শ্রীপুরে যথাযোগ্য মর্যাদায় মহান স্বাধীনতা ও জাতীয় দিবস পালিত

Share the post
জিল্লুর রহমান সাগর মাগুরা প্রতিনিধি :যথাযোগ্য মর্যাদা ও ভাবগাম্ভীর্যের মধ্যদিয়ে মাগুরার শ্রীপুরে বুধবার দিনব্যাপী মহান স্বাধীনতা ও জাতীয় দিবস দিবস’ পালিত হয়েছে
উপজেলা প্রশাসনের আয়োজনে দিবসটি উপলক্ষে সকাল ৬ টায় শ্রীপুর মুক্তিযুদ্ধ স্মৃতিস্তম্ভের পাদদেশে শহীদদের স্মরণে পুস্পস্তবক অর্পণ করা হয়। এতে নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে নেতৃত্ব দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা রাখী ব্যানার্জি, থানার অফিসার ইনচার্জ মো. ইদ্রিস আলী, শ্রীপুর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও উপজেলা বিএনপি’র সাবেক সভাপতি বদরুল আলম হিরো, সাবেক সভাপতি আশরাফুল আলম জোয়ার্দার, সাবেক সাধারণ সম্পাদক আলহাজ্ব খোন্দকার আব্বাস উদ্দিন, সাবেক সাধারণ সম্পাদক মুন্সি রেজাউল করিম, সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক আশরাফুল ইসলাম নালিম, সাবেক সাংগঠনিক সম্পাদক মোল্লা খলিলুর রহমান, শ্রীপুর প্রেসক্লাবের সভাপতি ড. মুসাফির নজরুল, উপজেলা জামায়াতে ইসলামীর সাধারণ সম্পাদক মিজানুর রহমান মোল্যা, বীর মুক্তিযোদ্ধা মোল্যা মতিয়ার রহমানসহ উপজেলা বিএনপি ও এর অঙ্গসংগঠন, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, ফায়ার সার্ভিস এন্ড সিভিল ডিফেন্স, পল্লী বিদ্যুৎ সমিতি, বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ।
সকাল সাড়ে টায় শেখ রাসেল মিনি স্টেডিয়ামে কুচকাওয়াজ, ক্রীড়া প্রতিযোগিতা ও সকাল ১০ টায় মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা অনুষ্ঠিত হয়।
কুচকাওয়াজে উপজেলা নির্বাহী কর্মকর্তা রাখী ব্যানার্জী, থানার অফিসার ইনচার্জ মো. ইদ্রিস আলী সালাম গ্রহণ করেন। পরে উপজেলা শিল্পকলা একাডেমির শিল্পীবৃন্দ পরিবেশিত জাতীয় সঙ্গীতের সাথে সাথে অতিথিবৃন্দ জাতীয় পতাকা উত্তোলন করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Releated

শ্রীপুরে “হাম রুবেলা টিকদান” ক্যাম্পেইন-২০২৬ এর উদ্বোধন

Share the post

Share the postজিল্লুর রহমান সাগর মাগুরা জেলা প্রতিনিধি : মাগুরার শ্রীপুরে শ্রীপুর  উপজেলা  নির্বাহী কর্মকর্তা মোঃ নাজমুল ইসলামের উপস্থিতিতে ৩ বছরের শিশুকে টিকা দেওয়ার মধ্যে দিয়ে হাম- রুবেলা টিকাদান ক্যাম্পেইনের শুভ  উদ্বোধন করা হয়েছে। সোমবার সকাল ৯ টায়  শ্রীপুর ইউনিয়নের সাবেক ১ নং ওয়ার্ডের ক/১ সাব ব্লক অস্থায়ী টিকাদান কেন্দ্রে স্বাস্থ্য সহকারী সঞ্চিতা চক্রবর্তী ৩ বছরের […]

পরীক্ষার্থীদের বাড়ি বাড়ি গিয়ে উৎসাহ দিচ্ছেন তখলপুর মাদ্রাসার সভাপতি

Share the post

Share the postজিল্লুর রহমান সাগর, মাগুরা জেলা প্রতিনিধি:আগামী ২১ এপ্রিল মঙ্গলবার থেকে সারাদেশে একযোগে শুরু হতে যাচ্ছে ২০২৬ সালের মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) ও দাখিল পরীক্ষা।  এই পরীক্ষাকে সামনে রেখে মাগুরার শ্রীপুর উপজেলায় এক ব্যতিক্রমী ও প্রশংসনীয় উদ্যোগ দেখা গেছে। পরীক্ষার্থীদের পড়াশোনায় উৎসাহ দিতে সরাসরি তাদের বাড়িতে গিয়ে খোঁজখবর নিচ্ছেন এবং প্রয়োজনীয় দিকনির্দেশনা দিচ্ছেন ও কলম,খাতা,পেনসিল […]