বিজয়নগরে স্বর্ণালংকার চুরির ঘটনায় ৩ চোর গ্রেফতার।

Share the post

মোঃ শামীম মিয়া ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি:ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর উপজেলার বুধন্তী ইউনিয়নের দক্ষিণপাড়া এলাকায় স্বর্ণালংকার চুরির ঘটনায় তিনজন চোরকে গ্রেফতার করেছে পুলিশ।থানার সূত্রে জানা যায়, ২৩ জুলাই সন্ধ্যা থেকে ২৪ জুলাই সকাল পর্যন্ত যেকোনো সময় বুধন্তী দক্ষিণপাড়ায় বাদিনির বসতবাড়ির পশ্চিম ভিটির টিনের ঘরে চুরির ঘটনা ঘটে। অজ্ঞাতনামা চোরেরা ওই সময় ঘর থেকে ১টি স্বর্ণের লকেটসহ চেইন, ১টি স্বর্ণের লকেট, ১টি স্বর্ণের ব্রেসলেট, ৩টি স্বর্ণের নাকফুল ও ১ জোড়া স্বর্ণের কানের দুল চুরি করে নিয়ে যায়। চুরি হওয়া স্বর্ণালংকারের মোট ওজন প্রায় দেড় ভরি, আনুমানিক মূল্য প্রায় ২ লাখ টাকা।এ ঘটনায় ভুক্তভোগী রুবিনা আক্তার (৪০) বাদী হয়ে ৮ আগস্ট বিজয়নগর থানায় অজ্ঞাতনামা ৪-৫ জনের বিরুদ্ধে মামলা দায়ের করেন। মামলাটি তদন্তের দায়িত্ব পান এসআই সুমন চন্দ্র দাস।একই দিন পুলিশ অভিযান চালিয়ে ঘটনায় জড়িত তিনজনকে গ্রেফতার করে। তারা হলেন—ডালিম মিয়া (২০), পিতা কালা মিয়া, সাং—বুধন্তী দক্ষিণপাড়া, ওয়ার্ড নং ০১, ইউনিয়ন—বুধন্তী।উদয় শংকর দাস (৩৫), পিতা বিমল দাস, সাং—চান্দুরা মদকপাড়া, ওয়ার্ড নং ০১, ইউনিয়ন—চান্দুরা।

ফেরদৌস মিয়া (৫৫), পিতা মৃত আব্দুল হামিদ, সাং—গোপালপুর, ওয়ার্ড নং ০৪, ইউনিয়ন—আদাঐর, থানা—মাধবপুর, জেলা—হবিগঞ্জ; বর্তমানে সাং—সাতবর্গ টার্মিনাল, ওয়ার্ড নং ০৯, ইউনিয়ন—বুধন্তী।

গ্রেফতারের পর আসামীদের হেফাজত থেকে চুরি হওয়া ১টি স্বর্ণের লকেটসহ চেইন, ২টি পাথরজড়িত স্বর্ণের নাকফুল, ১টি পাথরজড়িত স্বর্ণের লকেট এবং ১টি পাথরজড়িত চেইনযুক্ত স্বর্ণের ব্রেসলেট উদ্ধার করে জব্দ তালিকা মূলে সংরক্ষণ করা হয়।পরে আসামীদের আদালতে প্রেরণ করা হয়েছে। পুলিশ জানায়, ঘটনার সঙ্গে জড়িত অন্যান্যদের গ্রেফতারের চেষ্টা অব্যাহত রয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Releated

বিজয়নগরে ১০ বছর পর ডাকাতি মামলার পলাতক ওয়ারেন্টভুক্ত আসামি গ্রেপ্তার।

Share the post

Share the postমোঃ শামীম মিয়া ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধিঃব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর উপজেলায় ডাকাতি মামলার ১০ বছর পর ওয়ারেন্টভুক্ত এক আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ।   ১০ই এপ্রিল শুক্রবার দিবাগত রাত আনুমানিক  সাড়ে ১২টার দিকে উপজেলার ইসলামপুর পুলিশ ফাঁড়ির সদস্যরা বিশেষ অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।   গ্রেপ্তার পলাতক ডাকাত মুর্শিদ ওরফে মোরশেদ। তিনি উপজেলার কেনা গ্রামের বাসিন্দা চেনু মিয়ার […]

সরাইল ব্যাটালিয়ন (২৫ বিজিবি) কর্তৃক বিপুল পরিমান ভারতীয় চোরাচালানী মালামাল এবং মাদকদ্রব্য আটক।

Share the post

Share the postমোঃ শামীম মিয়া , ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধিঃমহাপরিচালক, বর্ডার গার্ড বাংলাদেশ এর নির্দেশনা “বিজিবি হবে সীমান্তের নিরাপত্তা ও আস্থার প্রতীক” এ মূলমন্ত্রে দিক্ষিত হয়ে সীমান্ত দিয়ে যাতে ভারত হতে মাদকদ্রব্যসহ যে কোন ধরণের চোরাচালানী মালামাল বাংলাদেশে প্রবেশ করতে না পারে সে ব্যাপারে সরাইল ব্যাটালিয়ন (২৫ বিজিবি) বদ্ধ পরিকর এবং গোয়েন্দা নজরদারী বৃদ্ধি করা হয়েছে।   […]