বুধবার ট্রেনযোগে চট্টগ্রামে ফিরবেন আ.লীগের মেয়র প্রার্থী রেজাউল

Share the post

চট্টগ্রাম: চট্টগ্রাম সিটি নির্বাচনে মেয়র পদে আওয়ামী লীগের মনোনয়ন পাওয়া রেজাউল করিম চৌধুরী আগামী ১৯ ফেব্রুয়ারী (বুধবার) বন্দরনগরে ফিরবেন।

ঢাকা থেকে ট্রেনযোগে দুপুর ২টায় পুরাতন রেল স্টেশনে তাঁর উপস্থিত থাকার কথা রয়েছে।

সেখানে জমায়েতের উদ্দেশ্য বক্তব্য শেষে আমানত শাহ’র মাজারসহ আওয়ামী লীগ নেতাদের কবর জেয়ারত করবেন নগর আওয়ামী লীগের সিনিয়র যুগ্ম সম্পাদক রেজাউল করিম চৌধুরী।

এদিকে চট্টগ্রাম সিটিতে আওয়ামী লীগের নির্বাচন পরিচালনা কমিটির সমন্বয়ে থাকবেন ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন এমপি। এছাড়া নির্বাচনে কেন্দ্রীয় প্রচারণা কমিটির টিম প্রধান করা হয়েছে জাহাঙ্গীর কবির নানককে।

আজ সোমবার সন্ধ্যায় ধানমণ্ডিস্থ কেন্দ্রীয় আওয়ামী লীগের কার্যালয়ে এসব তথ্য জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Releated

বাঁশ বাজারের বন্দোবস্ত বাতিলের দাবিতে মানববন্ধন-বিক্ষোভ

Share the post

Share the postমাহমুদুল হাসান স্টাফ রিপোর্টার চট্টগ্রাম বিভাগঃব্রাহ্মণবাড়িয়ার শতবছরের পুরানো ঐতিহ্যবাহী আনন্দ বাজারের পুরাতন বাঁশ বাজারের বন্দোবস্ত বাতিলের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছে ব্যবসায়ীরা। পরে বিক্ষুদ্ধ ব্যবসায়ীরা একই দাবিতে জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি দেন। মঙ্গলবার দুপুরে প্রেসক্লাবের সামনে এই মানববন্ধন কর্মসূচী পালিত হয়। মানববন্ধন চলাকালে আনন্দ বাজার মাছ ও শুটকি মহালের সভাপতি মোঃ খলিলুর রহমানের […]

আখাউড়া সীমান্ত এলাকায় পুজা উদযাপনে কোনো হুমকি নেই, অধিনায়ক ২৫ বিজিবি

Share the post

Share the postমাহমুদুল হাসান স্টাফ রিপোর্টার চট্টগ্রাম বিভাগঃসীমান্ত এলাকায় পুজা উদযাপনে কোনো হুমকি নেই বলে জানিয়েছেন বিজিবি-২৫ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্ণেল জাব্বার আহমেদ। তিনি মঙ্গলবার সকালে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ার শ্রী শ্রী রাধামাধব আখড়ায় পুজা মণ্ডপ পরিদর্শনকালে এসব কথা বলেন। এ সময় তিনি বলেন, ‘সম্প্রীতি বজায় রেখে সীমান্ত এলাকার মণ্ডপগুলোতে পুজা হচ্ছে। বিজিবি তৎপর আছে। নির্বিঘ্নে পুজা উদযাপনে […]