বৃদ্ধ বাবাকে পিটিয়ে মেরেই ফেললেন ছেলে

Share the post

ফেনী সদর উপজেলায় পারিবারিক বিরোধের জেরে সন্তানের হাতে খুন হয়েছেন বাবা মো. সাইদুল হক (৮০)।উপজেলার শর্শদি ইউনিয়নের পূর্ব দেবীপুর গ্রামে শনিবার (১ মে) সন্ধ্যায় ইফতারের আগ মুহূর্তে এ ঘটনা ঘটে। ঘটনার পর অভিযুক্ত মো. সাইফুল (৪০) পালিয়েছেন।

খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেন ফেনীর অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মো. আতোয়ার  রহমান, ফেনী মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. নিজাম উদ্দিন, ওসি তদন্ত ওমর হায়দার ও শর্শদি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জানে আলম ভূঁইয়া।

পারিবারিক সূত্রে জানা গেছে, সন্ধ্যায় ইফতারের আগ মুহূর্তে পূর্ব বিরোধের জের ধরে বাবা-ছেলের কথা কাটাকাটির এক পর্যায়ে সাইদুল হককে তার ছোট ছেলে সাইফুল বাঁশ দিয়ে পিটিয়ে হত্যা করে।

ফেনী মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. নিজাম উদ্দিন জানান, পারিবারিক বিরোধের জেরে একজন খুন হয়েছেন। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে। অভিযুক্তকে গ্রেপ্তারে পুলিশি অভিযান অব্যাহত রয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Releated

ঘোড়াঘাটে করতোয়ার ভাঙনের মুখে আশ্রয়ণ প্রকল্প ও শতাধিক বসতবাড়ি, আতঙ্কে দিন কাটছে বাসিন্দাদের।

Share the post

Share the postশাহারুল ইসলাম, ঘোড়াঘাট (দিনাজপুর) প্রতিনিধি: দিনাজপুরের ঘোড়াঘাটে করতোয়া নদীর অব্যাহত ভাঙনে চরম ঝুঁকির মুখে পড়েছে একটি আশ্রয়ণ প্রকল্পসহ শতাধিক বসতবাড়ি। নদীর তীব্র ভাঙনে যেকোনো মুহূর্তে ঘরবাড়ি নদীগর্ভে বিলীন হওয়ার আশঙ্কায় দিন কাটছে তীরবর্তী মানুষের। ভাঙন আতঙ্কে নির্ঘুম রাত কাটাচ্ছেন অসহায় পরিবারগুলো। উপজেলার বুলাকিপুর ইউনিয়নের কুলানন্দনপুর নাপিতপাড়া এলাকায় সরেজমিন গিয়ে এমন ভয়াবহ চিত্র দেখা […]

ফরিদপুরে বিএসটিআইর মোবাইল কোর্ট: ৩ প্রতিষ্ঠানে ১ লাখ ১০ হাজার টাকা জরিমানা

Share the post

Share the postমো: মাহাবুব মিয়া, ফরিদপুর জেলা প্রতিনিধি : ফরিদপুর সদর উপজেলায় ভেজাল ও অনিয়মের বিরুদ্ধে পরিচালিত যৌথ মোবাইল কোর্টে তিনটি প্রতিষ্ঠানের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। এ সময় মোট তিনটি মামলায় ১ লাখ ১০ হাজার টাকা জরিমানা করা হয় এবং অননুমোদিত খাদ্য রং জব্দ করে ধ্বংস করা হয়। মঙ্গলবার (২১ জুলাই ২০২৬) ফরিদপুর […]