বৈষম্যহীন সমাজ গঠনে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান সিপিবির

Share the post
নূর আলম,দুর্গাপুর(নেত্রকোণা)প্রতিনিধি:নেত্রকোণার দুর্গাপুরে বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি) উপজেলা কমিটির উদ্যোগে নানা আয়োজনে মহান স্বাধীনতা দিবস উদযাপিত হয়েছে। দিবসটি উপলক্ষে বুধবার (২৬ মার্চ) কমরেড মণি সিংহ স্মৃতি জাদুঘর অডিটোরিয়ামে এক আলোচনা সভার আয়োজন করা হয়।
আলোচনা সভার আগে জাদুঘর প্রাঙ্গণ থেকে একটি বিক্ষোভ মিছিল বের করা হয়, যা পৌর শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে কেন্দ্রীয় শহিদ মিনারে গিয়ে শহিদদের প্রতি শ্রদ্ধা নিবেদনের মাধ্যমে শেষ হয়।
সভায় সিপিবি উপজেলা কমিটির সভাপতি আলকাছ উদ্দিন মীরের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক রুপন কুমার সরকারের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সিপিবি কেন্দ্রীয় কমিটির সদস্য, বিশিষ্ট চিকিৎসক ও সমাজসেবক কমরেড ডা. দিবালোক সিংহ। তিনি বলেন, “মহান মুক্তিযুদ্ধের চেতনা ছিল শোষণহীন সমাজ গঠন, কিন্তু এখনো সমাজের বড় অংশ অবহেলিত ও শোষিত। প্রকৃত স্বাধীনতা অর্জনের জন্য শ্রমজীবী মানুষের অধিকার নিশ্চিত করতে হবে।”
তিনি আরও বলেন, “বৈষম্য ও দুর্নীতির কারণে সাধারণ মানুষ তাদের ন্যায্য অধিকার থেকে বঞ্চিত হচ্ছে। মুক্তিযুদ্ধের চেতনা কেবল আনুষ্ঠানিকতা নয়, এটি হতে হবে জীবনের প্রতিটি ক্ষেত্রে বাস্তবায়নের অঙ্গীকার।”
অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন,নেত্রকোণা জেলা কৃষক সমিতির সাধারণ সম্পাদক ও সিপিবি উপজেলা কমিটির সহ-সাধারণ সম্পাদক মোরশেদ আলম, উপজেলা উদীচী শিল্পগোষ্ঠীর সভাপতি শামসুল আলম খান, উপজেলা ক্ষেতমজুর সমিতির সভাপতি আজিম উদ্দিন, উপজেলা সিপিবি নারী সেলের আহ্বায়ক তাসলিমা বেগম, উপজেলা যুব ইউনিয়নের সভাপতি নজরুল ইসলাম ও উপজেলা ছাত্র ইউনিয়নের সভাপতি জহির রায়হান প্রমুখ।
অনুষ্ঠানে সিপিবির নেতাকর্মী, পেশাজীবী ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন। বক্তারা স্বাধীনতার মূল আদর্শ প্রতিষ্ঠায় সক্রিয় ভূমিকা রাখার আহ্বান জানান।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Releated

নেত্রকোনায় সংবাদ প্রকাশের পর ৩ কর্মচারী চাকরিচ্যুত, প্রতিবেদককে প্রাণনাশের হুমকি

Share the post

Share the postনেত্রকোনায় সংবাদ প্রকাশের পর ৩ কর্মচারী চাকরিচ্যুত, প্রতিবেদককে প্রাণনাশের হুমকি     সোহেল খান দূর্জয়-নেত্রকোনা : নেত্রকোনায় কালেরকণ্ঠে প্রকাশিত অনুসন্ধানী প্রতিবেদনের ভিত্তিতে তদন্ত শেষে নেত্রকোনার কলমাকান্দা উপজেলা নির্বাচন অফিসের তিন কর্মচারীকে চাকরিচ্যুত করেছে নির্বাচন কমিশন। এদিকে চাকরি হারানোর পর ওই অফিসের এক সাবেক ডাটা এন্ট্রি অপারেটরের বিরুদ্ধে কালেরকণ্ঠের নেত্রকোনা জেলা প্রতিনিধি ইবাদ হোসেনকে […]

নেত্রকাণায় ট্রেইনি রিক্রুট কনস্টেবল (টিআরসি) পদে নিয়োগ উপলক্ষ্যে ব্রিফিং প্যারেড অনুষ্ঠিত

Share the post

Share the postসোহেল খান দূর্জয়- নেত্রকোনা :নেত্রকোনায় শুক্রবার (১৭ এপ্রিল) দুপুর ৩টায় পুলিশ লাইন্সে বাংলাদেশ পুলিশ ট্রেইনি রিক্রুট কনস্টেবল (টিআরসি) পদে ১৮, ১৯ ও ২০ এপ্রিল শারীরিক মাপ ও কাগজপত্র যাচাইকরণ এবং শারীরিক সক্ষমতা যাচাই পরীক্ষা উপলক্ষ্যে নিয়োগ কার্যক্রম সুষ্ঠু ও সুন্দর ভাবে সম্পাদনের লক্ষ্যে নিয়োজিত পুলিশ সদস্যদের ব্রিফিং প্রদান করেন নিয়োগ বোর্ড এর সভাপতি […]