বেগমগঞ্জে নারীকে বিবস্ত্র করে নির্যাতনের বিচার শুরু

Share the post

নোয়াখালীর বেগমগঞ্জে নারীকে বিবস্ত্র করে নির্যাতনের মামলায় প্রধান আসামি দেলোয়ার হোসেনসহ ১৩ জনের বিরুদ্ধে অভিযোগ গঠন করেছে আদালত। এ সময়, অপর আসামি ইউপি সদস্য মোয়াজ্জেম হোসেন সোহাগকে মামলা থেকে অব্যাহতি দেয়া হয়।বুধবার দুপুর ১২টায় ৯ আসামির উপস্থিতিতে নোয়াখালীর নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-১ এর বিচারক (জেলা জজ) জয়নাল আবদীনের আদালতে এ অভিযোগ গঠন করা হয়। এ মামলার বাকি ৪ আসামি পলাতক রয়েছেন। এর মধ্য দিয়ে এ মামলার আনুষ্ঠানিক বিচার কাজ শুরু হলো।

আসামিপক্ষের আইনজীবীর আবেদনের পরিপ্রেক্ষিতে শুনানি শেষে আদালত এ আদেশ দিয়েছেন। আদালতে রাষ্ট্রপক্ষের কৌঁসুলি মামুনুর রশীদ আদালতের আদেশের বিষয়টি নিশ্চিত করেছেন। গত বছরের ১৪ ডিসেম্বর ১৪ আসামির বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দাখিল করে তদন্তকারী সংস্থা পিবিআই।

অভিযোগ গঠন করা ১৩ আসামি হলেন দেলোয়ার বাহিনীর প্রধান মো. দেলোয়ার হোসেন ওরফে দেলু, জামাল উদ্দিন ওরফে প্রবাসী জামাল, নুর হোসেন ওরফে বাদল, মো. আবদুর রহিম, মোহাম্মদ আলী ওরফে আবু কালাম, ইস্রাফিল হোসেন ওরফে মিয়া, মাঈন উদ্দিন ওরফে সাজু, সামছুদ্দিন ওরফে সুমন, আবদুর রব ওরফে চৌধুরী মিয়া ওরফে লম্বা চৌধুরী, মো. আরিফ, নুর হোসেন ওরফে রাসেল, আনোয়ার হোসেন ওরফে সোহাগ ও মো. তারেক।

এ বিষয়ে রাষ্ট্রপক্ষের আইনজীবী মামুনুর রশিদ লাভলু বলেন, ‌’বিবস্ত্র করে নির্যাতনের মামলায় প্রধান আসামি দেলওয়ার বাহিনীর দেলওয়ার হোসেনসহ ১৩ আসামির বিরুদ্ধে অভিযোগ গঠন করেছে আদালত। তাছাড়া আদালত মামলার আরেক আসামি ইউনিয়ন পরিষদ সদস্য মোয়াজ্জেম হোসেন সোহাগকে অব্যাহতি দিয়েছে।’

অভিযোগ গঠনের শুনানির সময় ১৩ আসামির মধ্যে ৯ জন আদালতে উপস্থিত ছিলেন। দেলোয়ার হোসেন ধর্ষণ মামলায় আসামি হয়ে কারাগারে রয়েছেন। অন্য চারজন পলাতক রয়েছেন বলেও জানান তিনি।

উল্লেখ্য, গত বছরের ২ সেপ্টেম্বর রাতে বেগমগঞ্জে একলাশপুরে নিজ বাড়িতে ওই নারীকে ধর্ষণের চেষ্টা করেন স্থানীয় দেলোয়ার বাহিনীর সদস্যরা। একপর্যায়ে তাঁরা নারীকে বিবস্ত্র করে নির্মম নির্যাতন করে তা ভিডিও চিত্র ধারণ করেন।

এরপর দেলোয়ার বাহিনীর অব্যাহত হুমকিতে ওই নারী বাড়ি ছেড়ে আত্মগোপন করেন। দেলোয়ার বাহিনীর সদস্যরা গত ৪ অক্টোবর নির্যাতনের ওই ভিডিও চিত্র সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ছড়িয়ে দেন। ওই রাতে নির্যাতিতা নারী নিজে বাদী হয়ে দেলোয়ার বাহিনীর ৯ সদস্যের বিরুদ্ধে থানায় নারী নির্যাতন আইন ও পর্নোগ্রাফি আইনে পৃথক দুটি মামলা করেন।

এর মধ্যে ধর্ষণ মামলায় আদালতে অভিযোগ গঠন করা হয়েছে গত ১৭ ফেব্রুয়ারি। পর্নোগ্রাফি মামলায় এখনও অভিযোগ গঠিত হয়নি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Releated

ঘোড়াঘাটে করতোয়ার ভাঙনের মুখে আশ্রয়ণ প্রকল্প ও শতাধিক বসতবাড়ি, আতঙ্কে দিন কাটছে বাসিন্দাদের।

Share the post

Share the postশাহারুল ইসলাম, ঘোড়াঘাট (দিনাজপুর) প্রতিনিধি: দিনাজপুরের ঘোড়াঘাটে করতোয়া নদীর অব্যাহত ভাঙনে চরম ঝুঁকির মুখে পড়েছে একটি আশ্রয়ণ প্রকল্পসহ শতাধিক বসতবাড়ি। নদীর তীব্র ভাঙনে যেকোনো মুহূর্তে ঘরবাড়ি নদীগর্ভে বিলীন হওয়ার আশঙ্কায় দিন কাটছে তীরবর্তী মানুষের। ভাঙন আতঙ্কে নির্ঘুম রাত কাটাচ্ছেন অসহায় পরিবারগুলো। উপজেলার বুলাকিপুর ইউনিয়নের কুলানন্দনপুর নাপিতপাড়া এলাকায় সরেজমিন গিয়ে এমন ভয়াবহ চিত্র দেখা […]

ফরিদপুরে বিএসটিআইর মোবাইল কোর্ট: ৩ প্রতিষ্ঠানে ১ লাখ ১০ হাজার টাকা জরিমানা

Share the post

Share the postমো: মাহাবুব মিয়া, ফরিদপুর জেলা প্রতিনিধি : ফরিদপুর সদর উপজেলায় ভেজাল ও অনিয়মের বিরুদ্ধে পরিচালিত যৌথ মোবাইল কোর্টে তিনটি প্রতিষ্ঠানের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। এ সময় মোট তিনটি মামলায় ১ লাখ ১০ হাজার টাকা জরিমানা করা হয় এবং অননুমোদিত খাদ্য রং জব্দ করে ধ্বংস করা হয়। মঙ্গলবার (২১ জুলাই ২০২৬) ফরিদপুর […]