বিজিবির বিশেষ অভিযানে বিজয়নগরে বিপুল পরিমাণ চোরাচালানী মালামাল আটক।

Share the post

মোঃ শামীম মিয়া ,ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি:ব্রাহ্মণবাড়িয়ার সরাইল ব্যাটালিয়ন (২৫ বিজিবি) এর আওতাধীন ব্রাহ্মণবাড়িয়া ট্রানজিট ক্যাম্পের একটি বিশেষ টহলদল সফল অভিযান পরিচালনা করে বিপুল পরিমাণ ভারতীয় চোরাচালানী মালামাল আটক করেছে।

২০ জুলাই রোববার ভোর আনুমানিক ৪টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে বিজিবির টহলদল ব্রাহ্মণবাড়িয়া জেলার বিজয়নগর উপজেলার ইসলামপুর এলাকায় অভিযান পরিচালনা করে।

এ সময় সীমান্ত পিলার ২০০১/এমপি হতে প্রায় ৫ কিলোমিটার অভ্যন্তরে অবস্থান করে বিশেষ অভিযানটি পরিচালিত হয়।

অভিযানে আটককৃত চোরাচালানী পণ্যের মধ্যে রয়েছে:

ফুড সাপ্লিমেন্ট ক্যাপসুল – ২৫,৫৩৬ পিস

উন্নতমানের কসমেটিকস সামগ্রী – ৬৩৮ পিস

বিভিন্ন প্রকার ট্যাবলেট – ৬১৬ পিস

বিভিন্ন ধরনের সিরাপ – ৫৭৩ পিস

আটককৃত মালামালের মোট বাজারমূল্য আনুমানিক ১,৮৫,২১,০০০/- (এক কোটি পঁচাশি লক্ষ একুশ হাজার টাকা)। উদ্ধারকৃত এসব অবৈধ পণ্য আখাউড়া কাস্টমস অফিসে হস্তান্তরের প্রক্রিয়া চলমান রয়েছে।

২৫ বিজিবি’র পক্ষ থেকে জানানো হয়েছে, ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর উপজেলা ও হবিগঞ্জ জেলার মাধবপুর সীমান্ত দিয়ে যাতে কোনো ধরনের মাদকদ্রব্য বা চোরাচালানী মালামাল বাংলাদেশে প্রবেশ করতে না পারে, সে লক্ষ্যে টহল ও অভিযান অব্যাহত থাকবে। সীমান্তে আইন-শৃঙ্খলা বজায় রাখতে বিজিবি সর্বদা সতর্ক অবস্থানে রয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Releated

মাগুরার শ্রীপুরে সাচিলাপুর বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ড, ৩০ লক্ষাধিক টাকার ক্ষতি

Share the post

Share the postজিল্লুর রহমান সাগর,মাগুরা প্রতিনিধি:মাগুরা জেলার শ্রীপুর উপজেলার ঐতিহ্যবাহী সাচিলাপুর বাজারে এক ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে বাজারের একটি বড় ইলেকট্রনিক্স ও স্যানিটারি দোকান সম্পূর্ণ পুড়ে ছাই হয়ে গেছে। প্রাথমিকভাবে এতে প্রায় ৩০ লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানা গেছে। গতকাল বুধবার (২২ জুলাই) রাত ১২টা ১০ মিনিটের দিকে সাচিলাপুর বাজারের বিশিষ্ট ব্যবসায়ী মো: […]

ববি মেডিকেল সেন্টারের ভুল চিকিৎসায় ভোগান্তিতে শিক্ষার্থী

Share the post

Share the postববি প্রতিনিধি: বরিশাল বিশ্ববিদ্যালয়ের (ববি) মেডিকেল সেন্টারে চিকিৎসাসেবা নিয়ে অবহেলা ও ভুল ড্রেসিংয়ের অভিযোগ তুলেছেন এক শিক্ষার্থী। তার দাবি, প্রাথমিক চিকিৎসায় অবহেলার কারণে পায়ে সংক্রমণ ছড়িয়ে পড়ে এবং পরবর্তীতে দুই দফা অস্ত্রোপচার করাতে হয়েছে। এ ঘটনায় তিনি বিশ্ববিদ্যালয় প্রশাসনের কাছে লিখিত অভিযোগ দেওয়ার প্রস্তুতি নিচ্ছেন। সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে এ অভিযোগ […]