সাধারণ সম্পাদক হলেন মির্জাপুরের জিসান; জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় জাতীয় কবি নজরুল ইসলাম হল

Share the post
সীমান্ত দাস, মির্জাপুর (টাঙ্গাইল) প্রতিনিধি:টাঙ্গাইলের মির্জাপুর পৌর বিএনপির সভাপতি হযরত আলী মিঞার ছেলে আল ফিসা হযরত জিসান হলেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় জাতীয় কবি নজরুল ইসলাম হল শাখা ছাত্রদলের সাধারণ সম্পাদক। কমিটির সভাপতি নির্বাচিত হয়েছেন মেহেদী হাসান ইমন। শুক্রবার (০৮ আগষ্ট) বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় শাখার আহবায়ক জহির উদ্দিন মোহাম্মদ বাবর ও সদস্য সচিব ওয়াসিম আহমেদ অনিক স্বাক্ষরিত পত্রে তাদের এই কমিটির অনুমোদন দেয়া হয়।
কমিটির অন্যরা হলেন সিনিয়র সহ-সভাপতি সাব্বির আহমেদ, সহ-সভাপতি এ এম রাফিদ উল্লাহ (রাফিদ) সিনিয়র যুগ্ম-সম্পাদক খন্দকার মুতাহাম্মিদ মুয়ীদ যুগ্ম-সম্পাদক ইরতিজা আল হাসিন, দেবজীত নন্দী সৃজন, সাংগঠনিক সম্পাদক মো. রফিকব মাওলা। অনুমোদনপ্রাপ্ত এই কমিটির নেতৃবৃন্দকে আগামী ১৫ দিনের মধ্যে হল শাখার পূর্নাঙ্গ কমিটি গঠনের নির্দেশনা দেয়া হয়েছে।
এব্যাপারে আল ফিসা হযরত জিসান সাংবাদিকদের  বলেন, দেশনেত্রী বেগম খালেদা জিয়া ও তারুণ্যের প্রতীক তারেক রহমানের নেতৃত্বে দেশে গণতন্ত্র প্রতিষ্ঠার যে আন্দোলনে সংগ্রাম চলছে রাজপথে থেকে আন্দোলন সংগ্রামে চূড়ান্ত লক্ষ অর্জনে নেতৃত্ব দিয়ে যাবেন বলে তিনি উল্লেখ করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Releated

শেরপুরে যুব কল্যাণ ক্লাবের উদ্যোগে ফলজ গাছ বিতরণ ও কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত

Share the post

Share the postজহুরুল ইসলাম জপি,শেরপুর প্রতিনিধি: শেরপুর সদর উপজেলার রৌহা ইউনিয়নের চরপাড়ায় যুব কল্যাণ ক্লাবের উদ্যোগে ২৫০টি পরিবারের মাঝে বিভিন্ন প্রজাতির ফলজ গাছ বিতরণ ও কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৫ আগস্ট) বিকেলে চরপাড়ার মরহুম ইদ্রিস আলী মেম্বারের বাড়ির প্রাঙ্গণে এ কর্মসূচির আয়োজন করা হয়। কর্মসূচির মূল উদ্দেশ্য ছিল পরিবেশের ভারসাম্য রক্ষা, বৃক্ষরোপণে সাধারণ মানুষকে […]

রূপসীর শীর্ষ সন্ত্রাসী আতঙ্ক ইমরান আটক

Share the post

Share the postবি এম আবুল হাসনাত বাপ্পী, রূপগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিনিধিঃ নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার রূপসী এলাকার শীর্ষ সন্ত্রাসী আতঙ্ক ইমরানকে (২৭) গ্রেফতার করেছে পুলিশ। গত ১৪ আগস্ট শুক্রবার সন্ধ্যায় রূপসী থেকে ঢাকার বিশেষ টিম চাঁদাবাজ আতঙ্ক ইমরানকে গ্রেফতার করে। গ্রেফতারকৃত ইমরান রূপসী এলাকার দিলার ছেলে। আটকের বিষয়টি নিশ্চিত করে রূপগঞ্জ থানার ওসি এএইচএম সালাউদ্দিন।পুলিশ জানায়, ঢাকার বিশেষ […]