এসময় উপস্থিত ছিলেন সিনিয়র সহকারী জজ ও জেলা লিগ্যাল এইড অফিসার এ কে এম এমদাদুল ইসলামসহ জেলা প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা। আলোচনা সভায় বক্তারা বলেন, দেশের অসহায়, দরিদ্র ও সুবিধাবঞ্চিত জনগোষ্ঠীর আইনি সহায়তা নিশ্চিত করতে সরকার নানা উদ্যোগ নিয়েছে।
আইনগত সহায়তা কার্যক্রমের সুফল সাধারণ মানুষের দোরগোড়ায় পৌঁছে দিতে সকলকে একযোগে কাজ করার আহ্বান জানান তারা। দিনব্যাপী আয়োজনে সাধারণ মানুষের মধ্যে বিনামূল্যে স্বাস্থ্যসেবা ও আইনি পরামর্শ প্রদান করা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Releated

ধামরাইয়ে বৈদ্যুতিক শর্টসার্কিটে বসতঘরে আগুন, ক্ষতি ২ লাখ টাকা

Share the post

Share the postমো: রিপন হোসেন,ধামরাই (ঢাকা) প্রতিনিধি : ঢাকার ধামরাইয়ে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে একটি বসতঘরে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে প্রায় দুই লাখ টাকার ক্ষয়ক্ষতি হলেও কোনো হতাহতের ঘটনা ঘটেনি। ফায়ার সার্ভিসের তৎপরতায় প্রায় চার লাখ টাকার মালামাল উদ্ধার করা হয়েছে। বুধবার (২২ জুলাই) দুপুর ১২টা ৭ মিনিটে উপজেলার কুল্লা ইউনিয়নের পাল্লি এলাকায় এ অগ্নিকাণ্ডের ঘটনা […]

মাগুরার শ্রীপুরে সাচিলাপুর বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ড, ৩০ লক্ষাধিক টাকার ক্ষতি

Share the post

Share the postজিল্লুর রহমান সাগর,মাগুরা প্রতিনিধি:মাগুরা জেলার শ্রীপুর উপজেলার ঐতিহ্যবাহী সাচিলাপুর বাজারে এক ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে বাজারের একটি বড় ইলেকট্রনিক্স ও স্যানিটারি দোকান সম্পূর্ণ পুড়ে ছাই হয়ে গেছে। প্রাথমিকভাবে এতে প্রায় ৩০ লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানা গেছে। গতকাল বুধবার (২২ জুলাই) রাত ১২টা ১০ মিনিটের দিকে সাচিলাপুর বাজারের বিশিষ্ট ব্যবসায়ী মো: […]