বীর মুক্তিযোদ্ধা বকুলের নেতৃত্বে কৃষ্ণপুরে প্রাণবন্ত মহিলা সমাবেশ।

Share the post
মো হিমেল মিয়া,মনোহরদী (নরসিংদী): ৯ নভেম্বর ২০২৫: নরসিংদীর মনোহরদী উপজেলার কৃষ্ণপুর ইউনিয়ন বিএনপির উদ্যোগে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান ঘোষিত “রাষ্ট্রকাঠামো মেরামতের রূপরেখার ৩১ দফা” বাস্তবায়নের লক্ষ্যে এক প্রাণবন্ত মহিলা সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
সমাবেশে সভাপতিত্ব করেন কৃষ্ণপুর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক সাখাওয়াত হোসেন গোলাপ। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নরসিংদী–৪ (বেলাবো–মনোহরদী) আসনের ধানের শীষ প্রার্থী ও বীর মুক্তিযোদ্ধা এডভোকেট সরদার সাখাওয়াত হোসেন বকুল। বিশেষ অতিথি ছিলেন আমিনুর রহমান সরকার দোলন।
প্রধান অতিথির বক্তব্যে বীর মুক্তিযোদ্ধা বকুল বলেন, “রাষ্ট্র মেরামতের ৩১ দফা শুধু একটি রাজনৈতিক ঘোষণাপত্র নয়, এটি নতুন বাংলাদেশের নকশা। এই আন্দোলন গণতন্ত্র ও মানুষের অধিকার ফিরিয়ে আনার সংগ্রাম।”
সমাবেশে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মনিরুজ্জামান মনির, ভিপি গোলাম মস্তোফা, কৃষ্ণপুর ইউনিয়ন বিএনপির সভাপতি শুক্কুর আলী বিএসসি, চালাকচর ইউনিয়ন বিএনপির সভাপতি সরদার মাহমুদ হাসান ফুটন, কাচিকাটা ইউনিয়ন বিএনপির সভাপতি এস এম ফারুক হোসেন, খিদিরপুর ইউনিয়ন বিএনপির সভাপতি আবুল ফজল, উপজেলা শ্রমিকদল সভাপতি জাকির হোসেন আকন্দ বাবুল, উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদল সাধারণ সম্পাদক শরিফুল ইসলাম সোহাগ, উপজেলা মহিলা দলের সভাপতি মাসুদা বেগম ও সাধারণ সম্পাদক হাসিনা হিমু, ইউনিয়ন মহিলা দলের সভাপতি শাহিনা নাসরিন এবং সাধারণ সম্পাদক শামসুর নাহারসহ বিএনপি ও অঙ্গসংগঠনের অসংখ্য নেতাকর্মী।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন কৃষ্ণপুর ইউনিয়ন বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক হাবিবুর রহমান। বিএনপি ও অঙ্গসংগঠনের বিপুল সংখ্যক নারী-পুরুষের উপস্থিতিতে পুরো মাঠ উৎসবমুখর হয়ে ওঠে। নেতৃবৃন্দ গণতন্ত্র পুনরুদ্ধার ও রাষ্ট্র মেরামতের আন্দোলনে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান। এ সময় বিভিন্ন ইলেকট্রনিক্স ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকবৃন্দও উপস্থিত ছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Releated

রূপগঞ্জ উপজেলা স্বেচ্ছাসেবী ঐক্য পরিষদের উদ্যোগে চট্টগ্রামের বাঁশখালীর বন্যার্তদের মাঝে চিকিৎসাপত্র, ওষুধ ও খাবার বিতরণ

Share the post

Share the postবি এম আবুল হাসনাত বাপ্পী, রূপগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিনিধিঃ চট্টগ্রামের বাঁশখালী উপজেলার বাহারছড়া, ছনুয়া ইউনিয়নের শেখ মঙ্গলঘাটা, কুদুকখালী ইসলামিয়া তাহফিজুল কুরআন বালক-বালিকা মডেল মাদরাসা ও বাইতুল জামে মসজিদের পাশের আশ্রয়ণ কেন্দ্রসহ আশপাশের এলাকার সহস্রাধিক বন্যার্তকে চিকিৎসাপত্র, ওষুধ ও খাবার বিতরণ করা হয়েছে। গত ২১জুলাই মঙ্গলবার ও ২২জুলাই বুধবার নারায়ণগঞ্জ জেলার রূপগঞ্জ উপজেলা স্বেচ্ছাসেবী ঐক্য […]

সুনামগঞ্জ জেলা সদর হাসপাতালে সপ্তাহে ৪ দিন রোস্টার উনুযায়ী ছুটি কাটান তিন চিকিৎসক

Share the post

Share the postশফিকুল বারী,সুনামগঞ্জ প্রতিনিধি :সুনামগঞ্জ ২৫০ শয্যাবিশিষ্ট জেলা সদর হাসপাতালে অ্যানেস্থেসিয়া বিভাগের তিন চিকিৎসকের দায়িত্ব পালন পদ্ধতি নিয়ে প্রশ্ন উঠেছে। অভিযোগ রয়েছে, সরকারি চাকরির বিধি অনুযায়ী প্রতিদিন কর্মস্থলে উপস্থিত থাকার পরিবর্তে তারা নিজেদের মধ্যে রোস্টার করে হাসপাতালে দায়িত্ব পালন করছেন। বাকি সময়ে কেউ সিলেটে, আবার কেউ সুনামগঞ্জের বেসরকারি ক্লিনিকে চিকিৎসাসেবা দিয়ে থাকেন বলেও অভিযোগ […]