অনলাইনে প্রেম, পরে ব্ল্যাকমেইল শেষমেশ র‍্যাবের হাতে গ্রেফতার

Share the post
মির্জা তুষার আহমেদ,নওগাঁ : কৌশলে নারী ভিকটিমের অশ্লীল ছবি ও ভিডিও সংগ্রহ করে ব্ল্যাকমেইল করে টাকা আত্মসাৎ করার অভিযোগে পর্নোগ্রাফি মামলার একমাত্র এজাহারভুক্ত আসামি মোঃ আশরাফুল ইসলাম (২৮) কে গ্রেফতার করেছে র‍্যাব-৫।
শনিবার (৯ নভেম্বর) রাতে নওগাঁ সদর থানাধীন বরুনকান্দি এলাকা থেকে তাকে আটক করা হয়। আটক আশরাফুল সিরাজগঞ্জ জেলার রায়গঞ্জ থানার চক গোবিন্দপুর গ্রামের মোঃ রহমত আলীর ছেলে।
র‍্যাব জানায়, আশরাফুল সামাজিক যোগাযোগমাধ্যমে এক প্রবাসীর স্ত্রীর সঙ্গে সম্পর্ক গড়ে তোলেন। পরবর্তীতে ভিডিও কলে কথা বলার সময় গোপনে ভিকটিমের অশ্লীল ছবি ও ভিডিও ধারণ করে তা প্রকাশের ভয় দেখিয়ে দীর্ঘ ছয় মাসে প্রায় ৩ লাখ ৯৫ হাজার টাকা আদায় করেন।
টাকা দিতে অস্বীকৃতি জানালে আসামি ভিকটিমের স্বামীকে সেই অশ্লীল ভিডিও পাঠায়, এতে পারিবারিক অশান্তি দেখা দেয় এবং ভিকটিম আত্মহত্যার চেষ্টা করেন।পরে নিরুপায় হয়ে ভিকটিম থানায় মামলা করলে র‍্যাব অভিযান চালিয়ে আসামিকে গ্রেফতার করে গ্রেফতারকৃত আশরাফুলের বিরুদ্ধে নওগাঁ সদর থানায় পর্নোগ্রাফি নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Releated

রূপগঞ্জ উপজেলা স্বেচ্ছাসেবী ঐক্য পরিষদের উদ্যোগে চট্টগ্রামের বাঁশখালীর বন্যার্তদের মাঝে চিকিৎসাপত্র, ওষুধ ও খাবার বিতরণ

Share the post

Share the postবি এম আবুল হাসনাত বাপ্পী, রূপগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিনিধিঃ চট্টগ্রামের বাঁশখালী উপজেলার বাহারছড়া, ছনুয়া ইউনিয়নের শেখ মঙ্গলঘাটা, কুদুকখালী ইসলামিয়া তাহফিজুল কুরআন বালক-বালিকা মডেল মাদরাসা ও বাইতুল জামে মসজিদের পাশের আশ্রয়ণ কেন্দ্রসহ আশপাশের এলাকার সহস্রাধিক বন্যার্তকে চিকিৎসাপত্র, ওষুধ ও খাবার বিতরণ করা হয়েছে। গত ২১জুলাই মঙ্গলবার ও ২২জুলাই বুধবার নারায়ণগঞ্জ জেলার রূপগঞ্জ উপজেলা স্বেচ্ছাসেবী ঐক্য […]

সুনামগঞ্জ জেলা সদর হাসপাতালে সপ্তাহে ৪ দিন রোস্টার উনুযায়ী ছুটি কাটান তিন চিকিৎসক

Share the post

Share the postশফিকুল বারী,সুনামগঞ্জ প্রতিনিধি :সুনামগঞ্জ ২৫০ শয্যাবিশিষ্ট জেলা সদর হাসপাতালে অ্যানেস্থেসিয়া বিভাগের তিন চিকিৎসকের দায়িত্ব পালন পদ্ধতি নিয়ে প্রশ্ন উঠেছে। অভিযোগ রয়েছে, সরকারি চাকরির বিধি অনুযায়ী প্রতিদিন কর্মস্থলে উপস্থিত থাকার পরিবর্তে তারা নিজেদের মধ্যে রোস্টার করে হাসপাতালে দায়িত্ব পালন করছেন। বাকি সময়ে কেউ সিলেটে, আবার কেউ সুনামগঞ্জের বেসরকারি ক্লিনিকে চিকিৎসাসেবা দিয়ে থাকেন বলেও অভিযোগ […]