বিয়ের দাবিতে হিন্দু যুবকের বাড়িতে মুসলিম নারীর অবস্থান!
তোবারক হোসেন খোকন,দুর্গাপুর (নেত্রকোনা) প্রতিনিধি:প্রায় চার বছর আগে টিকটকের মাধ্যমে পরিচয়| এরপর শুরু হয় প্রেমের সম্পর্ক| পরে দীর্ঘ দুই বছর বিয়ে ছাড়াই একসঙ্গে সংসার করেন তারা| তবে ধর্মীয় ভিন্নতা ও ব্যক্তিগত নানা বিষয় নিয়ে এক পর্যায়ে তাদের প্রেমের সম্পর্কে বিচ্ছেদ ঘটে| পরবর্তিতে বিয়ের দাবিতে হিন্দু যুবকের বাড়িতে অবস্থান নিয়েছেন মিতু আক্তার (৩২) নামে এক মুসলিম নারী| এ নিয়ে এলাকায় বেশ চাঞ্চল্য সৃষ্টি হয়েছে
ঘটনাটি ঘটেছে নেত্রকোনার দুর্গাপুর উপজেলার কাকৈরগড়া ইউনিয়নের পূর্ব কাকৈরগড়া গ্রামে| ওই গ্রামের বাসিন্দা অসিত চক্রবর্তীর বাড়িতে গিয়ে অবস্থান নেন ফরিদপুরের রাজবাড়ী জেলার দুলদী লক্ষীপুর গ্রামের বাসিন্দা মিতু আক্তার| প্রেমিক অন্তু চক্রবর্তী অশিত চক্রবর্তীর ছেলে| এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে| বিভিন্ন এলাকা থেকে উৎসুক মানুষ ওই বাড়িতে ভিড় জমিয়েছেন
এ নিয়ে শুক্রবার (৮ মে) দুপুরে সরেজমিনে গিয়ে দেখা যায়, জানা যায়, গতকাল বৃহস্পতিবার থেকেই ওই বাড়িতে অবস্থান করছেন মিতু আক্তার| তিনি জানান, ২০২২ সালে টিকটকের মাধ্যমে তাদের পরিচয় হয়| পরে কথাবার্তার একপর্যায়ে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে| সে সময় অন্তু চক্রবর্তী সাভারের একটি গার্মেন্টসে চাকরি করতেন| ২০২৪ সালে মিতু আক্তার সেখানে গেলে তারা একসঙ্গে বসবাস শুরু করেন| মিতু আক্তার আরও জানান, এর আগে তার একটি সংসার ছিল এবং সেখানে এক ছেলে ও এক মেয়ে সন্তান রয়েছে| তবে প্রেমের টানে তিনি অন্তুর কাছে চলে আসেন| তার দাবি, অন্তু তাকে বিয়ের আশ্বাস দিয়েছিলেন| পরে তার আগের বিয়ের বিষয়টি অন্তুর এক বান্ধবীর মাধ্যমে জানাজানি হলে তাদের মধ্যে দূরত্ব ও বিরোধ তৈরি হয়|
মিতু আক্তার বলেন, আমি তাকে আগেই বলেছিলাম আমার ¯^ামী-সন্তান আছে| তখন সে বলেছিল, এসব তার সমস্যা না| আমার ১০টা সন্তান থাকলেও সে আমাকে নিয়েই থাকবে| সে কখনও আমার ধর্ম নিয়েও আপত্তি করেনি| আমি নামাজ পড়তাম, কোরআন পড়তাম, সেও শুনতো| আমার টিকটক ও ইমু আইডিতেও ‘মিতু আক্তার’ নামই ছিল| এই নাম কি হিন্দুর হতে পারে? আমি এখন তার বাড়িতে এসেছি| সে আমাকে বিয়ে না করলে আমি এখানেই মরবো|
এদিকে অন্তু চক্রবর্তী দাবি করেন, তিনি জানতেন না মিতু আক্তার মুসলিম ও বিবাহিত| হিন্দু পরিচয়ে তার সঙ্গে আমার সম্পর্ক হয়েছিল| পরে জানতে পারি সে বিবাহিত এবং তার সন্তানও আছে| এসব জানার পর আমি সম্পর্ক থেকে সরে আসি| এখন সে বাড়িতে এসে বিয়ের দাবি করছে| কিন্তু আমি তাকে বিয়ে করবো না| সে মুসলিম, আমি হিন্দু| তার আগের ¯^ামী-সন্তান ছেড়ে আসতে পেরেছে, সে আমাকেও ছেড়ে যেতে পারবে|
অন্তু চক্রবর্তীর বাবা অশিত চক্রবর্তী জানান, ছেলে চাকুরী করতে গিয়েছিল সাভারে| ওইখানে মুসলিম মেয়ের সঙ্গে সম্পর্কের বিষয়টি আমি জানতাম না|
স্থানীয় বাসিন্দা এরশাদ মিয়া বলেন, এ ধরনের ঘটনা সমাজের জন্য ভালো নয়| আমরা সুষ্ঠু সমাধান চাই| যেহেতু তারা দীর্ঘদিন একসঙ্গে ছিল, বিষয়টি গুরুত্ব দিয়ে দেখা উচিত|এ বিষয়ে সংশ্লিষ্ট ইউপি সদস্য জামাল উদ্দিন বলেন, বিষয়টি নিয়ে আইনগত এবং এলাকাবাসীকে সঙ্গে নিয়ে সমাধানের চেষ্টা করা হবে|

