নেত্রকোনার বারহাট্টায় কংস নদের ভাঙন এলাকায় অবৈধভাবে বালু উত্তোলন বিএনপি নেতার

Share the post
সোহেল খান দূর্জয়,নেত্রকোনা : নেত্রকোনার বারহাট্টায় কংস নদের ভাঙন এলাকায় অবৈধভাবে বালু উত্তোলন করছিলেন এক বিএনপি নেতা। এলাকাবাসী বালুভর্তি বাল্কহেডটি আটক করে প্রশাসনে খবর দেয়। পরে বাল্কহেড জব্দ করে এর চালককে জব্দ করে এক লাখ টাকা জরিমানা করেছে প্রশাসন। তবে অভিযান টের পেয়ে গা ঢাকা দিয়েছেন ওই বিএনপি নেতা। জরিমানার করায় ক্ষোভ প্রকাশ করে বাল্কহেডের চালক রইছ উদ্দিন বলেন, সাহতা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মাজু ভাইয়ের কথায় আমি বালু উত্তোলন করতে এসেছি। এখন বিপদের সময় আমাকে একা রেখে মাজু ভাই চলে গেছেন।
রোববার (২০ জুলাই) উপজেলার সাহতা এলাকায় কংস নদে ওই বালুভর্তি বাল্কহেড জব্দ করা হয়।অভিযুক্ত ওই নেতার নাম মাজু মিয়া। তিনি উপজেলার সাহতা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক। উপজেলা সহকারী কমিশনার (ভূমি) শামীমা আফরোজ এ তথ্য নিশ্চিত করেছেন।
উপজেলা প্রশাসন ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, দীর্ঘদিন ধরে রাতের আঁধারে কংস নদ থেকে অবৈধভাবেই বালু উত্তোলন করছিলেন বিএনপি নেতা মাজু। কাছেই একটি নির্মাণাধীন পাইলট প্রকল্পে অবৈধভাবে উত্তোলন করা এসব বালু সরবরাহ করছিলেন তিনি। বালু উত্তোলনের পাশেই কংস নদে ভাঙন সৃষ্টি হয়ে পাকা সড়ক ধসে যাচ্ছে নদে। ভাঙন উপেক্ষা করেই তিনি নদ থেকে রাতের আঁধারে বালু উত্তোলন করে প্রকল্পে নিয়ে যাচ্ছিলেন। এতে এলাকাবাসী ক্ষিপ্ত হয়ে রবিবার সকালে বালুভর্তি বাল্কহেড আটক করে প্রশাসনে খবর দেয়। পরে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) শামীমা আফরোজ গিয়ে বাল্কহেডের চালক রইছ উদ্দিনকে এক লাখ টাকা জরিমানা করেন। তবে অভিযান টের পেয়ে বিএনপি নেতা মাজু গা ঢাকা দেন। খবর দেওয়া হলেও তিনি ঘটনাস্থলে আসেননি।
এ বিষয়ে জানতে সাহতা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মাজুর মোবাইলফোনে একাধিকবার কল করা হলেও তিনি রিসিভ করেননি। উপজেলা সহকারী কমিশনার (ভূমি) শামীমা আফরোজ বলেন, কংস নদ থেকে অবৈধভাবেই বালু উত্তোলনের দায়ে চালক রইছ উদ্দিনকে এক লাখ টাকা জরিমানা করা হয়েছে। পাশাপাশি ভবিষ্যতে এমন কাজ করবে না বলে তার থেকে মুচলেকা নেওয়া হয়েছে। এলাকাবাসী জানিয়েছে- মাজু নামে স্থানীয় এক ব্যক্তি ওই বাল্কহেড দিয়ে বালু উত্তোলন করাচ্ছিলেন। কিন্তু খবর দেওয়া হলেও তিনি ঘটনাস্থলে আসেননি। যেহেতু রইছ উদ্দিনকে বালু উত্তোলনের সময় পাওয়া গেছে এবং তিনি দায় স্বীকারও করেছেন, তাই তাকে জরিমানা করা হয়েছে। ভবিষ্যতে বালু উত্তোলন করলে আরও কঠোর ব্যবস্থা নেওয়া হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Releated

মাগুরার শ্রীপুরে সাচিলাপুর বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ড, ৩০ লক্ষাধিক টাকার ক্ষতি

Share the post

Share the postজিল্লুর রহমান সাগর,মাগুরা প্রতিনিধি:মাগুরা জেলার শ্রীপুর উপজেলার ঐতিহ্যবাহী সাচিলাপুর বাজারে এক ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে বাজারের একটি বড় ইলেকট্রনিক্স ও স্যানিটারি দোকান সম্পূর্ণ পুড়ে ছাই হয়ে গেছে। প্রাথমিকভাবে এতে প্রায় ৩০ লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানা গেছে। গতকাল বুধবার (২২ জুলাই) রাত ১২টা ১০ মিনিটের দিকে সাচিলাপুর বাজারের বিশিষ্ট ব্যবসায়ী মো: […]

ববি মেডিকেল সেন্টারের ভুল চিকিৎসায় ভোগান্তিতে শিক্ষার্থী

Share the post

Share the postববি প্রতিনিধি: বরিশাল বিশ্ববিদ্যালয়ের (ববি) মেডিকেল সেন্টারে চিকিৎসাসেবা নিয়ে অবহেলা ও ভুল ড্রেসিংয়ের অভিযোগ তুলেছেন এক শিক্ষার্থী। তার দাবি, প্রাথমিক চিকিৎসায় অবহেলার কারণে পায়ে সংক্রমণ ছড়িয়ে পড়ে এবং পরবর্তীতে দুই দফা অস্ত্রোপচার করাতে হয়েছে। এ ঘটনায় তিনি বিশ্ববিদ্যালয় প্রশাসনের কাছে লিখিত অভিযোগ দেওয়ার প্রস্তুতি নিচ্ছেন। সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে এ অভিযোগ […]